জামিয়া রাজ্জাকিয়া জুবদাতুল উলূম ইসলামিয়া পুনিয়াউট, ব্রাহ্মনবাড়িয়া।

  • Home
  • Bangladesh
  • Brahmanbaria
  • জামিয়া রাজ্জাকিয়া জুবদাতুল উলূম ইসলামিয়া পুনিয়াউট, ব্রাহ্মনবাড়িয়া।

জামিয়া রাজ্জাকিয়া জুবদাতুল উলূম ইসলামিয়া পুনিয়াউট, ব্রাহ্মনবাড়িয়া। ইসলামের সঠিক চিন্তা ও চেতনাধারী মুখল?

আলহামদুলিল্লাহ!হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হলেন ব্রাহ্মণবাড়িয়ার গর্বিত সন্তান আল্লামা শায়খ ...
30/11/2021

আলহামদুলিল্লাহ!
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হলেন ব্রাহ্মণবাড়িয়ার গর্বিত সন্তান আল্লামা শায়খ সাজিদুর রহমান হাফিঃ

দেশের অন্যতম শীর্ষ মুরুব্বি, বাংলাদেশ কওমী মাদরাসা সমূহের সর্বোচ্চ শিক্ষা বোর্ড 'আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়্যা এর সম্মানিত কো- চেয়ারম্যান, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান হাফিঃকে ধর্মীয় ও আধ্যাত্মিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিযুক্ত করায় নীতি নির্ধারণী ফোরাম এর সকল কে আন্তরিক অভিনন্দন

আল্লাহ তা'য়ালা মুহতারাম রাহবারকে পরিপূর্ন আফিয়াতের সাথে দীর্ঘজীবি করুক।

22/09/2021

ইনশাআল্লাহ 'জামিয়া রাজ্জাকিয়া জুবদাতুল উলূম ইসলামিয়া পুনিয়াউট, ব্রাহ্মনবাড়িয়া' এর ১৪৪২-১৪৪৩ হিজরি শিক্ষাবর্ষের দারস আরম্ভ হতে যাচ্ছে আজ ২২ শে সেপ্টেম্বর -২০২১ইং, রোজ-বুধবার হতে।
অতএব, নতুন ও পুরাতন তালিবুল ইলমদেরকে জামিয়ায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহবান করা যাচ্ছে।

আল্লাহ আমাদের রক্ষা করুন।
07/04/2021

আল্লাহ আমাদের রক্ষা করুন।

19/03/2021

আল-হামদুলিল্লাহ,
১৮ মার্চ-২০২১ ঈসায়ী, ০৩ শাবান-১৪৪২ হিজরী, রোজ-বৃহস্পতিবার হতে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ [বাংলাদেশে কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড] এর অধীনে ৪৪তম কেন্দ্রীয় পরিক্ষা আরম্ভ হয়েছে।

জামিয়া রাজ্জাকিয়া জুবদাতুল উলূম ইসলামিয়া পুনিয়াউট, ব্রাহ্মনবাড়িয়া মারকাযে ৮ জন সম্মানিত নেগরানের তত্ত্বাবধানে ৩৯৮ জন তালিবুল ইলম পরিক্ষায় অংশগ্রহণ করেছে।

জামিয়া রাজ্জাকিয়া জুবদাতুল উলূম ইসলামিয়া পুনিয়াউট, ব্রাহ্মণবাড়িয়ার সেরা অর্জনঃ------------------------------------------...
16/03/2021

জামিয়া রাজ্জাকিয়া জুবদাতুল উলূম ইসলামিয়া পুনিয়াউট, ব্রাহ্মণবাড়িয়ার সেরা অর্জনঃ
--------------------------------------------------------------------------------------
হাফেজ মোশাররফ হোসাইন ও মিনারা খানম দ্বীনি শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত "নাহু সরফ প্রতিযোগিতা"য় সেরা ফলাফল করেছে আমাদের জামিয়া।

ফলাফলঃ
মিজান জামাত:
----------------------
পূর্ণ নাম্বার ১০০ পেয়ে প্রথম স্থান অর্জন করেছে ৫ জন।
৯৯ নাম্বার পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে ১ জন।
৯৮ নাম্বার পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে ২ জন।
৯৭ নাম্বার পেয়ে চতুর্থ স্থান অর্জন করেছে ৪ জন।
৯৫ নাম্বার পেয়ে পঞ্চম স্থান অর্জন করেছে ৫ জন।
সর্বমোট মেধাতালিকায় স্থান পেয়েছে ১৭ জন।

মুমতাজ (স্টার মার্ক) ৩৪ জন।
জায়্যিদ জিদ্দান ৮ জন।

হেদায়তুন্নাহু:
------------------
৯৬ নাম্বার পেয়ে ১ম স্থান অর্জন করেছে ১ জন।

মুমতাজ (স্টার মার্ক) ৭জন।
জায়্যিদ জিদ্দান ৭ জন।

এক নজরে জামিয়ার ফলাফল:
মেধা তালিকায় স্থান পেয়েছে মোট ১৮ জন।
মুমতাজ (স্টার মার্ক) ৪১ জন।
জায়্যিদ জিদ্দানঃ ১৫ জন।

আমরা প্রতিযোগী ছাত্রদের উজ্জল ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ তায়া'লা তাদেরকে দেশ ও জাতীর রাহবার হিসেবে কবুল করুন। আমীন।

বিস্তারিত ফলাফল :
মিজানুস সরফ: https://hmdeneeshikha.com/front/institute_result?session_id=5&class_id=3&institute_id=2&submit=%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8

হিদায়াতুন্নাহু: https://hmdeneeshikha.com/front/institute_result?session_id=5&class_id=2&institute_id=2&submit=%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8

15/03/2021

আল-হামদুলিল্লাহ
সাফল্যের সুসংবাদ।

বিস্তারিত আসছে।

আল-হামদুলিল্লাহ,'জামিয়া রাজ্জাকিয়া জুবদাতুল উলূম ইসলামিয়া পুনিয়াউট, ব্রাহ্মনবাড়িয়া'র শিক্ষা সমাপনী ২০২০-২০২১ উপলক্ষে আয়ো...
07/03/2021

আল-হামদুলিল্লাহ,
'জামিয়া রাজ্জাকিয়া জুবদাতুল উলূম ইসলামিয়া পুনিয়াউট, ব্রাহ্মনবাড়িয়া'র শিক্ষা সমাপনী ২০২০-২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা শায়খ মুফতি ইবরাহীম কাসেমী [দা.বা.] এর গুরুত্বপূর্ণ আলোচনা ও দোয়া শেষে অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দ, জামিয়ার মুহিব্বীন-মুতায়াল্লিকীন ও ছাত্রদের জন্য মনোরম পরিবেশে মেহমানদারির ব্যবস্থা করা হয়।

আজ ৬ মার্চ-২০২১ ঈসায়ী, ২১ রজব-১৪৪২ হিজরী, রোজ-শনিবার, বাদ মাগরিব 'জামিয়া রাজ্জাকিয়া জুবদাতুল উলূম ইসলামিয়া পুনিয়াউট, ব্র...
06/03/2021

আজ ৬ মার্চ-২০২১ ঈসায়ী, ২১ রজব-১৪৪২ হিজরী, রোজ-শনিবার, বাদ মাগরিব 'জামিয়া রাজ্জাকিয়া জুবদাতুল উলূম ইসলামিয়া পুনিয়াউট, ব্রাহ্মনবাড়িয়া'র খতমে মিশকাতুল মাসাবীহ উপলক্ষে জামিয়ার মুহিব্বীন-মুতায়াল্লিকীন ও ছাত্রদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

উক্ত অনুষ্ঠান উপলক্ষে চলতি শিক্ষাবর্ষে [২০২০-২০২১] অধ্যয়নরত আবাসিক ও অনাবাসিক ছাত্রবৃন্দ [যারা খিয়ার উপলক্ষে বাড়ীতে পরীক্ষার প্রস্তুতিমূলক মুতালা'য়ায় ব্যস্ত অথবা ছুটি নিয়ে বাড়িতে অবস্থানরত] সকলকেই আজ শনিবার জামিয়ায় উপস্থিত থাকার জন্য জামিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে।

গতকাল ৩ মার্চ-২০২১ ঈসায়ী, রোজ-বুধবার সন্ধ্যায় 'জামিয়া রাজ্জাকিয়া জুবদাতুল উলূম ইসলামিয়া পুনিয়াউট, ব্রাহ্মনবাড়িয়া'র জামাত...
04/03/2021

গতকাল ৩ মার্চ-২০২১ ঈসায়ী, রোজ-বুধবার সন্ধ্যায় 'জামিয়া রাজ্জাকিয়া জুবদাতুল উলূম ইসলামিয়া পুনিয়াউট, ব্রাহ্মনবাড়িয়া'র জামাতে মিশকাতের বিদায়ী তালিবুল ইলমদের আমন্ত্রণে জামিয়ার সকল সম্মানিত আসাতিজায়ে কিরাম, ব্রাহ্মনবাড়িয়া শহরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও জামিয়ার বিশেষ কয়েকজন মুহিব্বীন ও মুতায়াল্লিকীনকে 'গ্রীণ চিলি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে' এক আড়ম্বরপূর্ণ ভোজ অনুষ্ঠানে আপ্যায়ন করা হয়।

04/03/2021

আগামী ৬ মার্চ-২০২১ ঈসায়ী, ২১ রজব-১৪৪২ হিজরী, রোজ-শনিবার 'জামিয়া রাজ্জাকিয়া জুবদাতুল উলূম ইসলামিয়া পুনিয়াউট, ব্রাহ্মনবাড়িয়া'র খতমে মিশকাতুল মাসাবীহ উপলক্ষে জামিয়ার মুহিব্বীন-মুতায়াল্লিকীন ও ছাত্রদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

উক্ত অনুষ্ঠান উপলক্ষে চলতি শিক্ষাবর্ষে [২০২০-২০২১] অধ্যয়নরত আবাসিক ও অনাবাসিক ছাত্রবৃন্দ [যারা খিয়ার উপলক্ষে বাড়ীতে পরীক্ষার প্রস্তুতিমূলক মুতালা'য়ায় ব্যস্ত অথবা ছুটি নিয়ে বাড়িতে অবস্থানরত] সকলকেই শনিবার জামিয়ায় উপস্থিত থাকার জন্য জামিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

25/02/2021

লিল্লাহিল হামদ।
'জামিয়া রাজ্জাকিয়া জুবদাতুল উলূম ইসলামিয়া পুনিয়াউট, ব্রাহ্মনবাড়িয়া'য় চলতি শিক্ষাবর্ষে ফজিলত-২ (মিশকাতুল মাসাবীহ) জামাতে ১৫৯ জন তালিবুল ইলম হাদিসের দরস গ্রহন করেছেন।
আল্লাহ তাদের ইলমের মাঝে বরকত দান করুন।

25/02/2021

আল-হামদুলিল্লাহ
হাফেজ মোশাররফ হোসাইন ও মিনারা খানম ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামাবাদ মাদরাসায় অনুষ্ঠিত 'মিযানুস সরফ ও মুনশাইব এবং হেদায়ান্নাহু' এর প্রতিযোগিতায় জামিয়া রাজ্জাকিয়া জুবদাতুল উলূম ইসলামিয়া পুনিয়াউট, ব্রাহ্মনবাড়িয়া হতে বাছাইকৃত ১২৫ জন প্রতিযোগী ছাত্র অংশগ্রহণ করেছেন।

আলাহ তায়া’লা সকল প্রতিযোগীকে সফলতা দান করুন।

Address

Puniaut
Brahmanbaria
3400

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801726568300

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়া রাজ্জাকিয়া জুবদাতুল উলূম ইসলামিয়া পুনিয়াউট, ব্রাহ্মনবাড়িয়া। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to জামিয়া রাজ্জাকিয়া জুবদাতুল উলূম ইসলামিয়া পুনিয়াউট, ব্রাহ্মনবাড়িয়া।:

Shortcuts

Share