Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জাতীয় শিক্ষক ফোরাম, বাঞ্ছারামপুর উপজেলা, Education Website, Bancharampur Sadar, Brahmanbaria.
শিক্ষক সমাজের অধিকার নিশ্চিত করার
মাধ্যমে কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা ও দক্ষ
জাতিগঠনে সহযোগিতা করা এবং কর্মমুখী
সর্বজনীন আদর্শ শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, প্রচার,
প্রতিষ্ঠা ও মানোন্নয়নের লক্ষ্যে কাজ করা। জাতীয় শিক্ষক ফোরামের পরিচিতি
উপক্রমণিকা
পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ও মহিমান্বিত, উত্তম এবং উৎকৃষ্ট পদমর্যাদা হল শিক্ষকতা। এ মহান দায়িত্ব যিনি পালন করেন তিনিই শিক্ষক। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আ
লাইহি ওয়া সাল্লামকে প্রেরণের উদ্দেশ্য ছিল উম্মাতকে দীনের শিক্ষা প্রদান। যেমনটি তিনি ইরশাদ করেন,“নিশ্চয় আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি” (সুনানে দারেমী)। আমরা বিশ্বাস করি, আদর্শ ও দক্ষ জাতিগঠন ছাড়া মানুষের আত্মিক পরিশুদ্ধি ও সমাজের সার্বিক কল্যাণ আসতে পারে না। এ মহান দায়িত্ব পালনে শিক্ষকগণ অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। মানুষের নৈতিক চরিত্র গঠন, উন্নত সভ্যতা ও সোনালী সমাজ বিনির্মাণে একজন আদর্শ শিক্ষকের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আদর্শ শিক্ষাব্যবস্থা প্রণয়নে তাদের ভূমিকাও অতীব গুরুত্বপূর্ণ। কারণ আদর্শ শিক্ষা ও শিক্ষকসমাজই জাতিকে সঠিক পথ প্রদর্শন করতে পারেন। অতিব দুঃখের বিষয় , জাতি আজ প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত। শিক্ষা খাতকে চরম নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হয়েছে। ভবিষ্যত প্রজন্মকে ধর্মহীন করার নীল নকশাঁ বাস্তবায়নে, সাধারণ শিক্ষার বিভিন্ন শ্রেণীতে ধর্মশিক্ষা ঐচ্ছিক করা সহ বিদ্যমান শিক্ষানীতির লক্ষ্য ও উদ্দেশ্য অধ্যায়ে ‘সেক্যুলার’ শব্দটি প্রয়োগ করা হয়েছে। আলিয়া মাদরাসা শিক্ষার পাঠ্যসূচি থেকে কুরআন, হাদীস,আরবি, ফিক্হ, তথা ইসলামী শিক্ষা ব্যাপকভাবে কাটছাঁট করা হয়েছে। কওমী মাদরাসা শিক্ষা নিয়েও ষড়যন্ত্র আব্যাহত রয়েছে। মানুষ গড়ার কারিগর শিক্ষকরা সমাজে অবহেলিত ব্যক্তি হিসেবে উপস্থাপিত হচ্ছে। নানা ধরনের বৈষম্যের শিকার শিক্ষক সমাজ অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হচ্ছেন। জাতি হিসেবে আমরা কখোনই তা আশা করিনি। শিক্ষকদের প্রকৃত মূল্যায়ন ও যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করা ছাড়া জাতির সার্বিক কল্যাণ এবং মুক্তি সুদূর পরাহত।
অতএব, শিক্ষকদের মর্যাদা, কল্যাণ ও অধিকার আদায় এবং প্রকৃত শিক্ষা চর্চা ও লালনে শিক্ষকসমাজকেই এগিয়ে আসতে হবে। সকল অপতৎপরতার বিরুদ্ধে আপোষহীন ভূমিকা পালন করতে হবে।
সম্মানিত শিক্ষকবৃন্দ!
আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বর্তমানে তিন ধারার শিক্ষাব্যবস্থা চালু রয়েছে।
(i) সাধারণ শিক্ষা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় (বাংলা ও ইংরেজী মাধ্যম)
(ii) মাদ্রাসা শিক্ষা (আলিয়া, কওমিয়া)
(iii) কারিগরি শিক্ষা ব্যবস্থা।
এ তিন ধারার শিক্ষা ব্যবস্থায় লক্ষ,লক্ষ শিক্ষক শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত আছেন। সর্বশ্রেণীর শিক্ষকদের একটি নির্দিষ্ট প্লাটফর্মে ঐক্যবদ্ধ করার প্রয়াসে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ,সচেতন দীনদার বুদ্ধিজীবী, ধর্মীয়-আধ্যাত্মিক পীর-মাশায়েখের পরামর্শ ও তত্ত্বাবধানে ২০১৫ সালের ১৬ই জানুয়ারী শুক্রবার জাতীয় শিক্ষক ফোরাম-এর আত্মপ্রকাশ ঘটে। আপনাদের সার্বিক সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণে এ মহান কাজ অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।
লক্ষ্য
শিক্ষক সমাজের অধিকার নিশ্চিত করার মাধ্যমে কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা ও দক্ষ জাতিগঠনে সহযোগিতা করা এবং কর্মমুখী সর্বজনীন আদর্শ শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, প্রচার-প্রতিষ্ঠা ও মানোন্নয়নের লক্ষ্যে কাজ করা।
উদ্দেশ্য
আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন।
কর্মসূচি
১. শিক্ষকদের মর্যাদা
শিক্ষকদের সামাজিক এবং অর্থনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাস্তবসম্মত দাবি তুলে ধরা ও সার্বিক কর্মসূচি গ্রহণ।
২. আদর্শ ও দক্ষ জাতিগঠন
জাতীয়ভাবে কল্যাণের লক্ষ্যে আদর্শ ও দক্ষ জাতিগঠনে প্রচলিত সাধারণ শিক্ষার মানোন্নয়ন এবং বিজ্ঞানভিত্তিক কর্মমুখী সর্বজনীন ইসলামী শিক্ষা ব্যবস্থার আলোকে গড়ে তোলার প্রচেষ্টা।
৩. শিক্ষার উন্নয়ন
বিদ্যমান শিক্ষাব্যবস্থার ত্রুটিগুলো চিহ্নিত করে তা দূরীকরণ এবং যুগোপযোগী সিলেবাস প্রণয়ন ও বাস্তবায়নের প্রচেষ্টা চালানো।
৪. প্রশিক্ষণ
মানুষ গড়ার কারিগর শিক্ষকদের জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষামূলক প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম এর আয়োজন করা ।
৫. সমাজকল্যাণ
যে কোন দুর্যোগে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষকদের সহায়তার লক্ষ্যে কল্যাণফান্ড (অলাভজনক) গঠন ও সকল শ্রেণীর শিক্ষকদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ।
৬. শিক্ষা ফাউন্ডেশন
(র) শিক্ষা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে দেশব্যাপী মডেল শিক্ষা প্রতিষ্ঠা গড়ে তোলা ।
(রর) দেশের অসহায়, এতিম, প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি/উপবৃত্তি প্রদানসহ সার্বিক সহযোগিতা করা।
সদস্য হওয়ার নিয়মাবলী
জাতীয় শিক্ষক ফোরাম এর লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচিরসাথে একমত পোষণ করে যে কোন শিক্ষক নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে সদস্য হতে পারবেন।
দৈনন্দিন কর্মসূচি
১. পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করা। কুরআন তিলাওয়াত, হাদীস অধ্যয়ন ও জিকির আজকারের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের প্রচেষ্টা চালানো।
২. নিয়মিত বই পড়া, বিশেষ করে শিক্ষাসংক্রান্ত বই-পুস্তক, জার্নাল, পত্র-পত্রিকা, ইসলামি সাহিত্য পাঠের প্রতি মনোযোগী হওয়া।
৩. দৈনন্দিন দাওয়াতী আমলের পাশাপাশি মাসে কমপক্ষে ৪ জন শিক্ষককে সদস্য করা ।
৪. শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোন কাজের ব্যাপারে সর্বদাই সতর্কতা অবলম্বন করা।
৫. জাতীয় শিক্ষক ফোরাম-এর কাজ নিয়মিত আঞ্জাম দেয়া।
সাংগঠনিক কাঠামো
জাতীয় শিক্ষক ফোরাম-এর সাংগঠনিক কাঠামো নিম্নরূপ-
ক. উপদেষ্টা ফোরাম
খ. মজলিশে শুরা বা পরামর্শ ফোরাম
গ. কেন্দ্রীয় ফোরাম
ঘ. কার্যনির্বাহী ফোরাম
দেশের প্রতিটি জেলা/মহানগর, উপজেলা/থানা, ইউনিয়ন, ওয়ার্ডে ৩ স্তরের কমিটি থাকবে।
সম্মানিত শিক্ষকবৃন্দ!
মনীষীদের উক্তি দ্বারা প্রমাণিত যে, একটি উন্নত সমাজ ও রাষ্ট্রের রূপরেখা শিক্ষক ব্যতীত কল্পনাতীত। কেননা শিক্ষার্থীদেরকে ব্যক্তিগত, সামাজিক শিক্ষা ও দীক্ষা প্রদানের মাধ্যমে আর্দশ মানুষ গড়ে তুলতে শিক্ষকরা প্রধান ভূমিকা পালন করে থাকেন। আর আর্দশ মানুষই কল্যাণধর্মী সমাজ ও রাষ্ট্র গঠনে সহায়ক। অতএব, আর্দশ মানুষ ও সমাজ গঠনের কারিগর শিক্ষক সমাজের সম্প্রীতি, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য শিক্ষকদের ঐক্যবদ্ধ করতে জাতীয় শিক্ষক ফোরাম যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের প্রচেষ্টা কবুল করুন। আমীন !
সাংগঠনিক কাঠামো
কেন্দ্রীয় সাংগঠনিক কাঠামো
জাতীয় শিক্ষক ফোরাম-এর কেন্দ্রীয় কাঠামোতে ৪টি ফোরাম থাকবে। দুই বছর পর পর কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে প্রতিটি ফোরাম পূনর্গঠিত হবে।
ক. উপদেষ্টা ফোরাম
খ. মজলিসে শুরা (পরামর্শ ফোরাম)
গ. কেন্দ্রীয় ফোরাম
ঘ. কার্যনির্বাহী ফোরাম. (জেলা/মহানগর, থানা/পৌরসভা ও ইউনিয়ন শাখায় কেন্দ্রীয় ফোরাম বাদে অবশিষ্ট ০৩টি স্তর থাকবে)
উপদেষ্টা ফোরাম
(ক) জাতীয় শিক্ষক ফোরামের একটি কেন্দ্রীয় উপদেষ্টা ফোরাম থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর প্রধান উপদেষ্টা থাকবেন।
(খ) আন্দোলনের প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, মহাসচিব, যুগ্ম মহাসচিবগণ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, আলেম ওলামাদের নিয়ে সবোর্চ্চ ৫১ সদস্য বিশিষ্ট উপদেষ্টাফোরামগঠিতহবে। (গ) অনুরূপভাবেদেশেরপ্রতিটিজেলা/মহানগরউপজেলা/থানা,পৌরসভা,
ইউনিয়নশাখায়আন্দোলনেরদায়িত্বশীল,শিক্ষাবিদ,পেশাজীবী,বিশিষ্ট আলেমদের নিয়ে ৯ থেকে ১৫সদস্য বিশিষ্ট উপদেষ্টা ফোরাম গঠন করা যাবে। উপদেষ্টাগণ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করবেন।
মজলিশে শূরা (পরামর্শ ফোরাম)
ক. মজলিশে শূরা হবে সংগঠনের সর্বোচ্চ পরামর্শ ফোরাম।
খ. কেন্দ্রীয় কার্যনির্বাহী ফোরাম,কেন্দ্রীয় ফোরাম, এবং জেলা/মহানগর ও সাংগঠনিক জেলার মানে উন্নিত শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য হিসেবে বিবেচিত হবেন।
গ. অধ:স্তন শাখা কমিটি উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে মজলিসে শূরা গঠন করবে। শূরা সদস্যবৃন্দ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করবেন।
মজলিশে শূরার (পরামর্শ ফোরাম) সদস্যদের গুণাবলী,ক্ষমতা ও দায়িত্ব
ক. মজলিশে শূরার সদস্যগণ উচ্চ শিক্ষিত, গবেষক, শিক্ষাসংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ আল্লাহভীরু এবং সচেতন ব্যক্তিত্বের অধিকারী হবেন।
খ. জাতীয় শিক্ষক ফোরামের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ।
গ. ফোরামের দায়িত্বশীলদের প্রতি আনুগত্যশীল ও আন্তরিক।
ঘ. কার্যনির্বাহী ফোরাম কর্তৃক পেশকৃত সাংগঠনিক রিপোর্ট ও পরিকল্পনা পর্যালোচনা এবং অনুমোদন করবেন।
ফোরামের কার্যক্রমে কোন ত্রটি-বিচ্যুতি পরিলক্ষিত হলে তা দূরীকরণের জন্য বিষয়টি মজলিশে শূরার বৈঠকে উত্থাপন করবেন ।
কেন্দ্রীয় কার্যনির্বাহী ফোরাম
(ক) ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহ্তারাম আমীর মজলিশে শূরা এবং উপদেষ্টা ফোরামের সদস্যদের সাথে পরামর্শক্রমে কেন্দ্রীয় সভাপতি, সহ-সভাপতি এবং সেক্রেটারী জেনারেল মনোনীত করবেন। কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারী জেনারেল ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকের সাথে পরামর্শ করে বাকী পদ পূরণ করবেন। কার্যনির্বাহী ফোরামের সদস্য সংখ্যা হবে উনিশ (১৯) জন।
31/01/2026
জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে
আপনি কাকে ভোট দিবেন,,,,,?
29/04/2025
আমীর
14/04/2025
30/01/2025
দাবি আদায়ে অবস্থানরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পাশে দাঁড়ালো জাতীয় শিক্ষক ফোরাম
দীর্ঘ ৪০ বছরের বৈষম্যের শিকার ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবি আদায়ের আন্দোলনে জোরালো ভূমিকা পালন করছে জাতীয় শিক্ষক ফোরাম।বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে জাতীয় শিক্ষক ফোরাম।
তারই অংশ হিসেবে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় নেতা এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুব এর নেতৃত্বে আন্দোলনরত শিক্ষকদের জন্য জাতীয় শিক্ষক ফোরামের সহায়তায় গতরাতে কম্বল, পানি, মশার কয়েল বিতরণ করা হয়।
আন্দোলনরত শিক্ষকদের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন ইকামাতে দ্বীন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মৃধা, মাওলানা মোঃ মামুনুর রশিদ খান ইউ সুফি, পীর সাহেব নলছিটি।
30/01/2025
সরকারি অনুদান প্রাপ্ত ১৫১৯ টি স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা সমূহের তালিকা।