15/05/2026
Rupasdi Computer Training Center
সার্টিফিকেটে মুড়ি "যোগ্যতায় চাকরি"
15/05/2026
05/05/2026
📢 আসসালামু আলাইকুম।
বাঞ্ছারামপুরবাসীর জন্য দারুণ সুখবর! 🎉
আপনি কি পড়াশোনার পাশাপাশি বা ঘরে বসেই সম্মানজনক আয়ের পথ খুঁজছেন? 💻✨
বর্তমান সময়ের সবচাইতে চাহিদাসম্পন্ন প্রফেশনাল স্কিলস নিয়ে রূপসদী কম্পিউটার ট্রেনিং সেন্টার শুরু করতে যাচ্ছে নতুন ব্যাচের ভর্তি! আমরা আপনাকে দক্ষ করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
📚 আমাদের প্রিমিয়াম কোর্সসমূহ:
https://rupasdi-trainingcenter.netlify.app/
🔹 গ্রাফিক্স ডিজাইন: আপনার সৃজনশীলতাকে ফুটিয়ে তুলুন প্রফেশনাল ডিজাইনে। 🎨
🔹 ওয়েব ডেভেলপমেন্ট: স্ক্র্যাচ থেকে আধুনিক ওয়েবসাইট তৈরির কারিগর হোন। 🌐
🔹 সাইবার সিকিউরিটি: ডিজিটাল জগতকে সুরক্ষিত রাখার কৌশল ও হ্যাকিং থেকে বাঁচার উপায় শিখুন। 🛡️
🔹 কমপ্লিট ফ্রিল্যান্সিং গাইডলাইন: ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করে ঘরে বসে আয়ের পূর্ণাঙ্গ রোডম্যাপ। 💰
🎁 প্রথম ব্যাচের জন্য বিশেষ ধামাকা অফার!
আমাদের মূল লক্ষ্য আপনাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা। তাই প্রাথমিকভাবে এই কোর্সগুলোর ফি রাখা হয়েছে অত্যন্ত সামান্য, যা প্রায় ফ্রি বললেই চলে! 💥
⚠️ বিঃদ্রঃ (সতর্কতা ও নিয়মাবলী):
এই বিশেষ ছাড় শুধুমাত্র প্রথম ব্যাচের সীমিত সংখ্যক শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
কোর্সে নিয়মিত উপস্থিতি বাধ্যতামূলক। যৌক্তিক কারণ ছাড়া অনুপস্থিত থাকলে তার দায়ভার শিক্ষার্থীকে নিতে হবে।
তবে বিশেষ বা জরুরি প্রয়োজনে ক্লাস মিস হলে প্রতিষ্ঠান তা গুরুত্বের সাথে বিবেচনা করবে।
🔥 সময় ফুরিয়ে যাওয়ার আগেই আপনার আসনটি নিশ্চিত করুন!
📲 ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন: 01731944703
📍 রূপসদী কম্পিউটার ট্রেনিং সেন্টার
https://rupasdi-trainingcenter.netlify.app/
21/09/2024
এই মসজিদে নামাজ পড়ার সৌভাগ্য হইছে কার কার?
06/12/2021
বাইতুল্লাহতে জানাযার জন্য অপেক্ষমান সাদা কাফনের তিনটি লাশের মাঝেরটা একজন বাঙালীর। চার হাফেয সন্তানের পিতা তিনি। প্রায় এক যুগের বেশি সময় মক্কাতে বসবাস করার পর কয়েক বছর আগে তিনি দেশে ফিরে আসেন।
দেশে আসার এক দুই বছরের মাথায় তার কোলন ক্যান্সার ধরা পরে। ক্যান্সারের চিকিৎসার জন্য তাকে যখন ভারতে যাওয়ার পরামর্শ দেয়া হয়, তিনি প্রথমে কিছুতেই রাজী হচ্ছিলেন না। সেই দেশের মাটিতে তার মৃত্যু হলে, সেখানেই তাকে কবর দেয়া হবে, তিনি সেটা মানতে পারতেন না। ক্যামো শুরুর আগেও ক্যামো দিতে চান নি, তার দাড়ী পড়ে যেতে পারে, এই ভয়ে।
তার সবচেয়ে ছোট ছেলের ১৯/২০ পারা হিফয হওয়ার পর পড়া আগাচ্ছিল না। তিনি প্রায়ই তখন তার আশেপাশের মানুষদের বলতেন, আমার সব ছেলে মেয়েদের হাফিয হিসেবে দেখা পর্যন্ত যেন আল্লাহ আমাকে হায়াত দেন। আল্লাহ তাআলা তার সেই ইচ্ছাকে পুর্ন করে দেন। তার ছোট ছেলে আব্দুর রহমান তারই উপস্থিতিতে হিফযের শেষ সবক শোনায়।
তার মৃত্যুর এক মাস আগে….
অসুস্থতার মাত্রা অন্য সময়ের মতই। ক্যান্সার আস্তে আস্তে গোটা শরিরে ছড়িয়ে যাচ্ছে, একজন ফার্মাসিস্ট হওয়ার সুবাদে ডাক্তারি রিপোর্টগুলো তিনি দেখেই বুঝতেন। এরকম সময় হঠাৎ তিনি জানতে পারলেন, তার পরিচিত একটি গ্রুপ উমরাহতে যাচ্ছে। তিনি তার স্ত্রীকে জানালেন, তিনিও যেতে চান। সবাই মানা করলো। এই অসুস্থতা নিয়ে অনেক কষ্ট হবে। তিনি নাছোড়বান্দা, যাবেনই।
তার পাসপোর্টের মেয়াদ ছিল না, রিনিউ করতে হবে। অবশেষে মাত্র দুই দিনে সেই পাসপোর্ট রিনিউ করা হয়, ভিসা হয়ে যায়, তিনি গায়ে জড়ান ইহরামের চাদর।
উমরাহ ঠিকঠাক ভাবে শেষ করার পর একদিন পর্যন্ত তিনি কথা বার্তা বলেছেন। এরপর তার যবান বন্ধ হয়ে যায়। আসরের আযান চলাকালিন সময় মক্কাতেই তার ইন্তেকাল হয়।
একজন মানুষ তার জীবনকে যদি আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করে, তার মৃত্যুটাও তেমন সুন্দরভাবেই হয়। উমরার টাইমিংটা, অসম্ভব দ্রুততার সাথে ভিসা পাসপোর্ট হয়ে যাওয়া, ভাল ভাবে উমরা শেষ করতে পারা, এসব কিছু একটা দিকেই ইশারা করে, আল্লাহ তার প্রিয় বান্দাকে তার প্রিয় করেই নিয়েছেন। আমরা অনেকে মনে করি, মৃত্যুর পুর্বে কালিমা বলতে পারলেই কেবল সেটা সৌভাগ্যের মৃত্যু। অথচ হাদিসের ভাষ্য অনুযায়ী, যে কোন নেক কাজ করার পর যদি কেউ মারা যায়, সেই মৃত্যুও মুবারক।
আল্লাহ তাআলা আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধাভাজন কাজী মনসুর সাহেবের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। জান্নাতুল ফিরদাউসে তাকে স্থান দান করুন।
( পোষ্ট ©)
03/12/2021
[]=()=[]---স্বামী-স্ত্রী---[]=()=[] .
___স্বামী তার স্ত্রীকে ইশারা করে বললো, পানি খাবো, . ___স্ত্রী পানি নিয়ে এসে দেখেন, স্বামী আপন মনে সিগারেট খাচ্ছে, স্ত্রীর চোখে হঠাৎই জল চলে এলো। . ___সিগারেট খাওয়ার মাঝখানেই পানিটা পান করলো, স্ত্রীকে বলল কান্না করছো কেন? .
___স্ত্রী বললো, তোমার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। .
___স্বামী মুচকি হেসে জবাব দিলো, তোমার একটা চাওয়া নয় হাজারো চাওয়া পূর্ণ করবো, বলো কি চাওয়া তোমার, . ___স্ত্রী বললো, পৃথিবীর কোন জাগতিক সম্পদ আমার লাগবে না, তোমার মূল্যবান সময়ের একমাস চাই, সেই মাসে শুধু আমার কথামতো চলবে, .
___স্বামী বললো এটা আবার কোনো চাওয়া নাকি, আচ্ছা ঠিক আছে আমি রাজি, এবার একটু হাসো, . ___স্ত্রী বললো একমাস পর বলতে পারবো হাসিটা আমার জন্য কবুল হয়েছে কিনা। .
___স্বামী স্ত্রীর কথা বলার সময় আসরের আযান হয়ে গেছে, .
___স্ত্রী স্বামীকে ওযু করতে বলে অন্য রুমে চলে গেলো, ফিরে আসলেন শশুড়ের সাদা একটা পান্জাবি, আর আতরের বোতলটি নিয়ে, স্বামীর গায়ে পান্জাবিটা পড়িয়ে অনেকখানি আতর লাগিয়ে, মসজিদের দিকে ইশারা করে বললো, মসজিদে যাও।
.___স্বামী মসজিদে না গিয়ে রাস্তার পাশের দোকানে গিয়ে আড্ডা দেয়, আর জামায়াত শেষ হলে ঘরে ফিরে আসে, এমন ভাবে ৫ দিন চলার পর, .
___স্বামী ভাবলেন এভাবে মিথ্যা বলা সম্ভব নয়, আর সব কিছু গায়ে দিয়ে চোরের মতো রাস্তায় থাকাটা কষ্ট, তারচেয়ে ভাল হবে মসজিদে গেলে। . ___স্বামী আজ রাস্তায় নয়, মসজিদের মধ্যেই প্রবেশ করলো, অনেক মানুষই তার দিকে অবাক নয়নে তাকালো, সবাই কেমন জানি হতগম্ভ যে ছেলেটা বখাটেদের ওস্তাদ, সে কিনা মসজিদে। .
___স্ত্রী আজ খেয়াল করলো স্বামী কেমন জানি আনমনা, তাই জিজ্ঞেস করলো কি হয়েছে? . ___স্বামী বললো, আজ আমি সাকসেস হয়েছি, স্ত্রী বললো কোন বিষয়ে, স্বামী বললো অন্য এক বিষয়ে,।।। .
___স্বামী সব কিছু গুছিয়েছে সেভ করবেন, স্ত্রী বাধা দিয়ে বললো একমাস তো আমার, তাহলে নিজের ইচ্ছেমত কেন সেভ হবে, আমি চাই তোমার সুন্দর দাঁড়ি থাক, স্বামী বিরক্ত বোধ করলো, তারপর ও শুনলো, যেহেতু কথা দিয়েছে . ___আগে দুদিন পরপর সেভ না করলেই সে কি চুলকানি, অথচ আজ ১৫ দিন সেভ করিনা, কিন্তু একটু ও চুলকায়নি, যেন নিজের অজান্তে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ্ বের হয়ে গেল। .
___স্ত্রী কখনোই স্বামীকে সিগারেট খেতে দেয়না, স্বামী ভাবে একমাস তো তাই ঘরের মধ্যে না খেয়ে বাহিরে খাব, কিন্তু সেটাও আর বেশি দিন হলোনা, . ___২০দিন পর নিজেই সিগারেট ছেড়ে দিলেন, আগে টেনশন হলে সিগারেট, এখন টেনশন হলে নামাজে দাঁড়িয়ে যাবো, নয়তো তাসবীহ পাঠ করবো। .
___আজ ৩০ দিন পূর্ণ হলো, স্ত্রী প্রতিদিনের ফজরের নামাজের মতো ডাকলেন না স্বামী কে, কিন্তু অভ্যাস বড়ই ভয়ানক জিনিস, আগের মতোই স্বামী মসজিদে চলে গেল, স্ত্রী আল্লাহর শুকরিয়া আদায় করলেন, . ___স্বামী নামাজ পড়ে এসে বললো, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাই, . ___স্ত্রী বললো, তোমার চাওয়াটা বলতে পারো, . ___স্বামী বললো, আমার একমাস নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাকে যতদিন হায়াত দেন, ততটা দিনই তোমার, তুমি কি এটা নিবেনা??? . ___স্ত্রী মাথা নেড়ে হ্যাঁ বললো, . ___স্বামী খুব খুশি হলো, স্ত্রীরও মনের ইচ্ছা পূর্ণ হলো, . ___সেদিনের বাকিটা হাসি আজ তৃপ্তি সহকারে হাসলেন। ___জানি বেশীর ভাগ ছেলেরা নেশা করে, কিন্তু বোনেরা আপনারা ধর্য্য হারা না হয়ে একটু চেষ্টা করুন তাকে পাল্টানোর। . ____দেখো বোন। যেটা বাবা মা পরিবর্তন করতে পারে না সেটা কিন্তু আপনাকে দিয়েই সম্ভব!!!!! "হে আল্লাহ সবার জন্য নেক্কার সুন্দরী স্ত্রী দান করুন __________ আমীন
02/12/2021
আলহামদুলিল্লাহ
ওরা সবাই অন্ধ কিন্তু কোরআনের হাফেজ
এসব ভাইরাল হয় না
02/12/2021
Today's best photo 🥀🥀🥰
02/12/2021
Let's appreciate his beautiful work ❤
02/12/2021
এই গেট দিয়ে যেন আল্লাহ্ তায়ালা সবাই কে হজ্জ করার তৌফিক দান করেন আমিন |
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Address
রূপস্দী বৃন্দাবন সংলগ্ন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
Dhaka
3413