09/07/2026
গত ০৭ জুলাই ২০২৬ তারিখে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে (১ম বর্ষে) ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান উদযাপন উপলক্ষে টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও নবীন শিক্ষার্থী বরণ টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ লাইব্রেরী ভবনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: জনাব ইঞ্জি. মো. ইসরাইল হোসেন, অধ্যক্ষ (টিইসি), প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন: ড. জি. এম শফিউর রহমান, অধ্যাপক, ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন: অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, চেয়ারম্যান (টিইসি) ও নির্বাহী পরিচালক, টিএমএসএস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন: জনাব মোঃ কেফায়েত উল্লাহ, সাবেক অতি. সচিব (গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) এবং (সিইও), টিএমএসএস, ইঞ্জি: খোন্দকার গোলাম মোস্তফা, পরামর্শক (শিক্ষা উন্নয়ন), টিএমএসএস, রোটা. ড. মো. মতিউর রহমান, উপ-নির্বাহী পরিচালক-২, টিএমএসএস, লায়ন আয়শা বেগম, উপদেষ্টা, গভর্নিং বডি ও সাবেক ট্রেজারার, টিএমএসএস, লায়ন ফয়জুন নাহার, সেক্টর প্রধান, ট্রেইনিং এন্ড এডুকেশন সেক্টর, টিএমএসএস, লায়ন ইঞ্জি. মোঃ হাবিবুর রহমান, চিফ (প্রকৌশল বিভাগ), টিএমএসএস, জনাব মো: হযরত আলী, পরামর্শক (টিইআইডি), টিএমএসএস এবং জনাব মো: সাজ্জাদুল বারী, উপ-পরিচালক ও ডোমেইন প্রধান (কার্যক্রম-৬), টিএমএসএস । উক্ত আলোচনা সভা অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন: বিভূতি ভূষণ সরকার, রেজিস্ট্রার, টিইসি।
কৃতজ্ঞতা জ্ঞাপন: প্রতিষ্ঠানের সকল বিভাগীয় প্রধান ও শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ এবং প্রশাসনিক স্টাফবৃন্দের প্রতি।