Al Hikmah Nurani Kinder Garten

Al Hikmah Nurani Kinder Garten It is a Kinder Garten School with Islamic Curriculam

18/12/2025
01/12/2025

শিশু শ্রেণী 💖💖

01/12/2025

রাসূল ﷺ বলেছেন:
مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا
উচ্চারণ: মান্ গাশ্-শানা ফালাইসা মিন্-না।
অর্থ: যে আমাদের ধোঁকা দেয়, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।
📖 সহিহ মুসলিম, হাদিস: 102 ゚viralシfypシ゚viralシ #সহিহ_হাদিস

04/07/2017
22/06/2017

হযরত কা'ব ইবনে উজরা রা. হতে বর্ণিত, তিনি
বলেন- একদা রাসুলুল্লাাহ সা. আমাদের বললেন,
তোমরা মিম্বরের নিকট সমবেত হও। আমরা
সকলেই তথায় উপস্থিত হলাম। যখন তিনি মিম্বরের
প্রথম সিঁড়িতে পা রাখলেন, তখন বললেন, আমীন,
যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন,
আমীন, যখন তিনি তৃতীয় সিঁড়িতে পা রাখলেন
বললেন, আমীন। হযরত কা'ব ইবনে উজরা (রা.)
বলেন, যখন তিনি (মিম্বর থেকে) অবতরণ
করলেন, আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসুলাল্লাহ!
আজ আমরা (মিম্বরে উঠার সময়) আপনাকে এমন কিছু
কথা বলতে শুনেছি, যা ইতিপূর্বে কখনো শুনিনি।
উত্তরে তিনি বললেন,
জিব্রীল আ. আমার নিকট আগমন করেছিলেন, যখন
আমি প্রথম সিঁড়িতে পা রাখলাম, তখন তিনি বললেন,
ধ্বংস হোক ঐ ব্যক্তি যে রমজান মাস পেল, তবুও
তার গুণাহ মাফ হল না। আমি বললাম, আমীন। যখন
দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন বললেন, ধ্বংস
হোক ঐ ব্যক্তি যার নিকট আপনার নাম উচ্চারিত হলো
অথচ সে আপনার প্রতি দরূদ পাঠ করল না। আমি বললাম
আমীন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন
বললেন, ধ্বংস হোক ঐ ব্যক্তি যে বৃদ্ধ পিতা-মাতা
উভয়কে অথবা একজনকে পেল অথচ তারা উভয়
তাকে জান্নাতে প্রবেশ করাতে পারল না। অর্থাৎ
তাদের খেদমতের মাধ্যমে নিজেকে
জান্নাতবাসী করতে পারল না। আমি বললাম, আমীন।
(-মুসলিম, হাদীস-২৫৫১ ও তিরমিযী, হাদীস-৩৫৪৫)

17/06/2017

রাসূলের (সা:) বাসায় মেহমান এলো। রাসূলের স্ত্রীরা (রা) রাসূলকে বললেন, "বাসায় পানি ছাড়া আর কিছুই নেই!"
প্রিয় রাসূল (সা:) বললেন, "কে আমার মেহমানের মেহমানদারি করবে?"
এক সাহাবী (রা:) জবাব দিলেন, "আমি, ইয়া রাসূলুল্লাহ!"
সাহাবী (রা:) মেহমানকে নিয়ে নিজের বাসায় এলেন। স্ত্রীকে বললেন,
- শোন! ইনি নবীজীর (সা:) মেহমান! যথাযথ খাবারের ব্যবস্থা করো!
- কিন্তু ঘরে তো শুধু বাচ্চাদের জন্য খাবার আছে!
- সেটাই প্রস্তুত করো! চেরাগটা ঠিক করে রাখো! বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও!
খেতে বসলো সবাই। স্ত্রী বুদ্ধি করে, চেরাগটা ঠিক করার ভান করে নিভিয়ে দিল। নিজেরা খাচ্ছে এমন ভাব ধরে, মেহমানকে খাওয়ার তাগিদ দিল।
মেযবান দম্পতি ও তাদের সন্তানরা কিছু না খেয়েই রাত কাটিয়ে দিল। সকালে নবীজী (সা:) সাহাবীকে (রা:) মুচকি হেসে বললেন, তোমাদের গতরাতের কাজ আল্লাহর খুবই পছন্দ হয়েছে। আল্লাহ হেসেছেন আর বলেছেন, "তারা দারিদ্র্য সত্ত্বেও, নিজেদের ওপর অন্যদেরকে প্রাধান্য দেয়" (সূরাতুল হাশর: ৯)।
.

এই ছিল সাহাবীদের (রা:) চরিত্র। তারা অভাব সত্বেও মেহমানের মেহমানদারি করতেন। আর আমরা?! বাসায় মেহমান আসলে বিরক্ত হয়!
মহান আল্লাহ আমাদের সুন্নত মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন।।

15/06/2017
26/02/2017

Address

Chalkforid Coloni. Bogra.
Bogura

Telephone

+8801714677206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Hikmah Nurani Kinder Garten posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al Hikmah Nurani Kinder Garten:

Shortcuts

Share

Category