30/12/2025
বগুড়া জিলা স্কুলের প্রাক্তন ছাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
ছবিঃ Bogra Zilla School Alumni Association
27/10/2025
ড. নুরুল হক মেমোরিয়াল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বগুড়া জিলা স্কুল স্পোর্টস ক্লাবের সাথে শ্রদ্ধেয় হযরত আলী স্যার!
23/10/2025
ড. নুরুল হক মেমোরিয়াল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে "বগুড়া জিলা স্কুল স্পোর্টস ক্লাবের" প্রথম ম্যাচে জয়!
বগুড়া জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে গঠিত বিদ্যালয়ের দলটি তাদের প্রথম ম্যাচে সাজিদ মেমোরিয়াল ক্লাবের বিপক্ষে ৯ রানের জয় লাভ করে।
প্রথমে ব্যাটিং করতে নেমে "বগুড়া জিলা স্কুল স্পোর্টস ক্লাব" ২০ ওভারে ২২৮ রান টার্গেট প্রদান করে সাজিদ মেমোরিয়াল ক্লাবকে। জবাবে সাজিদ মেমোরিয়াল ক্লাবের ২১৯ রানে ইনিংস সমাপ্ত হয়। বগুড়া জিলা স্কুল স্পোর্টস ক্লাবের হয়ে ব্যাটিংয়ে নাবিন(২০১৮) ৬৫ রান, জামি(২০১৮) ৫২ রান, বাপ্পি(২০১০) ৩১ রান এবং বোলিংয়ে মোমিন(২০১৩) ২টি উইকেট, জিম(২০১৮) ২টি উইকেট এবং বাবলা(২০১২) ১টি উইকেট নিয়ে দলের জয় অর্জনে সহায়তা করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় নাবিন(২০১৮)।
পরবর্তী ম্যাচ আগামী ২৫শে অক্টোবর দুপুর ১২.৩০ ঘটিকায় আরমান স্পোর্টস ক্লাবের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
12/09/2025
বগুড়ার অন্তর সাহা ৪৮ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে সহকারী সার্জন হিসেবে নিয়োগ পেলেন। তিনি স্কুল জীবনে বগুড়া জিলা স্কুল থেকে পড়াশোনা করে সরকারি আজিজুল হক কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরে এমবিবিএস শেষ করেন ঢাকা মেডিকেল কলেজ থেকে। অন্তর সাহা কিছুদিন আগে এফসিপিএসও পাশ করেছেন।
© Bogura Archive
10/09/2025
ডাকসুতে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত হলেন বগুড়ার নয়ন ❤️
'নেতা নয়,প্রতিনিধি হওয়ার লক্ষ্যে' প্রতিপাদ্যকে ধারণ করে সর্বোচ্চ ভোট পেয়ে তাক লাগিয়ে দিলেন বগুড়া জিলা স্কুল এসএসসি ২০২০ ব্যাচ ও বগুড়া সরকারি কলেজ এইচএসসি ২০২২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী নয়ন কুমার দাশ।
জগন্নাথ হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র নির্দলীয় সদস্য পদে দাঁড়িয়েছিলেন তিনি। ডাকসুতে ৫ নং ব্যালটে নির্বাচন করে নয়ন নিরঙ্কুশ বিজয় অর্জন করলেন। ২০২২-২৩ সেশনের এই শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যয়নরত।
© বগুড়া মহানগর
17/08/2025
সুষ্ঠু চিকিৎসা ও অর্থাভাবে ঢাকা পিজি হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে বগুড়া জিলা স্কুলের নবম শ্রেণীর মেধাবী ছাত্র এস. এম মুহিত
মাহফুজ মন্ডল, ডেইলি ইন্ডাস্ট্রি, বগুড়া:
বগুড়া জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র এস. এম. মুহিত (রোল নং–১৩, ডি-শাখা) বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)-এর ১৬ তলার রিউমাটোলজি বিভাগে। চিকিৎসকদের দোলাচল ও অবহেলায় মুহিত চিকিৎসাহীন অবস্থায় মৃত্যুর দিন গুনছে।
মুহিতের বাবা লতিফ সরকার কান্নাজড়িত কণ্ঠে জানান “ভাই, আমার ছেলেটা কিছুই খেতে পারছে না, জ্বর কমছে না, রক্ত পায়খানা করছে। ডাক্তাররা বলছেন কোলোন আলসার হয়েছে। কিন্তু Gastroenterology বিভাগে ভর্তি করতে চাইলে বায়োপসি রিপোর্ট ১৮ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অথচ আমার ছেলে দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে।”
মুহিত অসুস্থ শরীর নিয়েই বাবার হাত ধরে বলেছে,
“বাবা, তুমি কোথাও যেও না, তুমি চলে গেলে হয়তো আর শেষ দেখাটা হবে না।”
আবার দৃঢ় কণ্ঠে সে স্বপ্নও দেখিয়েছে "আমি যদি বেঁচে যাই, ডাক্তার হয়ে তোমাদের স্বপ্ন পূরণ করব, ইনশাআল্লাহ।”
বগুড়া জিলা স্কুল প্রায় দুইশ বছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এখান থেকে অসংখ্য শিক্ষক, রাজনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলী ও সরকারি আমলা বের হয়েছেন। অথচ আজ এই বিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থী চিকিৎসাহীনতায় মৃত্যুর প্রহর গুনছে এ দৃশ্য বেদনাদায়ক ও জাতির জন্য কলঙ্কজনক।
বগুড়া জিলা স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রতি মুহিতের পরিবার অনুরোধ জানিয়েছেন, কেউ যেন হাত গুটিয়ে না থাকেন। অর্থ, রক্ত ও চিকিৎসা সহায়তায় অনেকে ইতোমধ্যেই পাশে দাঁড়ালেও মুহিতের জীবন বাঁচাতে প্রয়োজন আরও শক্তিশালী উদ্যোগ।
জাতির প্রতি আবেদন:
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এবং দেশের সকল মানবিক নাগরিকের প্রতি অনুরোধ- এই মেধাবী শিশুর জীবন বাঁচাতে দ্রুত পদক্ষেপ নিন। উন্নত চিকিৎসা, আর্থিক সহযোগিতা ও প্রশাসনিক সহায়তা দিয়ে মুহিতকে সুস্থ করে তুলুন।
আজ যদি মুহিত চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে, তবে তা হবে গোটা জাতির জন্য এক কলঙ্কজনক অধ্যায়। মানবিকতা ও উদারতার মানসিকতা থেকেই আসুন আমরা সবাই একসাথে বলি, “একটি শিশুর জীবন কোনোভাবেই চিকিৎসা ও অর্থের অভাবে ঝরে যেতে দেওয়া যায় না।”
12/08/2025
দেশের স্বনামধন্য বিদ্যাপীঠ বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন জনাব মো: হযরত আলী স্যার 🔥
29/07/2025
বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে জনাব মোঃ আনোয়ার হোসেন স্যারের দায়িত্ব গ্রহণ।
29/07/2025
আলোকিত শিক্ষা যাত্রার এক গৌরবময় অধ্যায় শেষ করলেন বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক জনাবা সেলিমা নাসরিন ম্যাম।
দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, মমতা ও নেতৃত্বের ছোঁয়ায় তিনি শিক্ষাঙ্গনে ছড়িয়ে দিয়েছেন আলো। বগুড়া জিলা স্কুলসহ দেশের বহু প্রতিষ্ঠানে রেখে গেছেন সোনালি ছাপ।
"To the Queen, Who Raised Dragons — your legacy of strength, and unwavering guidance will continue to inspire generations long after your final day at the school." ❤️ Thank You Mam ❤️
Pc: Mohotasim Muttaki
21/07/2025
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বগুড়া জিলা স্কুল এর পক্ষ থেকে আমরা গভীরভাবে শোকাহত।
⚫ মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা।