04/03/2026
ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন:
রাসূলুল্লাহ ﷺ ‘আশূরার দিন সাওম পালন করেছেন এবং এ দিনের সাওম পালনের নির্দেশও দিয়েছেন। পরে যখন রমযানের সাওম ফরয করা হলো, তখন তা (অবশ্যক হিসেবে) পরিত্যাগ করা হয়।
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) এ সাওম পালন করতেন না; তবে মাসের যে দিনগুলোতে তিনি সাধারণত সাওম পালন করতেন, তার সাথে মিল হলে পালন করতেন।
সহীহ আল-বুখারী, হাদিস নং 1892 (কিতাবুস সাওম)