17/06/2014
"আমাদের সব জানতে হবে এমন কোন কথা নেই
তবে যেটুকু জানবো তা যেন নির্ভুল হয়।সব
জানাটা কোন ক্রেডিট না, ক্রেডিট
হচ্ছে আমি যা জানিনা তা জানা।অর্থাৎ
নিজের অজানা সম্পর্কে ধারনা থাকা"
-------------------------------------- প্রকৌশলী মোঃ নুরুজ্জামান।এই প্রথম ১০-১১ সেশনের ছাত্ররা
একটি প্রজেক্ট প্রেজেন্টেশান অনুষ্ঠান-১৪ইং এর
মাধ্যমে আমরা আমাদের সাড়ে তিন বছরের অর্জিত
জ্ঞানের প্রকাশ ঘটালাম।এই অনুষ্ঠানেই
উপরের মন্তব্য করেছেন আমার জীবনের এক
শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।ভাবতেই কষ্ট
হচ্ছে যে আজ আমাদের ডিপ্লোমা ইন
ইঞ্জিনিয়ারিং এর ক্লাসের
পরিসমাপ্তি ঘটলো।জীবনের এই অল্প কিছু
সময়ে আমরা অনেক ভাল ভাল টিচার এর
সান্নিধ্য পেয়েছি।যাদের
বলা কথা গুলো আজীবন আমাদের কানে বাজবে।
আর আমরা একসাথে ক্লাস
করতে পারবো না,পারবোনা ঝগড়া বা দুস্টমি করতে।
কেউ আর সকাল ৭.৪৫ এ ফোন
করে বলবে না যে,কি ব্যাপার এখনও ঘুম
থেকে উঠিসনি? ৮.০০ টায় ইম্পরট্যান্ট
ক্লাস আছে না? প্রেজেন্ট
দিতে না পারলে মিস!"
Post credit: #সারোয়ার_হোসেন_সজিব এবং
collector: #শরিফুল_ইসলাম_সজীব