Bogura Cadet International Madrasah

Bogura Cadet International Madrasah Official page of Bogura Cadet International Madrasah. For More Please VISIT: www.bcimbog.net

দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় মাদ্‌রাসা শিক্ষা আজ এক বিশেষ স্থান দখল করে আছে একথা বলার অপেক্ষা রাখে না। এর পরেও মাদ্‌রাসা শিক্ষার ভিত্তি তার কাঙ্খিত মানে সুপ্রতিষ্ঠিত হয়েছে এ দাবি করা সমীচীন হবে না। কারণ, মাদ্‌রাসা শিক্ষা এখনও বহুবিধ সমস্যায় নিমজ্জিত এবং সমাজের যে কোন স্তরে প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রমাণের মত সুযোগ্য ছাত্র-ছাত্রী তৈরীর উপযোগী একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা খুব সামান্যই মাদ্‌রাসাসাগুলোতে বিদ্যমান রয়েছে। অধিকন্তু যাকাত, ফিৎরা ও বিত্তবানদের বদান্যতার উপর নির্ভরশীলতার ঐতিহ্যগত ধারনার কারণে মাদ্‌রাসা শিক্ষা এখনও তার সামাজিক সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারেনি। বিশেষ করে সমাজের একজন স্বচ্ছল ও দায়িত্বশীল মানুষ তার সন্তানকে ঠিক যে মানে গড়ে তুলতে ইচ্ছুক সেই পরিবেশের অনুপস্থিতির কারণে ঐকান্তিক ইচ্ছা থাকা সত্বেও আপন সন্তানকে মাদ্‌রাসা অঙ্গনের বাইরে সাধারণ বিদ্যালয়ে ভর্তি করাতে বাধ্য হচ্ছেন। আর একবার যখন সন্তানকে সাধারন বিদ্যালয়ে ভর্তি করানো হয তখন শত ইচছা থাকা সত্বেও তাকে আর পুনর্বার মাদ্‌রাসায় ফিরিয়ে আনা সম্ভবপর হয় না। এ ছাড়া, সত্য কথা বলতে কি, প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় সামান্য ব্যতিক্রম বাদে অধিকাংশ ক্ষেত্রেই মাদ্‌রাসার ছাত্র-ছাত্রীরা আরবী, ইংরেজী এমন কি মাতৃভাষার ক্ষেত্রেও কাঙ্খিত দক্ষতা অর্জনে সক্ষম হয় না। এসব দিক বিবেচনায় সাধারণ শিক্ষার ন্যায় মাদ্‌রাসা শিক্ষার ক্ষেত্রেও কে.জি ও ক্যাডেট পদ্ধতির প্রতিষ্ঠান স্থাপনা খুবই জরুরী হয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ্‌! ইতোমধ্যেই ঢাকায় এ ধরনের উদ্যোগের সফল সূচনা হয়েছে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে উত্তরবঙ্গের এই অভাব পুরণে ২০০০ সালে সর্বপ্রথম বগুড়ায় একদল প্রগতিশীল ও সুশিক্ষিত তরুণ আলিমের যৌথ প্রচেষ্টায় যাত্রা শুরু হয় “বগুড়া ক্যাডেট ইন্টারন্যাশনাল মাদ্‌রাসা” সংক্ষেপে “বিসিআইএম” নামে এক ব্যতিক্রমী প্রতিষ্ঠানের। নতুন শতাব্দীর চাহিদা পুরণে ইল্‌ম আমল ও আখলাকের অনন্য বৈশিষ্ট্যের অধিকারী সত্যিকার ওয়ারাসাতুল আম্বিয়া তৈরীর এই মহান উদ্যোগ আল্লাহ তাআলা কবুল করুন, এই আমাদের কামনা, আল্লাহুম্মা আমীন।

23/08/2026
21/06/2026
17/06/2026
২৪ অক্টোবর ২০১৫
15/06/2026

২৪ অক্টোবর ২০১৫

15/05/2026

সুপ্রিয় মুস্তাফাবিয়ান ,

আসসালামু আলাইকুম ,আশাকরি ভালো আছেন। ইতোমধ্যে যারা শতবর্ষ উদযাপনের জন্য রেজিষ্ট্রেশন করেছেন ,তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা এখনো রেজিষ্ট্রেশন করেন নি তাদের দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ জানাচ্ছি।

অনলাইনে রেজিষ্ট্রেশন লিং-www.mustafabia.org

অনুরোধে -
মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক
কামিল-১৯৮৫
অধ্যক্ষ ,মহাস্থান শাহ সুলতান বলখী(রহ) ফাজিল মাদরাসা ,শিবগন্জ,বগুড়া ও
সদস্য সচিব
শতবর্ষ উদযাপন কমিটি -সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসা ,বগুড়া।
মোবাইল নং ০১৭১১৮৯০৫১৩ , ০১৭৯৭৯৯২৪৭০।

আলহামদুলিল্লাহ ,বগুড়া ক্যাডেট ইন্টারন্যাশনাল মাদরাসার ২০২৬ দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ,(...
15/04/2026

আলহামদুলিল্লাহ ,বগুড়া ক্যাডেট ইন্টারন্যাশনাল মাদরাসার ২০২৬ দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ,(১৫/০৪/২০২৬)।

23/03/2026

Official page of Bogura Cadet International Madrasah. For More Please VISIT: www.bcimbog.net

Address

Rahman Nagor, Noor Mansion
Bogura

Telephone

05178786

Alerts

Be the first to know and let us send you an email when Bogura Cadet International Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bogura Cadet International Madrasah:

Shortcuts

Share