Kahaloo Model High School

Kahaloo Model High School শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও ৷ High School

26/07/2025
এর সাথে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় – আমি প্রতিনিয়ত প্রশংসা পাচ্ছি! আমি 10 মাস ধরে সেরা ফ্যানের তালিকায় রয়েছি।🎉
30/04/2025

এর সাথে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় – আমি প্রতিনিয়ত প্রশংসা পাচ্ছি! আমি 10 মাস ধরে সেরা ফ্যানের তালিকায় রয়েছি।🎉

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না। কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন ...
30/04/2025

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না।

কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাঁটায় বসে, তাহলে তার ওজনে দশ-বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে।

এখানে ওজন বড় কথা নয়, আপনি কোন যায়গায় অবস্থান করছেন—সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়।

তাই চেষ্টা করুন ভালো মানুষদের সংস্পর্শে থাকতে। নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন।

@ কপি পেস্ট

06/12/2024

সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন, চিঠিটির বাংলায় অনুবাদ :

প্রিয় অভিভাবক,
কয়েক দিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে। আমি জানি, আপনারা খুব আশা করছেন যে, আপনাদের ছেলে-মেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে।

👉একটা বিষয় মনে রাখবেন যে, যারা পরীক্ষা দিতে বসবে, তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, যার গণিত শেখার কোনো দরকার নেই।

👉একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্যের প্রয়োজন নেই।

👉একজন সংগীতশিল্পী হবে, যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তাঁর ভবিষ্যতে কিছু আসে-যায় না ৷

👉একজন খেলোয়াড় হবে, তাঁর শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞান থেকে বেশি জরুরি।

👉যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায়, সেটা হবে খুবই চমৎকার। কিন্তু যদি না পায়, তাহলে প্লিজ, তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না।

👉তাদেরকে বুঝিয়ে বলবেন যে, পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়, এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে।

👉আপনি আপনার সন্তানকে আজই বলুন যে, সে পরীক্ষায় যত নম্বরই পাক, আপনি সব সময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তার বিচার করবেন না!

👉প্লিজ, এই কাজটি করুন, যখন এটা করবেন দেখবেন যে, আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে!

👉একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না ৷

👉প্লিজ, আরেকটা কথা মনে রাখবেন যে, এই পৃথিবীতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর বা আইনজীবীরাই একমাত্ৰ সুখী মানুষ নন ৷

© Nurunnabi

With কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉
04/11/2024

With কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉

ম্যাজিস্ট্রেট: তুমি চুরি করেছ?চোর: না হুজুর। আমি শুধু কবিগুরুর নির্দেশ পালন করেছি!ম্যাজিস্ট্রেট: তার মানে?চোর: গতকাল ম...
22/10/2024

ম্যাজিস্ট্রেট: তুমি চুরি করেছ?

চোর: না হুজুর। আমি শুধু কবিগুরুর নির্দেশ পালন করেছি!

ম্যাজিস্ট্রেট: তার মানে?

চোর: গতকাল মাঝরাতে একটা গান ভেসে এল..."আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে"।
ভাবলাম আমিই-বা বসে থাকি কেন? আমিও যাই, তাই বেড়িয়ে পড়লাম!

ম্যাজিস্ট্রেট: তারপর?

চোর: উদাস মনে হাঁটছি, হঠাৎ একটা বাড়ি থেকে আওয়াজ এল..."এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে"।
মনে হল আমাকেই ডাকছে। টুক করে ওই বাড়িতে ঢুকে পড়লাম।

ম্যাজিস্ট্রেট: বলো কি!

চোর: ঘরে ঢুকেই শুনলাম..."ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে"।
বেশ আনন্দ পেলাম। বুঝলাম, আমাকে স্বাগত জানাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে কি করব ভাবছি, তখন শুনতে পেলাম..."এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল"।
রবীন্দ্রনাথের আদেশ তো আর অমান্য করা যায় না! সব মালপত্র একজায়গায় জড়ো করে বেঁধে ফেললাম। সঙ্গে সঙ্গে কানে ভেসে এল..."আজি দখিন দুয়ার খোলা"।
পেছনের দরজা দিয়ে যখন বেড়িয়ে পড়লাম তখন বেরসিক পুলিশ এসে আমাকে ধরল। আমি কত বোঝাবার চেষ্টা করলাম, আমি চুরি করিনি, কেবলমাত্র রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি! ওরা বোধহয় রবীন্দ্রনাথের নামই শোনেনি, কোমরে দড়ি বেঁধে সোজা আপনার কাছে নিয়ে এসেছে।

ম্যাজিস্ট্রেট: ঠিক আছে, ঠিক আছে, তোমাকে ৩ বছরের কারাদণ্ড দিলাম। এই বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কিছু বলেছেন?

চোর: "এ পথে আমি যে গেছি বারেবার, ভুলিনিতো একদিনও।"

ম্যাজিস্ট্রেট: যখন জেলে থাকবে, তখন তুমি রবীন্দ্রনাথকে কি বলবে?

চোর: "ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে?"

#সংগৃহীত #ফান

20/10/2024

শিক্ষণীয় ছোট গল্প🥀

বিল গেটস একটি রেস্টুরেন্টে খেতে গেছে খাওয়ার পর বিল গেটস ওয়েটারকে ৫ ডলার বকশিস দিল...

বকসিস পেয়ে ওয়েটার বিল গেটস এর দিকে হা করে তাকিয়ে রইল.... ওয়েটারের কাণ্ড দেখে বিল গেটস জিজ্ঞেস করল "কি হয়েছে? আমার দিকে এভাবে তাকিয়ে আছ কেন?

ওয়েটার বলল "স্যার গতকাল আপনার ছেলে এইখানে নাস্তা করার পর আমাকে ১০০ ডলার বকসিস দিয়েছেন আর আপনি তার বাবা এবং এত বড় ধনী হয়ে আমাকে মাত্র ৫ ডলার দিলেন?"

বিল গেটস হেসে ওয়েটারকে বলল "সে হচ্ছে বিশ্বের এক নম্বর ধনী মানুষের ছেলে আর আমি হচ্ছি একজন কাঠুরিয়ার ছেলে"

শিক্ষনীয় বিষয়ঃ কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভাল শিক্ষক।

#সংগৃহীত

সবাই কে ফলো দেওয়া জন্য ধন্যবাদ  Rakibul Hasan, Md Azadur Rahman Azad, Md Motin Molla, Mohon Mohon, Md Mozahid, Md Shisi...
19/10/2024

সবাই কে ফলো দেওয়া জন্য ধন্যবাদ

Rakibul Hasan, Md Azadur Rahman Azad, Md Motin Molla, Mohon Mohon, Md Mozahid, Md Shisir Talukder Rana, Md Ahsan Habib, Atiqur Rahman Shamol, Imran Hassan, Hosneara Khanam, Md Ujjal, Farha Amin Hiya, Asif Karim Pranto, Md Mojahid, Rîyä Âktër, Mohammad Hasan Ali, MD Abdul Hamid, Raksha Jannat, Ab Hakim, Tw Sami, কখন থামবে কোলাহল, Hafsa Jui, Mokul Khaun, Md Shahidul Islam, বিরতিহীন ভালোবাসা, Dharm Veer, Md. Towfik Islam, Mst Rojoni, Motin Miah, Md Rãkîb, Niloy Ray, MD Mahim, Md Tanvir Sarkir Tanvir, Mst Humaira Jannat, হাঃমাওঃমুফতি আবু বকর ছিদ্দিক

Address

Kahaloo
Bogura
5870

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801705714276

Alerts

Be the first to know and let us send you an email when Kahaloo Model High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category