সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,বগুড়া

  • Home
  • Bangladesh
  • Bogura
  • সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,বগুড়া

সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,বগুড়া বগুড়া জেলায় সোনাতলা উপজেলায় সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়।

10/06/2026

আসসালামু আলাইকুম,
সম্মানিত সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৫/০৬/২০২৬ রোজ সোমবার থেকে স্কুলের সকল কার্যক্রম চলমান থাকবে।
অনুরোধক্রমে,
মো: আব্দুল হাই
সিনিয়র শিক্ষক ও ইনচার্জ
সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,বগুড়া।

এস.এস.সি ব্যবহারিক পরীক্ষা/২০২৬ এর সময় সূচীকেন্দ্র: সোনাতলা-বি (৪৪8)সোনাতলা, বগুড়া
05/06/2026

এস.এস.সি ব্যবহারিক পরীক্ষা/২০২৬
এর সময় সূচী
কেন্দ্র: সোনাতলা-বি (৪৪8)
সোনাতলা, বগুড়া

BCC কর্তৃক আয়োজিত "কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন" সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,বগুড়া কেন্দ্রের প্রশিক্ষণ শেষে শিক্ষা...
21/05/2026

BCC কর্তৃক আয়োজিত "কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন" সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,বগুড়া কেন্দ্রের প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ও ইনচার্জ জনাব মোঃ আব্দুল হাই।

11/05/2026

৮ম শ্রেণিতে অধ্যায়নরত সকল শিক্ষার্থীদের ২০২৬ সালের রেজিষ্ট্রেশন সংক্রান্ত তথ্যর জন্য জরুরী ভিত্তিতে আগামীকাল ১২-০৫-২০২৬ ইং দুপুর ১.৩০ টায় বিদ্যালয় অফিস কক্ষে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

29/04/2026

৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি সংক্রান্ত বিষয়ে আগামীকাল ৩০-০৪-২০২৬ ইং বেলা ১২ টায় বিদ্যালয় অফিস কক্ষে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

এসএসসি ২০২৬ সালের পরিক্ষায় সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,বগুড়ায় বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীর হল পরিদর্শন করেন ...
28/04/2026

এসএসসি ২০২৬ সালের পরিক্ষায় সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,বগুড়ায় বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীর হল পরিদর্শন করেন রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তাবৃন্দ।

আসন্ন এসএসসি ২০২৬ পরীক্ষার সকল পরীক্ষার্থীদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। তোমারা তোমাদের মেধা, অধ্যবসায় এ...
20/04/2026

আসন্ন এসএসসি ২০২৬ পরীক্ষার সকল পরীক্ষার্থীদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। তোমারা তোমাদের মেধা, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হবে এবং জীবনে সাফল্য লাভ করবে, এই প্রত্যাশা রইল। #শুভকামনা

এস এস সি পরীক্ষা ২০২৬আসন বিন্যাস কেন্দ্র: সোনাতলা বি (৪৪৪)সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
20/04/2026

এস এস সি পরীক্ষা ২০২৬
আসন বিন্যাস
কেন্দ্র: সোনাতলা বি (৪৪৪)
সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

 #২০২৬ এসএসসি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ফুটেজ নিয়ে নতুন নির্দেশনা   #এমপিওভুক্তশিক্ষক  #এমপিও
19/04/2026

#২০২৬ এসএসসি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ফুটেজ নিয়ে নতুন নির্দেশনা

#এমপিওভুক্তশিক্ষক
#এমপিও

এসএসসি পরীক্ষা ২০২৬: বহিষ্কার ও পরীক্ষা বাতিলের কারণসমূহ==========================================SSC বোর্ড পরীক্ষায় স্ব...
17/04/2026

এসএসসি পরীক্ষা ২০২৬: বহিষ্কার ও পরীক্ষা বাতিলের কারণসমূহ
==========================================
SSC বোর্ড পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এবং অনিয়ম রুখতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কঠোর অবস্থান নিয়েছে। কোনো পরীক্ষার্থী নিচের নিয়মগুলো লঙ্ঘন করলে তার পরীক্ষা বাতিল বা বহিষ্কারের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে:

১. সাধারণ অসদাচরণ ও বিশৃঙ্খলা
ক. পরীক্ষা কক্ষে এদিক-ওদিক তাকানো, একে অন্যের সাথে কথা বলা বা কথা বলে লেখা।
খ. পরীক্ষা কক্ষে কোনো প্রকার গোলযোগ সৃষ্টি করা বা বাধার সৃষ্টি করা।
গ. পরিদর্শক বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহার, গালাগালি বা ভীতি প্রদর্শন করা।
ঘ. পরিদর্শক বা সংশ্লিষ্টদের ওপর শারীরিক আক্রমণ করা বা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা।

২. নকল ও অবৈধ কাগজপত্রের ব্যবহার
ক. বোর্ড সরবরাহকৃত কাগজপত্র ছাড়া অন্য কোনো লিখিত বা মুদ্রিত কাগজ সাথে রাখা।
খ. হাত, কাপড়, বেঞ্চ, স্কেল কিংবা আশেপাশের দেওয়ালে কোনো কিছু লিখে রাখা।
গ. অন্যের উত্তরপত্র দেখে নকল করা । এক্ষেত্রে সাহায্যকারী ও গ্রহণকারী উভয়ই দণ্ডনীয়।
ঘ. ধরা পড়ার ভয়ে কাগজপত্র গিলে ফেলা বা নাগালের বাইরে ফেলে দেওয়া।

৩. প্রযুক্তি ও ডিভাইসের ব্যবহার
ক. মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সাথে রাখা।
খ. ডিভাইসে পরীক্ষার বিষয় সম্পর্কিত কোনো তথ্য বা SMS/MMS সংরক্ষিত থাকা।

৪. উত্তরপত্র ও জালিয়াতি সংক্রান্ত অপরাধ
ক. লিথোকোড বা রোল নম্বর পরিবর্তন করা। শিক্ষা বোর্ডের নির্দেশ অনুযায়ী, এই লিথোকোড কোনোভাবেই পরিবর্তন, ঘষামাজা বা ছিদ্র করা যাবে না। করলে পরীক্ষা সরাসরি বাতিল হতে পারে।
খ. নিজের পরিবর্তে অন্যকে দিয়ে পরীক্ষা দেওয়ানো (প্রক্সি)।
গ. উত্তরপত্র বা অতিরিক্ত খাতা বাইরে পাচার করা কিংবা বাইরে থেকে লিখে আনা খাতা জমা দেওয়া।
ঘ. একই উত্তরপত্রে দুই ধরনের হাতের লেখা থাকা।
ঙ. উত্তরপত্রের মূল পাতা পরিবর্তন করা বা নিজেদের মধ্যে উত্তরপত্র বিনিময় করা।
চ. পরিদর্শকের কাছে উত্তরপত্র জমা না দিয়ে কক্ষ ত্যাগ করা।

৫. অপ্রাসঙ্গিক মন্তব্য
ক. উত্তরপত্রে প্রশ্নপত্রের সাথে সম্পর্কহীন কোনো আপত্তিকর কথা, অযৌক্তিক মন্তব্য বা পরীক্ষকক অনুরোধ করা।

পরিশেষে, সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, মনে রাখবে যে পরীক্ষা কেবল মেধা যাচাইয়ের মাধ্যম নয়, বরং এটি তোমার সততা ও নৈতিকতারও পরীক্ষা। অসদুপায় অবলম্বনের ক্ষণস্থায়ী সুবিধা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও পরিবারের স্বপ্নকে নিমিষেই ধ্বংস করে দিতে পারে। তাই বোর্ডের নিয়মাবলি যথাযথভাবে মেনে চলে নিজের আত্মবিশ্বাসের ওপর ভরসা রাখো; তোমার সততা ও কঠোর পরিশ্রমই বয়ে আনুক কাঙ্ক্ষিত সাফল্য। অসাধু পথ বর্জন করে আলোর পথে তোমাদের এই যাত্রা সার্থক হোক—২০২৬ সালের সকল এসএসসি পরীক্ষার্থীর জন্য রইল নিরন্তর শুভকামনা।

Address

Sonatola
Bogura

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,বগুড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category