Ata Somvob

Ata Somvob Focus on Learning for Earning.

15/04/2024

বর্তমান সময়ে আপনি ০% পার্সেন ধরে নিতে পারেন। এখানে কিছু অসাধু ব্যক্তিরা ফ্রিল্যান্সিং নামে প্রতারণা শুরু করছে তার জন্য হাজার হাজার স্টুডেন্ট এখন প্রতারণার শিকার হচ্ছে। 🥲

এখন যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতেছে তারা সবাই প্রতারণার শিকার হচ্ছে। কারণ হলো কিছু হাইব্রিড ফ্রিল্যান্সার, যারা নিজেকে ফ্রিল্যান্স দাবি করে তারা নিজেও ফ্রিল্যান্সার না এবং কি হাজার হাজার মা-বাবার সন্তান কে তারা তাদের স্বপ্নগুলো নষ্ট করে ফেলতে।😊

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং নিয়ে ব্যবসা শুরু করছে। বতমান সময় একটা স্টুডেন্ট এডমিশন হওয়ার পর থেকেই তাঁকে ফ্রিল্যান্সিংয়ের কোস বিক্রি করা জন্য বলা হচ্ছে। 😶

এবং মানুষ অ্যাড করানোর সিস্টেমটাকে ধরে দেয়া হচ্ছে যার কারণে প্রতিটি স্টুডেন্ট ঝরে পড়তাছে এবং প্রতারণার শিকার হচ্ছে। 😞

তা আমি মনে করি এখানে সফলতা অর্জন করতে পারে না কারণ তো হাইব্রিড ফ্রিল্যান্সাররা আপনার নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলে ওখানে ওরা অনেক স্টুডেন্টকে এমএলএম ব্যবসা শুরু করছে এমএলএম ব্যবসা শিখানো হচ্ছে।🔥

ফ্রিল্যান্সিং আজকের বিশ্বে একটি জনপ্রিয় কর্মসংস্থানের বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে। স্বাধীনতা, নমনীয়তা এবং আর্থিক সু...
15/04/2024

ফ্রিল্যান্সিং আজকের বিশ্বে একটি জনপ্রিয় কর্মসংস্থানের বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে। স্বাধীনতা, নমনীয়তা এবং আর্থিক সুযোগের প্রতি আকৃষ্ট হয়ে অনেকেই এই পথ বেছে নিচ্ছেন। তবে, অনেকেই প্রশ্ন করেন: ৩ মাসের কোর্স করে কি একজন দক্ষ ফ্রিল্যান্সার হওয়া সম্ভব?😇

এই প্রশ্নের উত্তর জটিল এবং নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর।

কোর্সের গুণমান:
✅কোর্সটি কি নির্দিষ্ট দক্ষতা এবং আগ্রহের সাথে প্রাসঙ্গিক?
✅কোর্সটি কি অভিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা পরিচালিত?
✅কোর্সের পাঠ্যক্রম কি প্রয়োজনীয় সকল দক্ষতা শেখাবে?
✅কোর্সে কি প্রকল্পভিত্তিক কাজ বা ইন্টার্নশিপের সুযোগ আছে?

ব্যক্তিগত প্রচেষ্টা:
📌নিয়মিত অনুশীলন এবং নতুন জিনিস শেখার আগ্রহ।
📌কোর্সের বাইরেও দক্ষতা উন্নত করার জন্য সময় দেওয়া।
📌ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে সক্রিয়তা এবং কাজ খুঁজে বের করার।চেষ্টা
📌ধৈর্য ধরা এবং ব্যর্থতাকে শেখার অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করা।

তিন মাসের সময়কালে একজন দক্ষ ফ্রিল্যান্সার হওয়া সম্ভব।🔥

15/04/2024

ফ্রিল্যান্সিং, বেশ কড়া জিনিস তাই না? নিজের বস, নিজের সময়সূচী, স্বাধীনতার মজা - কে না চায়! কিন্তু এই স্বাধীনতার একটা খারাপ দিকও আছে - ঘুমের সমস্যা! 🛌

ক্লায়েন্টদের খুশি রাখা, নতুন কাজ খুঁজে বের করা - এইসব চিন্তায় মাথা ভরে গেলে রাতে ঘুম আসে না। অনিয়মিত রুটিন, অফিসের পরিবেশ না থাকা - সব মিলিয়ে ঘুমের দুনিয়ায় হারিয়ে যাওয়া স্বাভাবিক।🤵🏻‍♂️

৯ টা থেকে ৫ টার চাকরির মতো নির্দিষ্ট সময় নেই। কখন কাজ করবেন, কখন ছুটি নেবেন, সব নিজের ইচ্ছা। তবে এই স্বাধীনতার খারাপ দিকও আছে। কাজের চাপে অনেক সময় রাত জেগে কাজ করতে হয়, আবার কখনো কাজ কম থাকায় দুপুরে ঘুমিয়ে দিন কাটে। ফলে ঘুমের রুটিন এলোমেলো হয়ে যায়।☺️

বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য রাত-বিরাতে কথা বলতে হয়। তাদের সময় অনুযায়ী কাজ করতে গেলে ঘুমের সময়সূচী আরও বিগড়ে যায়।💤

প্রকল্পের কাজ শেষ মুহুর্তে এসে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে ক্লায়েন্ট। জরুরি কাজ, প্রযুক্তিগত সমস্যা - সব মিলিয়ে ঘুমোতে যাওয়ার আগেও মাথায় থাকে টেনশন।😇

অনিয়মিত কাজের সময়সূচী, কাজের চাপ, আয়ের অনিশ্চয়তা, একাকীত্ব, এবং ঘরেই কাজের পরিবেশ - নানা কারণেই ফ্রিল্যান্সারদের ঘুমের সমস্যায় ভুগতে হয়। দীর্ঘমেয়াদে এই সমস্যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।💰

ঘুম আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। তাই নিয়মিত ঘুমের মাধ্যমে নিজেকে সুস্থ ও প্রাণবন্ত রাখুন। দীর্ঘস্থায়ী ঘুমের সমস্যা হলে ডাক্তারের সাথে কথা বলুন।😇

12/04/2024

১৫ তারিখ থেকে SEO ক্লাস শুরু হবে।

ঝটপট রেজিস্ট্রেশন করুন।

05/04/2024

ফ্রিল্যান্সিংয়ে প্রতারণামূলক কোর্স: সচেতন থাকুন ✖️

ফ্রিল্যান্সিং আজকের বিশ্বে একটি ক্রমবর্ধমান জনপ্রিয় পেশা। অনেকেই এই ক্ষেত্রে প্রবেশ করে আয়ের নতুন সুযোগ ও স্বাধীনতার স্বপ্ন দেখেন। এই চাহিদার ফাঁক ফাঁক করে অনেক প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং কোর্স অফার করছে, যা আপনাকে দ্রুত ও সহজে সফল ফ্রিল্যান্সার হওয়ার প্রতিশ্রুতি দেয়।

কিন্তু সতর্ক থাকুন! সকল ফ্রিল্যান্সিং কোর্স সমান নয়। বাস্তবতায়, অনেক কোর্সই ভুয়া ও প্রতারণামূলক, যা আপনার সময় ও অর্থের অপচয় ছাড়া আর কিছুই দেবে না।😇

📌 যদি কোন কোর্স দ্রুত ও সহজে প্রচুর অর্থ উপার্জনের প্রতিশ্রুতি দেয়, তাহলে সতর্ক থাকুন। ফ্রিল্যান্সিং একটি পরিশ্রমী পেশা, এবং রাতারাতি সাফল্য অর্জন করা অসম্ভব।

📌 কোর্সের মডিউল কি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে? আপনি কী শিখবেন তা নিশ্চিত না হলে, কোর্সে ভর্তি হওয়ার আগে প্রশ্ন করুন।

📌 মেন্টরের কি ফ্রিল্যান্সিংয়ে বাস্তব অভিজ্ঞতা আছে? যদি না থাকে, তাহলে তারা আপনাকে মূল্যবান জ্ঞান দিতে পারবে না।

⚠️বিঃ দ্রঃ ফ্রিল্যান্সিং শেখা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ধৈর্য ধরুন, কঠোর পরিশ্রম করুন এবং আপনি সাফল্য অর্জন করবেন।🔥

যার যেখানে শান্তি মেলে 😂
04/04/2024

যার যেখানে শান্তি মেলে 😂

ছাপড়ি ফ্রীলান্সারদের কে কিভাবে চিনবেন? হ্যা ভাই প্রতিটা জিনিসের মতো এখন ফ্রীলান্সিং সেক্টরটিও ছাপড়িদের দখলে চলে এসেছে। ত...
02/04/2024

ছাপড়ি ফ্রীলান্সারদের কে কিভাবে চিনবেন? হ্যা ভাই প্রতিটা জিনিসের মতো এখন ফ্রীলান্সিং সেক্টরটিও ছাপড়িদের দখলে চলে এসেছে। তো আজকে আমি সেরকম কিছু ছাপড়ি ফ্রীলান্সারদের চেনার উপায় সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন অযথা কথা না বলে ছাপড়ি ফ্রীলান্সারদের চিনে ফেলি। 😌

১! ( নামের আগে ফ্রীলান্সার ) ফ্রীলান্সিং করতে পারুক আর না পারুক দুইদিন ফ্রীলান্স মার্কেটপ্লেসে একাউন্ট তৈরী করার পর পরই সোস্যাল মিডিয়ার প্রোফাইল গুলোর নামের আগে "Freelancer " শব্দটি বড় করে লিখে ফেলবে। 🤣

২! ( ডলারের স্ক্রিনশট ) দুই একটা কাজ করেই ইনকামের স্ক্রিনশটটি সোস্যাল মিডিয়াতে গান, অথবা মোটিভেশানাল সাউন্ড সহ পোস্ট করবে। 😚

৩! ( বেস্ট মোটিভেশন ) কয়েকটা কাজ শেষ করে সেগুলোতে ৫ স্টার রিভিউ পাওয়ার পর পরই তারা নিজেদেরকে সিনিয়র ফ্রীলান্সার মনে করা শুরু করবে এবং অন্যদেরকে সোস্যাল মিডিয়াতে সফলতার গল্প শুনিয়ে মোটিভেশন দিবে। 🔥

৪! ( ইয়া বড় সেট-আপ ) ফ্রীলান্সিং শুরু ঠিকভাবে হতে না হতেই কয়টা ডলারের মুখ তারা দেখতে না দেখতেই হাই কনফিগারেশনের পিসি বিল্ড করে ফেলবে। ইয়া বড় মনিটর থাকবে, হাতে থাকবে আপেল ১৫ প্রো ম্যাক্স, আর এগুলো নিয়ে চলতে থাকবে সোস্যাল মিডিয়াতে তুমুল শো-অফ। 😎

৫! ( নতুন শব্দ অ্যাটিটিউড ) শুধু ২-১ টা মাস সফল ভাবে কয়টা অর্ডার কমপ্লিট করার পর পরই তাদের খুব বেশি ভাব বেড়ে যাবে আগে যেই মানুষটা দিনের পর দিন আপনার ইনবক্সে পড়ে থাকতো এখন তাকে একটা মেসেজ দিলে তার রিপ্লাই পাওয়াটা আপনার জন্য সৌভাগ্যের ব্যাপার হয়ে দাড়াবে। কারণ ভাই তাদের তখন এসব ছোট মন মাইন্ডের লোকদের সাথে কথা বলার সময় থাকবে না। তাদের ঝুড়িতে তখন "ইগো" "অ্যাটিটিউড" সহ আরো নানান নানান নতুন শব্দ যুক্ত হবে। 😏

৬! ( তাবিজ বাবা ) এভাবে মার্কেটপ্লেস গুলোতে সফলতার সাথে ৫ থেকে ১০ টা প্রজেক্ট কোনো রকম কমপ্লিট করতে পারলে তাদের পরবর্তী কাজ হবে তাবিজ বিক্রি করা। ইয়ে মানে কোর্স সেল করা। খুব সহজেই একটা ফেসবুক পেইজ আর বেশি হলে একটা ওয়েবসাইট বানিয়ে খোকা মাঠে নেমে পড়বে তাবিজ বিক্রির প্রতিযোগিতায়। 😜

মোটামুটি এই কয়টা লক্ষনই আপনাদেরকে জানিয়ে দিলাম। এই লক্ষণ গুলোর যেকোনো দুই একটা দেখেই আপনি বুঝতে পারবেন যে আসলেই মানুষটা ছাপড়ি নামক ফ্রীলান্সার কিনা? ফ্রীলান্সিং জিনিসটা অনেক সুন্দর একটা জিনিস যেটা দিনের পর দিন নষ্ট হয় যাচ্ছে কিছু এই ধরণের সামান্য জ্ঞান ওয়ালা পাবলিকদের জন্য। যারা ওমক স্যার তমুক স্যারের থেকে কোনো রকম একটা সস্তা কোর্স করেই নেমে পড়ে ফ্রীলান্সিং এর প্রতিযোগিতায়। এদের মধ্যে নোলেজের ন শব্দটা থাকলেই এরা নিজেদেরকে বড় কিছু ভাবতে শুরু করে। সমাজে আরো মূর্খতা ছড়াতে থাকে। ওদের দেখে বাচ্চা বাচ্চা পোলাপাইন পড়ালেখা ছেড়ে ডলার কামাতে চলে আসে 🤮

তাইলে ভাই? ফ্রীলান্সার হও ছাপড়ি হইয়ো না। আগে যেকোনো একটা বিষয় নিজের স্কিল ডেভেলপমেন্ট করেন তারপর আসুন ফ্রীলান্সিং করতে নাইলে দুইদিন পর কাজ না বুঝতে পেরে তাবিজ বিক্রি করে সংসার চালাতে হবে 😷 । ভাই এতোটাও সহজ না ফ্রীলান্সিং জিনিসটা।

দিনশেষে আমিও একজন ছাপড়ি ফ্রীলান্সার 🥺 ফ্রীলান্সিং করে আর হচ্ছে না 🥺 ইনশাআল্লাহ কিছুদিন পর তাবিজ বিক্রি করব। আর হ্যা ছাপড়ি ফ্রীলান্সিং ও কিন্তু খারাপ কিছু না 🔥 ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ❤️

©️

সফল ফ্রিল্যান্সার হতে ভুলেও করবেন না যেসব কাজ:ফ্রিল্যান্সিং হলো এমন একটি কাজ যেখানে কোনও ব্যক্তি নিজের কাজ করতে অন্যদের ...
02/04/2024

সফল ফ্রিল্যান্সার হতে ভুলেও করবেন না যেসব কাজ:

ফ্রিল্যান্সিং হলো এমন একটি কাজ যেখানে কোনও ব্যক্তি নিজের কাজ করতে অন্যদের বা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে কোনও নির্দিষ্ট প্রকল্পে যোগদান করে এবং নির্দিষ্ট মূল্যের বিনিময়ে তারা সেবা প্রদান করে। ফ্রিল্যান্সার হিসেবে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারেন, কাজের পরিমাণ ও সময়ের নির্ধারণ করতে পারেন। ♻️

ফ্রিল্যান্সিং সাধারণতো অনলাইনে প্ল্যাটফর্মগুলোতে হয় এবং এটি আপনাকে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করার সুযোগ দেয়, যেমন লেখা, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ভিডিও সম্পাদনা ইত্যাদি। 🛡️

♨️ তবে একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে প্রয়োজনীয় স্কিলের পাশাপাশি বেশকিছু বিষয় এড়িয়ে চলতে হবে। এগুলো হলো:

👉 আত্মবিশ্বাস হারানো যাবে না।
👉 শেখার সময় একাধিক বিষয়ে আগ্রহী হওয়া যাবে না।
👉 শেখার আগেই আয়ের চিন্তা করা যাবে না।
👉 মাঝ পথে থেমে যাওয়া যাবে না।
👉 কাউকে সরাসরি কপি করবেন না।
👉 অলসতা করা যাবে না।
👉 অন্যের কথায় কান দেবেন না।
👉 টাকা অপচয় করা যাবে না।

আপনি যখন ইনকাম শুরু করবেন তখন কিন্তু সেই টাকা অপচয় করা যাবে না। অনেকেই এই ভুলটা করে থাকে। ইনকাম একবার শুরু হলে সেই টাকা সব খরচ করে ফেলে। টাকা জমানো বা ইনভেস্টমেন্টের ব্যাপারে কোনো প্ল্যানই করে না। 💡

সফল ফ্রিল্যান্সার হতে হলে সব সময় শিখনের মধ্যে থাকতে হবে। নানা স্কিল অর্জন করতে হবে, না হলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন। 📈

Join Us for an Informative Session! 🔍SEO Career With Freelancing and Remote Jobs (FAQ) for Beginners
30/03/2024

Join Us for an Informative Session! 🔍
SEO Career With Freelancing and Remote Jobs (FAQ) for Beginners

Address

Gosaibari Shat Matha, Dhunat
Bogura
5851

Alerts

Be the first to know and let us send you an email when Ata Somvob posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share