Karai Hat M.L High School

Karai Hat M.L High School Most Beautiful School
In Nandigram.

20/06/2022

Lovely

23/05/2021
23/05/2021
23/05/2021
নবম শ্রেণী পড়ুয়া মেধাবী ছাত্র স্নেহপদ ছোটভাই মোঃ মুনির হোসেন এর মটর সাইকেল দূর্ঘটনায় অকাল মৃত্যুতে আমরা শোকাহত। স্কুল কর...
18/08/2016

নবম শ্রেণী পড়ুয়া মেধাবী ছাত্র স্নেহপদ ছোটভাই মোঃ মুনির হোসেন এর মটর সাইকেল দূর্ঘটনায় অকাল মৃত্যুতে আমরা শোকাহত।
স্কুল কর্তৃপক্ষকে অন্ততপক্ষে একদিনের শোক পালনের জন্য অনুরোধ জানাচ্ছি।
আল্লাহ তোমাকে শান্তিতে রাখুক ভাইয়া......

প্রশংসার দাবীদার..,.........সমাজ আমাদের দায়িত্বটাও আমাদের................
26/05/2016

প্রশংসার দাবীদার..,.........
সমাজ আমাদের দায়িত্বটাও আমাদের................

এম নজরুল ইসলাম,নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে অসহায় ও দুস্থ্য মানুষের জীবন বাঁচাতে স্বেচ্ছাসেবী দেড়শ’ যুবকের প্রচেষ্টা অব্যহত রেখেছে। নিজেদের ব্যক্তিগত উদ্যোগে ফ্রেন্ডস ব্লাড ডনার ক…

30/04/2016

কড়ই হাট বহুমূখী উচ্চ বিদ্যালয় পূণর্মিলনী সংক্রান্ত বিজ্ঞপ্তি......
গতবারের মত এবারও ঈদ পূণর্মিলনী করার জন্য সবাই আগ্রহ প্রকাশ করছে। আপনাদের সবার মতামত চাই....
গতবারের মত এবারও কি সেই পূণর্মিলনী নামক মিলন মেলায় আপনি/আপনারা অংশ নিতে চান??????

বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালার সংশোধনী চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই নতুন নীতিমালা ঘোষ...
30/09/2015

বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালার সংশোধনী চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই নতুন নীতিমালা ঘোষণা এবং কার্যকর হচ্ছে আগামী অক্টোবর মাসেই। এই সংশোধনীর ফলে শিক্ষক নিয়োগে নিবন্ধন সনদই চূড়ান্ত বলে গণ্য হবে। নিবন্ধনের মেধাতালিকা ধরেই দেওয়া হবে শিক্ষক নিয়োগ। এখন থেকে নিবন্ধন সনদের মেয়াদ থাকবে মাত্র তিন বছর। নতুন নীতিমালার ফলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যেমন পরিবর্তন আসছে, তেমনি আসছে নিবন্ধন পরীক্ষায়ও।
এ প্রসঙ্গে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান কালের কণ্ঠকে জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি কমিয়ে আনার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা কার্যকর হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয়ের অনুমোদনসহ সব প্রক্রিয়া সম্পন্ন করে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালার সংশোধনী চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৪ অক্টোবর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন নীতিমালা ঘোষণা করবেন।
শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নতুন নীতিমালা কার্যকর হলে দেশের ২৮ হাজার এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অবৈধ বাণিজ্য বন্ধ হবে।
জানা গেছে, নতুন নীতিমালা অনুসারে এখন থেকে একজন প্রার্থীকে তিনটি পরীক্ষা তথা এমসিকিউভিত্তিক প্রিলিমিনারি পরীক্ষা, ২০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রার্থীদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী তালিকা তৈরি হবে। তবে একজন প্রার্থী লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় পৃথকভাবে কমপক্ষে ৪০ নম্বর না পেলে মেধাতালিকায় অন্তর্ভুক্তির সুযোগ পাবেন না। নিবন্ধন পরীক্ষা চালু হওয়ার পর একটিমাত্র পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হতো। চলতি বছরের জুন মাসে অনুষ্ঠিত দ্বাদশ নিবন্ধন পরীক্ষা থেকে আলাদা প্রিলিমিনারি পরীক্ষা প্রবর্তন করা হয়। এ পরীক্ষায় যাঁরা পাস করেছেন তাঁদের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়েছে।
নতুন নিয়ম অনুসারে এখন থেকে শিক্ষকদের শূন্য পদের বিপরীতে চাহিদার ভিত্তিতে নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিবছর অক্টোবর-নভেম্বরের মধ্যে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা নিজ নিজ এলাকার শিক্ষকদের শূন্য পদের তালিকা পাঠাবেন। সেই চাহিদার ভিত্তিতে এনটিআরসিএ নিবন্ধন পরীক্ষা গ্রহণ করে জেলা ও উপজেলাভিত্তিক মেধাতালিকা তৈরি করে দেবে। জেলা-উপজেলার মেধাতালিকার মধ্যে আবার বিষয়ভিত্তিক তালিকা থাকবে। সেই মেধাতালিকা থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষক নিয়োগ দেবে। আলাদা কোনো পরীক্ষা গ্রহণের সুযোগ থাকবে না।
শিক্ষাসচিব জানিয়েছেন, নতুন করে নিবন্ধন পরীক্ষা গ্রহণের পর মেধাতালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যে যাঁরা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ পেয়েছেন তাঁরা যেহেতু মেধাতালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন না তাই আগামী তিন বছর কোনো প্রতিষ্ঠান চাইলে তাঁদেরকেও (পুরনো সনদধারীদের) নিয়োগ দিতে পারবে। কিন্তু তিন বছর পর এ সুযোগ আর থাকবে না।
অর্থাৎ নতুন নিয়ম অনুসারে এনটিআরসিএর শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদকাল হবে তিন বছর। এরপর কেউ শিক্ষক নিয়োগ পেতে চাইলে তাঁকে আবার নিবন্ধন পরীক্ষা দিতে হবে। শিক্ষক নিয়োগের নিবন্ধন পরীক্ষা শুরু হওয়ার পর সনদের মেয়াদ রাখা হয়েছিল পাঁচ বছর। পরে তা সংশোধন করে আজীবন করা হয়েছিল।
জানা গেছে, নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রায় চার লাখ প্রার্থী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার অপেক্ষায় আছেন। সর্বশেষ গত ১২ জুন দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়া হয়। তাতে প্রিলিমিনারি পরীক্ষায় পাঁচ লাখ ৩২ হাজার ৫২২ প্রার্থী অংশ নেন। গত ২১ জুলাই এ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। তাতে স্কুল পর্যায়ে ১৩.০৯ শতাংশ এবং কলেজ পর্যায়ে ২০.৯৬ শতাংশ প্রার্থী পাস করেছেন। প্রিলিমিনারিতে উত্তীর্ণ এসব প্রার্থীর লিখিত পরীক্ষা গত ২৭ ও ২৮ আগস্ট নেওয়া হয়। এ পরীক্ষার ফল এখনো প্রকাশ করা হয়নি।
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বাণিজ্যের ঘটনা এখন অনেকটাই প্রকাশ্য বিষয়। কোনো কোনো প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে লাখ লাখ টাকা বাণিজ্য হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। শিক্ষামন্ত্রীও এ ব্যাপারে একাধিকবার প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা যায়, ঠিক এক বছর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনার জন্য নির্দেশনা প্রদান করেন। সরকারের নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করা সংক্রান্ত সচিব কমিটির সভায়ও এ-সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করা হয়।

সবার ভালোবাসায় সিক্ত হলো কড়ই হাট বহুমূখী উচ্চ বিদ্যালয় পূনর্মিলনী 2015।স্কুল প্রতিষ্ঠার পর এবারই প্রথম পূনর্মিলনী হলো আর...
23/07/2015

সবার ভালোবাসায় সিক্ত হলো কড়ই হাট বহুমূখী উচ্চ বিদ্যালয় পূনর্মিলনী 2015।
স্কুল প্রতিষ্ঠার পর এবারই প্রথম পূনর্মিলনী হলো আর সেটাতে নেতৃত্ব দিতে পেরে আমি আনন্দিত। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রী বিধান চন্দ্র পাল ভাই এবং মোঃ ওবায়দুল হক ভাইকে। যারা দুজনে বৃহৎ অংকের টাকা দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করার সুযোগ করে দিয়েছেন। স্কুলের শিক্ষক / শিক্ষিকা, কমিটি, অবসরপ্রাপ্ত সকল সম্মানিত শিক্ষক এবং প্রাক্তন অংশগ্রহনকারী সকল ছাত্র/ছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে ছোট মানুষ আমি, অভিজ্ঞতা একেবারেই নাই সুতরাং অনুষ্ঠানে ভুল হতেই পারে। যদি আপনাদের চোখে কোন ভুল ধরা পরে দয়া করে আমাকে জানাবেন কারন আপনার ধরা ভুল সংশোধন করেই সামনে দিনে সুন্দর অনুষ্ঠান আপনাদের উপহার দিবো ইনশা-আল্লাহ্। (যদি আপনাদের ভালোবাসা পাই)।

অংশগ্রহনকারী সবাইকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবাই ।

Momin Ahmed

14/07/2015

কড়ই হাট বহুমূখী উচ্চ বিদ্যালয় পুনর্মিলনী 2015 সফলভাবে সম্পন্ন করার জন্য একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগামী ১৭ জুলাই, শুক্রবার বিকেল ৪ টায় অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকল রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হলো। সবার অংশগ্রহণে সুন্দরভাবে সফল হবে আমাদের আয়োজন ইনশা-আল্লাহ্।

13/07/2015

কড়ই হাট বহুমূখী উচ্চ বিদ্যালয় পূনর্মিলনী 2015 তে আজ নতুন আয়োজন যুক্ত করা হয়েছে । ৫ নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান এবং কড়ই হাট বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব, আলহাজ্ব মোঃ শামসুর রহমান এর সৌজন্যে 2015 সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ - ৫ পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আসুন এরকম সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এসে আমাদের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করি।

এরকম যদি কেউ সৌজন্যমূলক কিছু দিতে চান তাহলে যোগাযোগ করুন।
যোগাযোগ :
Momin Ahmed: 01717668001
www.Facebook.com/Momin.Ahmed.5243

ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থেকে সাহায্য করার জন্য।

Address

KARAI HAT NANDIGRAM BOGRA
Bogura
5860

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karai Hat M.L High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category