SOS Hermann Gmeiner College Bogra

SOS Hermann Gmeiner College Bogra

Share

SOS Hermann Gmeiner College Bogra is one of the best educational institutions in Rajshahi Education Board located near Bogra city.

SOS Hermann Gmeiner College Bogura was established on 9th March 1996. The college was named after Dr. Hermann Gmeiner, the founder father of SOS Children's Village International. The main idea behind the establishment of the college is to impart education to the destitute and orphan children residing in SOS Children's Village Bogra and side by side to give scope for day scholars of locality. The m

27/05/2026

পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আমাদের সকল শিক্ষার্থীসহ, সম্মানিত শিক্ষক, অভিভাবক, কর্মচারী এবং শুভানুধ্যায়ী সকলকে।

ত্যাগ, ধৈর্য ও মানবতার মহান শিক্ষা নিয়ে আগত এই পবিত্র ঈদ আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি, সহমর্মিতা ও সমৃদ্ধি। আমরা যেন একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে সমাজ ও দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারি—এই প্রার্থনা করি।

সকলের জীবন হোক আনন্দময়, নিরাপদ ও কল্যাণময়।

ঈদ মোবারক।

Photos from Zaima Rahman's post 18/05/2026

এসওএস

30/04/2026

২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত SOS Children's Villages International in Bangladesh পরিচালিত SOS Hermann Gmeiner College Bogura—একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান।
দীর্ঘ আড়াই দশক ধরে আমরা দক্ষ শিক্ষকমণ্ডলী, নৈতিক মূল্যবোধ ও নিরাপদ পরিবেশের মাধ্যমে আধুনিক শিক্ষাসমৃদ্ধ শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলছি।
আমাদের লক্ষ্য—একটি দক্ষ, সুশিক্ষিত ও আত্মবিশ্বাসী প্রজন্ম তৈরি করা।
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের বিশ্বস্ত ঠিকানা— SOS Hermann Gmeiner College Bogura, বারপুর, বগুড়া।
📞 ০১৩০৯-১৩২২৮১

Photos from SOS Hermann Gmeiner College Bogra's post 27/04/2026

শ্রদ্ধেয় ন্যাশনাল ডিরেক্টর স্যার স্বাধীনতা পুরষ্কার গ্রহণের পর বগুড়ায় পরিদর্শনকালে কলেজের শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং কলেজ পরিচালনায় প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

18/04/2026

প্রিয় SSC 2026 পরীক্ষার্থীবৃন্দ ,
তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়—SSC পরীক্ষা—দ্বারপ্রান্তে। এই মুহূর্তে তোমাদের সকল পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্ন একসাথে মিলিত হয়ে সফলতার পথ তৈরি করছে।
তোমাদের বলতে চাই—
আত্মবিশ্বাস রাখো, কারণ তোমরা প্রস্তুত।
নিয়মিত পুনরাবৃত্তি করো এবং সময়কে সঠিকভাবে ব্যবহার করো।
সুস্থ থাকো—পর্যাপ্ত ঘুম ও সুষম খাবার গ্রহণ করো।
পরীক্ষার হলে শান্ত থেকে প্রশ্ন ভালোভাবে বুঝে উত্তর দাও।
মনে রেখো, এই পরীক্ষা শুধু ফলাফলের জন্য নয়, বরং তোমাদের শৃঙ্খলা, ধৈর্য এবং মানসিক দৃঢ়তারও একটি পরীক্ষা।
আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা। তোমরা সবাই যেন নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারো—এই কামনা করি।
সফলতাই হোক তোমাদের সঙ্গী

Photos from SOS Hermann Gmeiner College Bogra's post 17/04/2026

এসএসসি পরিক্ষার্থীদের এডমিট কার্ড প্রদান ও দোয়া অনুষ্ঠান ২০২৬।
প্রতিটি পরীক্ষার্থী সফল হও, তোমাদের মনের আশা পূর্ণ হোক।

Photos 17/04/2026

আমরা গর্বিত!!

Photos from SOS Hermann Gmeiner College Bogra's post 14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩!
খেলাধূলা, নাচ-গান, উৎসব-উদ্দীপনার মাধ্যমে বাংলা নববর্ষবরণ করা হয়।

Photos from SOS Hermann Gmeiner College Bogra's post 11/04/2026

কলেজের শিক্ষকমন্ডলীর আধুনিকায়ন ও যুগোপযোগি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সকল শিক্ষকের অংশগ্রহণে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়ার্কশপ এ প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মো জিয়াউর রহমান স্যার।

Photos from SOS Hermann Gmeiner College Bogra's post 03/04/2026

এসওএস হারম্যান মেইনার কলেজ বগুড়ার ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পূনর্মিলনী ২০২৬ উদযাপন। প্রধান অতিথির পদ অলংকৃত করেন বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়।
বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দেয়া হয়।

Photos from SOS Hermann Gmeiner College Bogra's post 26/03/2026

বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন করা হয়।
সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

Want your school to be the top-listed School/college in Bogura?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Bogra
Bogura
5800

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Sunday 08:00 - 14:00