Dublagari Degree College.Shajahanpur,Bogra

Dublagari Degree College.Shajahanpur,Bogra A Better Educational Institution For North Bengal's Students Especially in Bogura.

দুবলাগাড়ী ডিগ্রি কলেজ এ স্বাগতম

দুবলাগাড়ী ডিগ্রী কলেজ বগুড়া জেলার নব গঠিত শাজাহানপুর উপজেলা প্রশাসনের অতি নিকটে অবস্থিত। কলেজটি ১৯৮৬ সালে অত্র এলাকার পিছে পড়া জনগোষ্ঠির সন্তানদের বিশেষ করে নারী শিক্ষা বিস্তারের লক্ষে স্থানীয় বিদ্যোৎসাহী ব্যাক্তিবর্গের উদ্দ্যোগে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে শিক্ষার্থী এবং অভিভাবকের চাহিদার প্রেক্ষিতে ২০১০-১১ শিক্ষাবর্ষে ডিগ্রী (পাস) কোর্সে অধিভূক্তি লাভ করে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৪৯৪ জন এবং ডিগ্রী(পাস) কোর্সে ১২৬ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ণরত আছে। প্রতিষ্ঠানটি ১.৫২ শতাংশ জমির উপর সরকারী অর্থায়ণে দ্বিতল প্রসাশনিক ভবন, নিজস্ব অর্থায়ণে ১২০ ফুট, ১৪০ ফুট এবং ৭০ফুট সেমি পাকা শ্রেণি কক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

কলেজ চত্বরের উত্তর, দক্ষিণ ও পূর্ব পার্শ্ব শ্রেণি কক্ষ দ্বার পরিবেষ্টিত, পশ্চিম পার্শ্বে ঢেউটিন দ্বারা বেষ্টিত করে শিক্ষার পরিবেশ সুষ্ঠ রাখার চেষ্টা করা হয়েছে। ইটের প্রাচীর নির্মাণ করা অতি জরুরী।

প্রতিষ্ঠানটি নিয়মিত কমিটি ও দক্ষ মিক্ষক মন্ডলি দ্বারা পরিচালিত হয়ে আসছে।


প্রতিষ্ঠার ইতিহাস/ প্রেক্ষাপট/অবদান
ঃ
১৯৮৬ সালে অত্র দুবলাগাড়ী ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা লাভের পূর্বে অত্র এলাকা প্রশাসনিকভাবে বগুড়া সদর উপজেলার অধীনে ছিল। অত্র এলাকায় জনগণের উচ্চ-শিক্ষা লাভের জন্য কোন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। ফলে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা লাভ করার পর আমরুল, চুপিনগর, খোট্রাপাড়া ও মাঝিড়া ইউনিয়ন থেকে ১২-১৪ কিঃ মিঃ দুরে বগুড়া সদরে অবস্থিত সঃ শাহঃসুলতান কলেজ, সঃ আজিজুল হক কলেজ ও সঃ মজিবুর রহমান মহিলা কলেজে গিয়ে লেখা পড়া করা সম্ভব না হওয়ায় শতকরা প্রায় ৭৫ জন ছাত্র-ছাত্রী লেখাপড়া ছেড়ে দিত। এলাকার কিছু বিদ্যোৎসাহী ব্যাক্তিবর্গ বিষয়টি আমলে নিয়ে অত্র এলাকার দরিদ্র জনগোষ্ঠির সন্তানদের বিশেষ করে নারী শিক্ষা বিস্তারের জন্য ১৯৮৬ সালে দুবলাগাড়ী ডিগ্রী কলেজ প্রতিষ্ঠা করেন। কলেজটি প্রতিষ্ঠার পর অত্র এলাকার জনগোষ্ঠির সন্তানেরা, বিশেষ করে নারীরা উচ্চ শিক্ষার সুবর্ণ সুযোগ গ্রহন করতে পারছে অর্থাৎ উপরোক্ত ইউনিয়নের ৫ লক্ষ মানুষের মধ্যে উচ্চ শিক্ষা বিস্তারে দুবলাগাড়ী ডিগ্রী কলেজ যথেষ্ট অবদান রেখে চলছে.College Code:2760,EIIN Code:119329.


শিক্ষক-মণ্ডলীগণ
No Photo Name Designation Education Mobile No. Details
1. রাশেদ মো: সাজ্জাদুর রহমান অধ্যক্ষ View Details
2. খান মোঃ আইনুল হক সহকারী অধ্যাপক View Details
3. মোঃশফিকুল ইসলাম সহকারী অধ্যাপক Details

4. মোঃ রফিকুল ইসলাম সহকারী অধ্যাপক Details

5. নিগার সুলতানা প্রভাষক View Details

6. মোঃ শহিদুর রহমান প্রভাষক View Details

7. শাহিদা নাছ রিন প্রভাষক View Details

8. সাবিনা ইয়াসমিন প্রভাষক View Details

9. মোঃ খরশেদ আলম প্রভাষক View Details

10. মশিউর রহমান প্রভাষক View Details

11. মোঃ শামছুর রহমান প্রভাষক View Details

12. আবু হাস নাত প্রভাষক View Details

13. ফেরদৌস হোসেন প্রভাষক View Details

14. মোঃ মমিনুল ইসলাম প্রভাষক View Details

15. মোঃ মামুনুর রহমান প্রভাষক View Details

16. নারগিস সুলতানা প্রভাষক View Details

17. মোঃ আব্দুর রহিম প্রভাষক। View Details

18. আবু হেনা মস্তফা কামাল প্রভাষক ViewDetails

19. মোঃ মাহ মুদুল হাসান প্রভাষক View Details

20. মোঃ মিজানুর রহমান প্রভাষক View Details

21. শাহিদা আক্তার প্রভাষক View Details

22. সাইফুল ইসলাম প্রদর্শক View Details

23. মোঃ মনিরুজ্জামান প্রদর্শক View Details

24. মোঃ সাইফুল ইসলাম প্রদর্শক , ভূগোল View Details
25. আব্দুর রহিম প্রদর্শক

বগুড়া, শাজাহানপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান   "দুবলাগাড়ী ডিগ্রী কলেজে" ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক...
24/09/2026

বগুড়া, শাজাহানপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান "দুবলাগাড়ী ডিগ্রী কলেজে" ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও উদ্বোধনী ক্লাস আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়।
🌹উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রাসেদ মোহাম্মদ সাজ্জাদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও দুবলাগাড়ী ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব এনামুল হক শাহীন।প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য তার মূল্যবান বক্তব্য প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:🔹 জনাব আব্দুল হাকিম মন্ডল (সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপি)🔹 জনাব হারেজ উদ্দিন হারেজ (সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি)🔹 জনাব আবুল বাশার (সাধারণ সম্পাদক, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপি)
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: অত্র কলেজের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

Shout out to my newest followers! Excited to have you onboard! Asif Neyaj, Negar Sorker Neela, Md Masud Rana, Tajnur Rah...
23/09/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Asif Neyaj, Negar Sorker Neela, Md Masud Rana, Tajnur Rahman

আজ 'দুবলাগাড়ী  ডিগ্রি কলেজ' কর্তৃক আয়োজিত  'জুলাই শহীদ দিবস’স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান...
16/07/2026

আজ 'দুবলাগাড়ী ডিগ্রি কলেজ' কর্তৃক আয়োজিত 'জুলাই শহীদ দিবস’স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব মোঃ এনামুল হক শাহীন যুগ্ম সাধারণ সম্পাদক - বগুড়া জেলা বিএনপি, সভাপতি- শাজাহানপুর উপজেলা বিএনপি ও সভাপতি- গভর্নিং বডি দুবলাগাড়ী কলেজ।
উপস্থিত ছিলেন- আজিজুর রহমান বিদ্যুৎ,সহ-সাংগঠনিক বিষয়ক সম্পাদক- বগুড়া জেলা বিএনপির ও সাধারণ সম্পাদক -শাজাহানপুর উপজেলা বিএনপি।
সভাপতিত্ব করেন-অধ্যক্ষ রাসেদ মোহাম্মদ সাজ্জাদুর রহমান, দুবলাগাড়ী কলেজ, শাজাহানপুর, বগুড়া।
এছাড়া উপস্থিত ছিলেন অত্র কলেজের সকল শিক্ষকমন্ডলী ও কর্মচারীবৃন্দ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী  শিক্ষার অন্তভুক্তী বিষয়ক শিক্ষক  প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ...
07/06/2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী শিক্ষার অন্তভুক্তী বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও মাননীয় শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন মহোদয়ের লাইভ প্রোগ্রামে, দুবলাগড়ী কলেজের অধ্যক্ষ মহোদয়, শিক্ষক মন্ডলী, কর্মচারী ও শিক্ষার্থীদের একাংশ

তারিখঃ ০৭-০৬-২০২৬

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে..... ৪৭ তম বিজ্ঞান মেলা -২০২৬ #অংশগ্রহনেঃ দুবলাগাড়ী ডিগ্রী কলেজ  #আয়োজনে...
07/04/2026

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ
উদযাপন উপলক্ষে.....
৪৭ তম বিজ্ঞান মেলা -২০২৬
#অংশগ্রহনেঃ দুবলাগাড়ী ডিগ্রী কলেজ #আয়োজনেঃ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
#বাস্তবায়নেঃ উপজেলা প্রশাসন, শাজাহানপুর,বগুড়া।
#তারিখঃ ০৭-০৪-২৬

২৬ ই মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৬ উপলক্ষে দুবলাগাড়ী ডিগ্রী কলেজ কতৃক আয়োজিত অনুষ্ঠানের স্থির চিত্র...
26/03/2026

২৬ ই মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৬ উপলক্ষে দুবলাগাড়ী ডিগ্রী কলেজ কতৃক আয়োজিত অনুষ্ঠানের স্থির চিত্র...

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুবলাগাড়ী কলেজ কর্তৃক বিনম্র শ্রদ্ধাঞ্জলি,  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অন...
26/03/2025

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুবলাগাড়ী কলেজ কর্তৃক বিনম্র শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

12/12/2024

সাদা সাদা কালা কালা (গান)কলেজে নবীন বরণে...

Address

Durulia, Majhira, Shajahanpur
Bogura
5801

Alerts

Be the first to know and let us send you an email when Dublagari Degree College.Shajahanpur,Bogra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dublagari Degree College.Shajahanpur,Bogra:

Shortcuts

Share