21/08/2026
শোকবার্তা
২০ আগস্ট, ২০২৬ বৃহস্পতিবার বিকালে মর্মান্তিক বাস দুর্ঘটনায় বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী কানিজ ফাতেমা ছোয়া নিহত হয়েছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন ।
তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
ইনডিপেনডেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া এর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহপাঠীদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।
মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস এর উঁচু মাকাম দান করুন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দিন।
এ ঘটনায় বাসে থাকা বাকি ১১জন শিক্ষার্থী সুস্থ আছে। মহান আল্লাহ তাঁদের সুস্থ ও নিরাপদ রাখুন। আমিন।