13/06/2026
বিজ্ঞান ও উদ্ভাবনে বগুড়া জিলা স্কুল বিজ্ঞান ক্লাবের জয়যাত্রা!
গত ১২ জুন ২০২৬, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত "Startup, Science Project and Innovation Idea Showcasing" প্রতিযোগিতার উপজেলা/থানা পর্যায় অনুষ্ঠিত হচ্ছে।
এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় আমাদের প্রিয় বিদ্যাপীঠ বগুড়া জিলা স্কুল বিজ্ঞান ক্লাব তাদের উদ্ভাবনী সব আইডিয়া ও প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করেছে। সম্মানিত প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন স্যারের দিকনির্দেশনায় ক্লাবের তরুণ বিজ্ঞানীরা আজ থানা পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখছে।
আমাদের স্টলের মূল আকর্ষণীয় প্রজেক্টসমূহ:
Roktodanbd – রক্তদাতাদের সহজে খুঁজে পেতে এবং জীবন বাঁচাতে প্রযুক্তির চমৎকার ব্যবহার।
PharmaCareBD – স্বাস্থ্যসেবা ও ওষুধ ব্যবস্থাপনাকে ডিজিটাল করার এক অনন্য প্রয়াস।
Biodiesel – বর্জ্য উপকরণ ও হাতের কাছের জিনিস ব্যবহার করে তৈরি পরিবেশবান্ধব বিকল্প জ্বালানি প্রজেক্ট।
আজকের এই গৌরবময় আয়োজনে প্রজেক্ট প্রদর্শনী ও উপস্থাপনায় মাঠ কাঁপানো সক্রিয় সদস্যবৃন্দ হলেন— ফারাবি ইবনে আমিন, সাদাত ফাহিম, সাদমান সাজিদ, সাদমান সাকিন জন্স, তাহসিন আসলাম, এস. এম. নাফিম এবং উসাইদ আতিক।
শুভকামনা আমাদের তরুণ বিজ্ঞানীদের জন্য! এগিয়ে যাও তোমরা, সীমানা ছাড়িয়ে!