18/05/2020
স্কুলেই এই দিন গুলো অনেক মজার কাটত, ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর, স্পোর্টস ডে।
এই দিন গুলোর আগে প্রায় ৭ দিন করে রিহারসেল হতো। ক্লাস বন্ধ থাকত।
অনেকটা উৎসব-মূখর পরিবেশ। সবাই এদিক সেদিক বিভিন্ন যায়গায় ব্যাস্ত।
কিছু ছেলে, শহীদ মিনারের পিছে; কেও অডিটরিয়ামের পাসে ক্রিকেট খেলত
আর কেও কেও , স্কুলের পিছের দিকে আম জাম গাছের দিকে লক্ষ রাখতে ব্যাস্ত থাকত''
'' মাঝে মাঝে খুব বেশিই বেচে থাকতে ইচ্ছে করে ''
ছবিটা ১৬ই ডিসেম্বর ২০১৬ সকাল ৯ টা । হঠাত করেই কুয়াশা কেটে পরিষ্কার আকাশ বের হলো।
কুচকাওাজের দল গুলো সবাই সাবধানে দাঁড়িয়ে গেছে,কিছুক্ষনের মদ্ধেই মাঠ প্রদক্ষিন শুরু হবে। প্রীয় শিক্ষকগন ঠিক একি ভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন ।
বন্ধুরা সবাই মিলে ঠিক করেছি, সবাই স্কুলে যাব। আমারো প্রায় তিনটা অ্যালার্ম দেয়া লাগল। প্রাত্তন ছাত্র হিসেবে আমাদের ব্যাচের প্রথম কোন অনুষ্ঠান, যেখানে আমরা সিভিল ড্রেসে। ছাত্র থাকা অবস্থায়, অনুষ্ঠানের আগের দিন সবাইকে সিভিল ড্রেসে যাওার অনুমতি দেওয়া হতো, ইউনিফর্ম ধুয়ে দেয়ার জন্য। তখন স্পেসাল ছিল ব্যাপার টা। অনেক দিন পর বন্ধুদের দেখে অনেক ভালো লাগছে। যার সাথে খুব কম কথা হতো,
তাকেও বেস আপন লাগছে হঠাত করে।
স্কুল যায়গাটাই এরকম। যেখান থেকে মানুষ জীবনের প্রথম বন্ধুত্ব করা শেখে।
'' স্কুলেই এই দিন গুলো অনেক মজার কাটত, ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর, স্পোর্টস ডে।
এই দিন গুলোর আগে প্রায় ৭ দিন করে রিহারসেল হতো। ক্লাস বন্ধ থাকত।
অনেকটা উৎসব-মূখর পরিবেশ। সবাই এদিক সেদিক বিভিন্ন যায়গায় ব্যাস্ত।
কিছু ছেলে, শহীদ মিনারের পিছে; কেও অডিটরিয়ামের পাসে ক্রিকেট খেলত
আর কেও কেও , স্কুলের পিছের দিকে আম জাম গাছের দিকে লক্ষ রাখতে ব্যাস্ত থাকত''
মাঝে মাঝে ছোট বেলায় ফিরে যেতে মনে চায়। আমাদের স্কুলের বয়স প্রায় ৩৫।
চলমান ব্যাচ গুলোর মানুষ গুলোর মাঝে যেই প্রান চাঞ্চল্যতা থাকে,
স্কুল-কলেজ শেষে কোথায় যেন সেগুলো হঠাত করে হারিয়ে যায় ।
স্কুলের ব্যাপার টাই আলাদা থাকে।
স্কুল কলেজ পেরিয়ে ঘর থেকে বের হয়ে যাওয়া বেসির ভাগ মানুষের কাছেই
সকাল ৮ টার ক্লাস , অথবা
একজন ব্যাচেলরের, গন্তব্যে পৌছানোর সকালের বাস ধরা টা রিতিমতো যুদ্ধের মতো।
অথচ ঠিক সেই মানুষটাই স্কুলে থাকতে প্রতিদিন , সকাল ৬ টায় তার গণিত শিক্ষকের
কোচিং এ যেয়ে দু-তিন পেজের ডিফারেন্সেসন-ইন্ট্রিগেসন করত।
সময়ের সাথে মানুষ অনেকটাই বদলে যায়। কিন্তু,
'' পুরোনো গল্পের, পুরোনো ছবির এলবামে;
আটকে থাকা অনুভুতি , আটকে থাকুক সজতনে ''