28/07/2026
মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ মহোদয় বলেন, আপনাদের তিন দফা দাবি এটা ইতিমধ্যে অনেকে এই কথাটা বারবার ভিন্ন আঙ্গিকে উত্থাপন করেছেন। এটা আমি প্রথমেই বলেছি এবং এখন আরেকবার রিপিট করছি। যে আমরা টোটাল শিক্ষকদের জন্য নতুন নীতিমালা নিয়ে কাজ করছি। আপনাদের ডিরেক্ট এম্প্লয়ার হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। আপনারা কাজ করেন, চাকরি করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে। এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে দায়িত্ব দেয়া হয়েছে। আপনারা জানেন যে, শিক্ষকের পে স্কেল বাড়বে এগুলো অনেক কিছু কিন্তু আমাদের নির্বাচনী ইশতেহারেই বলা ছিল। সো সেটা হবে এটা বাধ্যতামূলক বা নির্বাচনী ইশতেহার একবার আমরা বলে দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীও বলে দিয়েছেন। সো এটা বাধ্যতামূলক, সেটা হবে। সো এটা এক্সাক্টলি কিভাবে হবে, কি সেটা আপনাদের প্রাথমিক যে এম্প্লয়ার, তাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে এটা আমাদের কাছে পেশ করা। এবং তারা ফার্স্ট ড্রাফট অগাস্টের ১৭ তারিখের ভেতরে পেশ করবার কথা। এবং তাদেরকে যে ডিরেকশন দেয়া হয়েছে সেই ডিরেকশনটা এখানে আপনাদের সাথে আমি শেয়ার করব না কারণ এটা ফার্স্ট ড্রাফট আসবে তারপর আমরা ফাইনাল নীতিমালা হবে। তবে আমি বিশ্বাস করি যে আপনারা তাদের যেই ইন্সট্রাকশনের উপরে ডিপিই কাজ করছে এটা যদি আপনারা জানতেন, আপনারা নিশ্চয়ই আনন্দিত হতেন। সো ফাইনাল ড্রাফট যেটা আসবে সেটাতে আপনারা নিশ্চয়ই আনন্দিত হবেন, এটা আমি বিশ্বাস করি। সো তাইলে ওই টিচারের পে গ্রেড তিন নাম্বার সেই ইস্যুটা আছে পে গ্রেড ওই তিন দফা দাবির মধ্যে চলে আসে সো এটা ডান। প্রমোশনও আসলে আপনাদের তিন দফা দাবির মধ্যে চলে আসে কিন্তু এখানে এগেইন প্রমোশন হবে। আপনারা যেভাবে চান যেভাবে সেটা নাও হতে পারে। কিন্তু র্যাশনাল ভাবে মানে টিচারের সম্মান বাড়ানো থেকে শুরু করে 41 শ্রেণীকক্ষে বেস্ট সার্ভিস দেয়ার মত করেই প্রমোশন হবে। সো আমরা প্রফেশনাল ক্যাডার মানে প্রফেশনাল সার্ভিস ক্যাডার তৈরি করতেছি আমাদের টিচারদের মধ্যে। তো সেই আঙ্গিকেই প্রমোশনের নীতিটাও তৈরি করার ইন্সট্রাকশনস ডিপিইকে দেয়া হয়েছে। সো আমি বিশ্বাস করি। যারা আসলে ইউ নো সঠিকভাবে পাঠ দান করছেন শ্রেণীকক্ষে এবং আগামীতে করবেন তাদের এখানে দুশ্চিন্তার কোন কারণ নাই। আপনারা ভালোভাবেই প্রমোশনের মুখ দেখবেন, ইনশাআল্লাহ।