22/05/2026
বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এম আর ইসলাম স্বাধীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
২১ মে, ২০২৬ বুধবার, প্রথম কার্য দিবসেই নবনিযুক্ত সিটি কর্পোরেশন প্রশাসক মহোদয়কে বিদ্যালয়ের পক্ষ থেকে এক সৌজন্য সাক্ষাতে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এম আর ইসলাম স্বাধীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় , এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুজল কুমার সরকার সহ অন্যান্য শিক্ষক মন্ডলী কুশল বিনিময় করেন এবং তাঁর নতুন দায়িত্ব সফলভাবে পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। তার নেতৃত্বে বগুড়া সিটি কর্পোরেশন নাগরিক সেবায় আরও গতিশীল ও উন্নয়নমুখী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন |
R.IslamShadhin
21/05/2026
ঈদ-উল-আজহা উপলক্ষে
22-05-2026 থেকে 06-06-2026 পর্যন্ত
৭ই জুন থেকে যথারীতি ক্লাশ চলবে,
- HM , ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয় , বগুড়া
18/05/2026
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির সকল শাখার শিক্ষার্থীরা এ লিংকে রেজিস্ট্রেশন করে “ কিশোর বাতায়নে ” ২৬ জুন ২০২৬-এর মধ্যে যুক্ত হতে নির্দেশ দেয়া হলো, - HM ,FHS
https://konnect.edu.bd/registration
https://konnect.edu.bd/registration
18/05/2026
শিক্ষার্থীরা হাতে-কলমে এআই ও প্রোগ্রামিং শিখতে " আওয়ার অব এআই- ২০২৬ এর কার্যক্রম চলছে পুরোদমে , ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা এবার কোডিং শিখবে! প্রযুক্তি শেখার সবচেয়ে মজার আয়োজন Hour of AI in Bangladesh 2026 চালু হয়েছে! এখানে অংশ নিয়ে ভবিষ্যতের এআই স্টার হওয়ার সুযোগ তৈরী হয়েছে!
শিক্ষার্থীরা হাতে-কলমে এআই ও প্রোগ্রামিং শিখতে রেজিস্ট্রেশন কর ২৬ জুন ২০২৬-এর মধ্যে নিচের লিংকেঃ https://sites.google.com/a2i.gov.bd/hourofai-2026/home
02/05/2026
বগুড়ায় এমপি রেজাউল করিম বাদশাকে ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন
সুত্র: dailybogura com
বগুড়া-৬ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা কে বগুড়া শহরের ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ শনিবার (২ মে) সকালে সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে প্রধান শিক্ষক সুজল কুমার সরকার ও সহকারি প্রধান শিক্ষক মিজানুর রহমানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। কুশল বিনিময়কালে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা বগুড়া শহরকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় শিক্ষকমণ্ডলী বগুড়া শহরের অন্যতম বিদ্যাপীঠ ফয়েজুল্বা উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের জন্য সংসদ সদস্যের নিকট জোর দাবি জানান। see more...
21/04/2026
SSC পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ,
- FHS
21/04/2026
অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতা :
আগ্রহী শিক্ষার্থীদের কে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য জানানো হলো,
29/05/2025
১লা জুন - ১৯ জুন ২০২৫
পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি,
২২ জুন থেকে যথারীতি স্কুল হবে