Bogura Polytechnic Institute, Bogura

Bogura Polytechnic Institute, Bogura

Share

Directorate of Technical Education

বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন একটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এতে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ৪ বছরের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। ঐতিহ্যবাহী বগুড়া শহরের প্রবেশ পথে বগুড়া পুলিশ লাইন্স-এর বিপরীতে শেরপুর রোডে শোভনীয় দালান কোঠায় সজ্জিত ঐতিহ্যবাহী বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট অবস্থিত। ১৯৬২ স

03/08/2020
Photos from Bogura Polytechnic Institute, Bogura's post 23/07/2020

কারিগরি শিক্ষাঙ্গনে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে ঘোষিত বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট!সৌন্দর্য ও মনোরম পরিবেশে ঘেরা এই বিদ্যাপিঠ...

শিক্ষার্থী যেমনি ভাবে তাদের স্বপ্ন বাস্তবায়নে অটুট তেমনি ভাবে দক্ষ শিক্ষকমন্ডলীগন ব্যবহারিক পাঠদানের পাশাপাশি তাত্ত্বিক পাঠদানের ও স্বচ্ছল!

বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এ মোট টেকনোলজির সংখ্যা ৯টি! যথা-
★ সিভিল টেকনোলজি
★ ইলেকট্রিক্যাল
★ মেকানিক্যাল
★ কম্পিউটার
★ ইলেকট্রনিক্স
★ পাওয়ার
★ রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং
★ মাইনিং এন্ড মাইন সার্ভে
★ ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট
এছাড়াও নন-টেকনোলজির ক্লাস ও বিদ্যমান
সকল টেকনোলজির তাত্ত্বিক ও নন-টেক এর ক্লাসসমূহের একাংশ ধারনকৃত...

" কারিগরি শিক্ষা গ্রহণ করি,
নিজের কর্মসংস্থান নিজে গড়ি "

Photos from Bogura Polytechnic Institute, Bogura's post 23/07/2020

বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস।

Photos from Bogura Polytechnic Institute, Bogura's post 23/07/2020

বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন একটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান। এতে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ৪ বছরের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। ঐতিহ্যবাহী বগুড়া শহরের প্রবেশ পথে বগুড়া পুলিশ লাইন্স-এর বিপরীতে শেরপুর রোডে শোভনীয় দালান কোঠায় সজ্জিত ঐতিহ্যবাহী বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট অবস্থিত। ১৯৬২ সালে বগুড়া শহরের কেন্দ্রস্থলে ( সাত মাথায় ) তদানিন্তন এডওয়ার্ড ইন্ডাষ্ট্রিয়াল স্কুলের প্রাচীর ঘেরা ভবনে ইন্সটিটিউট এর কার্যক্রম শুরু হয়। সিভিল ও পাওয়ার টেকনোলজি নিয়েই যাত্রা শুরু করেছিল এই প্রতিষ্ঠানটি।
পরবর্তিতে কারিগরি শিক্ষার প্রসারতার লক্ষ্যে বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট নামকরণে শেরপুর রোডের বর্তমান ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট ক্যাম্পাসে বিভিন্ন টেকনোলজির সমন্বয়ে ইন্সটিটিউট স্থানান্তর করা হয় এবং ১৯৭৭ সালে বর্তমান ক্যাম্পাসে ইন্সটিটিউটের যাত্রা শুরু হয়। সরকারী সিদ্ধান্তের আলোকে পরবর্তীতে আরও টেকনোলজির সংজোযন করা হয়। বিশ্ব-ব্যাংকের আইডিএ ক্রেডিটের অধীনে নির্মিত হয় বর্তমান অবকাঠামো।
এই বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এর যাত্রা লগ্ন হতে বিভিন্ন শিক্ষক মন্ডলী, কর্মচারী , একাডেমিক ও প্রশাসনিক ব্যক্তিগনের মাধ্যমে আজকের এই সুনাম অক্ষুন্ন রেখেছেন এবং সাথে ধরে রেখেছেন বিভিন্ন অর্জন এর গৌরব যাদের অবদানের জন্য বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট আজ এমন একটি পর্যায়ে। ইন্সটিটিউট এর পরিবেশ, গঠনশৈলী, শিক্ষাব্যবস্থা, ছাত্র-শিক্ষক সম্পরক ও আন্তরিকতা সকল কিছুই সবার চাইতে আলাদা।
বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট সবুজ ছায়া ঘেরা বৃক্ষরাজীতে পরিবেষ্ঠিত এবং ইন্সটিটিউটের একাডেমিক কাম প্রশাসনিক ভবনের সামনে ও পেছনের ফটক গুলোতে রয়েছে প্রকৌশল ভাস্কর্য, আলোক সজ্জায় সজ্জিত ফোয়ারা সম্বলিত মনোমুগ্ধকর ফুলের বাগান । ১৮ একর জমির উপর নির্মিত এ প্রতিষ্ঠানটিতে ৩ তলা সুরম্য ভবন সমূহের একাডেমিক কাম প্রশাসনিক ভবন, আবাসিক ভবন, ছাত্রাবাস, ছাত্রীনিবাস ইত্যাদির সন্নিবেশ ঘটেছে। ইন্সটিটিউটের প্রবেশ পথের গেটে, একাডেমিক কাম প্রশাসনিক ভবনের গেটে এবং ছাত্রাবাসসমূহ ও ছাত্রীনিবাসের প্রবেশের গেটসমূহে রয়েছে সুসজ্জিত তরুণ ও কর্তব্যনিষ্ঠ নিরাপত্তা প্রহরী, যারা সার্বক্ষনিক প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যমসহ নিরাপত্তা ও আগমনকারীদের তথ্য সংগ্রহ করেছে।
ে_ইন্সটিটিউটটের_সাফল্য_ও_অর্জন_সমূহঃ

@শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ১৯৯২
@বৃক্ষরোপনে প্রধানমন্ত্রী প্রদক জাতীয় পুরস্কার লাভ ১৯৯৪
@শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ১৯৯৬
কর্তৃক একটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান - ২০০৮
@শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ২০১৫
@ডিজিটাল ইনোভেশন মেলা ২০১১, ২০১৫ সালে ১ম স্থান
@ডিজিটাল ইনোভেশন মেলা ২০১০, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৬ সালে ২য় স্থান।
@জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান
@জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান
তথ্য সংগ্রহ সহযোগীতায়ঃ
@আজিজুল আমান আল আমিন স্যার
@মোঃহুমায়ন রেজা স্যার
@বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট ওয়েব সাইট

Photos from Bogura Polytechnic Institute, Bogura's post 28/07/2018
Want your school to be the top-listed School/college in Bogura?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Sherpur Road, Colony
Bogura
5800

Opening Hours

Monday 08:00 - 19:00
Tuesday 08:00 - 19:00
Wednesday 08:00 - 19:00
Thursday 08:00 - 19:00
Saturday 08:00 - 19:00
Sunday 08:00 - 19:00