SBA Tutorial Home

SBA Tutorial Home পরিশ্রমীরা কখনো ব্যর্থ হয় না
📚 পড়াশোনার ক্ষেত্রে দূরত্ব কোন বিষয় না 📝_ “Masud Sir"

26/09/2026

বইয়ের বাইরে এসে শেখার আনন্দই আলাদা! ❤️
এসএসসি জীববিজ্ঞান বইয়ের ৬ষ্ঠ অধ্যায়ের রক্তের গ্রুপ সংক্রান্ত পড়াটি কেবল তত্ত্বীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে, আজকের ক্লাসে আমাদের শিক্ষার্থীদের প্র্যাকটিক্যালি ব্লাড গ্রুপিং পরীক্ষা করে দেখানো হলো। 🩸🔬
আমাদের লক্ষ্য থাকে শিক্ষার্থীদের সর্বোচ্চটা শেখানো। আমাদের সীমাবদ্ধতা হয়তো কিছুটা আছে, তবে যেসব বিষয় বাস্তবে হাতে-কলমে এবং প্র্যাকটিক্যাল করে বুঝিয়ে দেওয়া সম্ভব, সেগুলো আমরা প্রতিবারই শিক্ষার্থীদের সামনে তুলে ধরার চেষ্টা করি।
প্রাতিষ্ঠানিক পড়ার পাশাপাশি এই বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের ভবিষ্যতের পথচলায় অনেক বেশি সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস।
শুভকামনা আমাদের প্রিয় সব শিক্ষার্থীদের জন্য! 🌟


আর্ট ও বিজ্ঞানের দারুণ মেলবন্ধন! 📝❤️এসএসসি জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায়ের হোমওয়ার্ক হিসেবে সিটি স্কুলসের ৯ম শ্রেণীর ছাত্রী ফাত...
19/09/2026

আর্ট ও বিজ্ঞানের দারুণ মেলবন্ধন! 📝❤️
এসএসসি জীববিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায়ের হোমওয়ার্ক হিসেবে সিটি স্কুলসের ৯ম শ্রেণীর ছাত্রী ফাতেমার আঁকা মানবদেহের হৃদপিণ্ড ও শসনতন্ত্রের চিত্র। ছোট মানুষের এত নিখুঁত চেষ্টা সত্যিই প্রশংসনীয়!

17/09/2026

প্রথম উপার্জনের আনন্দটা অন্যরকম, আর সেই আনন্দের অংশ হতে পারাটা পরম সৌভাগ্যের! ❤️
স্নেহের স্টুডেন্ট টিউশনি করিয়ে প্রথম মাসের বেতনের টাকা দিয়ে আমার জন্য এই মিষ্টি ভালোবাসাটুকু নিয়ে এলো। উপহারের চেয়েও ওর শ্রদ্ধাবোধ মন ছুঁয়ে গেছে।এই ভালোবাসা ও শ্রদ্ধাবোধের কোনো বিকল্প হয় না। মন থেকে অনেক দোয়া রইল আপনার জন্য, আলো ছড়িয়ে যান প্রতিনিয়ত! 💖🎓


#শিক্ষক_শিক্ষার্থী #প্রথম_উপার্জন #ভালোবাসা_ও_শ্রদ্ধা #গর্বের_মুহূর্ত #শিক্ষক_জীবন

17/09/2026

অল্প সময়ে পুরো কেমিস্ট্রি চ্যাপ্টার পড়া দেওয়ার গল্প! 🌟
SSC কেমিস্ট্রির ৭ম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া অনেকের কাছেই কঠিন মনে হয়। কিন্তু আমাদের ছাত্ররা তা প্রমাণ করে দিল যে নিয়মিত চর্চা আর সঠিক পরিকল্পনায় যেকোনো বড় অধ্যায়ও অল্প সময়ে আয়ত্ত করা সম্ভব।
আজকের প্রতিযোগিতায় কে কত দ্রুত পুরো অধ্যায়টি রিভিশন দিতে পারে সেটার একটা চেষ্টা ছিল। ভিডিওতে ফাহিম কে দেখুন, সে খুব সুন্দরভাবে ১২:৩০ মিনিটে পুরো অধ্যায়টি শেষ করেছে। এবং সবচেয়ে দ্রুত পড় শেষ করেছে নাফিউল, মাত্র ১১ মিনিটে! 🚀
তাদের এই পরিশ্রম এবং মনোযোগ থেকে আপনিও অনুপ্রাণিত হোন। আপনিও এভাবে দ্রুত রিভিশন দেওয়ার চেষ্টা করতে পারেন!
িজয়ী #মেধাবী_ছাত্র #শিক্ষা

12/09/2026

কেমিস্ট্রি ক্লাসে চ্যাপ্টার ৭ (রাসায়নিক বিক্রিয়া) পড়ানোর সময় খেয়াল করলাম, সবাই অধ্যায়টা রিডিং পড়ছে ঠিকই, কিন্তু মূল বিক্রিয়াগুলো কেমন যেন এড়িয়ে যাচ্ছে। মুখস্থ করার ভয় বা সমীকরণ মেলানোর অলসতা—যেটাই হোক, ওদের দেখে মনে হলো রসায়ন বিষয়টার প্রাণটাই হারিয়ে যাচ্ছে।
তখনই ওদের কাছে একটু রসায়নের আসল গুরুত্ব তুলে ধরলাম। বোঝালাম, প্রতিটা সমীকরণ কেবল কিছু সংকেত নয়, প্রকৃতির এক একটা নিয়ম। আর একে জয় করতে হলে নিখুঁত যত্ন আর চর্চা লাগে।
কথাগুলো শুনে ওদের চোখে একটা আলাদা স্পার্ক দেখতে পেলাম। সুযোগ বুঝে ছুড়ে দিলাম ১৫ মিনিটের একটা চ্যালেঞ্জ—"এই অধ্যায়ের প্রতিটা বিক্রিয়া ১৫ মিনিটে লিখে দেখাতে হবে!"
ওরা চ্যালেঞ্জটা একদম হাসিমুখে গ্রহণ করল। আর ফলাফল,,,

📌 SSC পরবর্তী পড়াশোনা ও ক্যারিয়ার কাউন্সিলিং ক্লাস!SSC পরীক্ষা তো শেষ হলো, কিন্তু এরপর কী?কোন বিভাগে ভর্তি হওয়া উচিত? সা...
09/09/2026

📌 SSC পরবর্তী পড়াশোনা ও ক্যারিয়ার কাউন্সিলিং ক্লাস!
SSC পরীক্ষা তো শেষ হলো, কিন্তু এরপর কী?
কোন বিভাগে ভর্তি হওয়া উচিত? সাধারণ কলেজ, পলিটেকনিক নাকি মেডিকেল ডিপ্লোমা? ভবিষ্যৎ ক্যারিয়ারের সঠিক পথ বেছে নেওয়ার উপায় কী? 🤔
তোমাদের এসব প্রশ্নের উত্তর ও সঠিক দিকনির্দেশনা দিতে SBA Coaching Center আয়োজন করতে যাচ্ছে এক বিশেষ 'ক্যারিয়ার কাউন্সিলিং সেশন'।
সঠিক সিদ্ধান্তই গড়ে দেয় সুন্দর ভবিষ্যৎ। তাই তোমার স্বপ্নের ক্যারিয়ার গড়ার পথে প্রথম সঠিক পদক্ষেপটি নিতে এই সেশনে অবশ্যই উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে। 🎓✨
📅 দিন: আগামী শুক্রবার
⏰ সময়: বিকেল ৪:৩০ মিনিট
📍 স্থান: SBA Coaching Center, নিশ্চিন্তপুর চারমাথা, শাহজাহানপুর, বগুড়া
আপনারা সকলে নির্দিষ্ট সময়ে উপস্থিত থেকে এই বিশেষ সেশনে অংশ গ্রহণ করুন।

07/09/2026

একদিনে পুরো একটি অধ্যায় পড়ার আনন্দ! ✨
বেজোড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী অনন্যা ক্লাসে এক দারুণ দৃষ্টান্ত স্থাপন করল। পড়া ধরা হলে ও একদিনেই পুরো একটি অধ্যায় একসঙ্গে সম্পূর্ণ পড়ে শুনিয়েছে! 👏
পড়া শেষ করে ওর মুখের সেই তৃপ্তির হাসি আর অনুভূতি ছিল সত্যিই দেখার মতো। এর আগে ও কখনো এভাবে একদিনে একটি পুরো অধ্যায় শেষ করেনি। প্রথমবারের মতো এই সাফল্য অর্জন করতে পেরে অনন্যা যেমন আনন্দিত, শিক্ষক হিসেবে আমিও ওর এই অগ্রগতিতে দারুণ গর্বিত!
ধীরে ধীরে চেষ্টা আর ইচ্ছাশক্তি থাকলে যে যেকোনো বড় লক্ষ্য অর্জন করা সম্ভব, অনন্যা আজ সেটাই প্রমাণ করে দিল।
অনন্যার এই পথচলা আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক—সেই শুভকামনা ও ভালোবাসা রইল। এগিয়ে যাও অনেক দূরে! 🌟📚

স্টুডেন্টের কাছে হারের মাশুল, ১ লিটার কোকা-কোলা!" 😄🥤"মিথ্যা বলা সহজ না, অনেক কঠিন"—এই কথাটা প্রমাণ করতে ক্লাসে একটা ছোট ...
03/09/2026

স্টুডেন্টের কাছে হারের মাশুল, ১ লিটার কোকা-কোলা!" 😄🥤
"মিথ্যা বলা সহজ না, অনেক কঠিন"—এই কথাটা প্রমাণ করতে ক্লাসে একটা ছোট গেম খেলেছিলাম। নিয়ম ছিল আমার সব প্রশ্নের উত্তর মিথ্যা দিতে হবে। আগের ব্যাচগুলোর সবাই হেরেছিল, কিন্তু এবার এই বান্দার উপস্থিত বুদ্ধির কাছে আমি নিজেই হেরে গেলাম! 😅
বাজির শর্ত মেনে বিজয়ী মহাশয়কে ১ লিটার কোক খাইয়ে দেনা শোধ করলাম! 🍾
গেমে হেরে গেলেও একজন শিক্ষক হিসেবে ওদের এই তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দেখে অবাক হয়েছি।
(ছবিতে বিজয়ী বীর ও তার পুরো কোক-পার্টনার গ্যাং!) ❤️🔥

23/08/2026

ক্লাসরুমের কিছু জীবন্ত মুহূর্ত! 🩸✨
আজকের ক্লাসে রক্তকণিকার (লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা) পার্থক্যগুলো শুধু মুখস্থ নয়, একদম নতুন আঙ্গিকে ঝালিয়ে নিলাম। আমি পয়েন্ট ধরছি, আর আমাদের মেধাবী শিক্ষার্থীরা সাথে সাথে উত্তর দিচ্ছে—
পড়ালেখা যখন মুখস্থ নির্ভর না হয়ে এমন ব্যাখ্যামূলক ও অংশগ্রহণমূলক হয়, তখন প্রতিটি কঠিন বিষয়ও সহজ হয়ে যায়। আমাদের ক্লাসরুমের এই সুন্দর ও শিক্ষণীয় মুহূর্তটির একটি ছোট ঝলক আপনাদের সাথে শেয়ার করলাম। ❤️

Address

Nishchintopur Charmatha
Bogura
5800

Telephone

+8801644489131

Website

Alerts

Be the first to know and let us send you an email when SBA Tutorial Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to SBA Tutorial Home:

Shortcuts

Share

Category