অভিরামপুর মন্ডল পাড়া হাফেজিয়া মাদ্রাসা,বগুড়া

  • Home
  • Bangladesh
  • Bogura
  • অভিরামপুর মন্ডল পাড়া হাফেজিয়া মাদ্রাসা,বগুড়া

অভিরামপুর মন্ডল পাড়া হাফেজিয়া মাদ্রাসা,বগুড়া দ্বীন শিক্ষার অন্যতম একটি প্রতিষ্ঠান,
এতিম মেধাবী ছাত্রদের ফ্রি থাকা খাওয়ার সু-ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ।
(সার্বিক দায়িত্বে ☎ ০১৭১৯৫৩৭০০৭)

05/09/2026
একটি রোজা... আর আল্লাহর পক্ষ থেকে এক বছরের গুনাহ মাফের সুসংবাদ!ভাবুন তো, যদি কেউ আপনাকে বলে—মাত্র একটি দিনের সামান্য কষ্...
24/06/2026

একটি রোজা... আর আল্লাহর পক্ষ থেকে এক বছরের গুনাহ মাফের সুসংবাদ!

ভাবুন তো, যদি কেউ আপনাকে বলে—মাত্র একটি দিনের সামান্য কষ্টের বিনিময়ে আপনার বিগত এক বছরের ভুলত্রুটি ক্ষমা করে দেওয়া হবে, তাহলে কি আপনি সেই সুযোগ হাতছাড়া করবেন?

আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য এমনই এক মহামূল্যবান সুযোগ রেখেছেন পবিত্র আশুরার রোজায়।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

"আমি আল্লাহর কাছে আশা করি, আশুরার দিনের রোজা বিগত এক বছরের গুনাহের কাফফারা হবে।"
— (সহীহ মুসলিম)

আমাদের জীবনে কত গুনাহ, কত অবহেলা, কত নামাজের ত্রুটি, কত ভুল কথা ও কাজ জমে আছে! আমরা জানি না আগামী আশুরা পর্যন্ত বেঁচে থাকব কি না। তাই এই সুযোগ হয়তো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সুযোগগুলোর একটি।

হয়তো আপনি নিয়মিত নফল রোজা রাখেন না।
হয়তো বহু বছর ধরে আশুরার রোজাও রাখা হয়নি।
হয়তো মনে হচ্ছে, "একটা রোজা রেখে কী হবে?"

কিন্তু মনে রাখুন, আল্লাহর কাছে ছোট আমলও অনেক বড় হয়ে যায় যখন তা আন্তরিকতার সাথে করা হয়। হয়তো এই একটি রোজাই আপনার জীবনে রহমত, মাগফিরাত ও পরিবর্তনের সূচনা হয়ে যাবে।

তাই এবার নিয়ত করুন—
✅ আমি আশুরার রোজা রাখব।
✅ আমার পরিবারকে রোজা রাখতে উৎসাহিত করব।
✅ বন্ধুদেরও এই সুসংবাদ জানাব।

📅 আশুরা: ২৬ জুন ২০২৬ (শুক্রবার)

সুন্নাহ অনুযায়ী:
🔹 ২৫ ও ২৬ জুন (৯ ও ১০ মুহাররম)
অথবা
🔹 ২৬ ও ২৭ জুন (১০ ও ১১ মুহাররম)

🌿 আশুরার দিনের করণীয়

✅ আশুরার রোজা রাখা।
✅ বেশি বেশি তাওবা ও ইস্তিগফার করা।
✅ কুরআন তিলাওয়াত, জিকির ও নফল ইবাদতে সময় ব্যয় করা।
✅ নিজের, পরিবার, দেশ ও সমগ্র উম্মাহর জন্য আন্তরিকভাবে দোয়া করা।
✅ সামর্থ্য অনুযায়ী পরিবারকে ভালো খাবারের ব্যবস্থা করে দেওয়া এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা।
✅ গরিব, এতিম, অসহায় ও অভাবী মানুষের পাশে দাঁড়ানো।
❌ কুসংস্কার, ভিত্তিহীন রীতি-নীতি, মাতম, বুক চাপড়ানো, শরীর রক্তাক্ত করা বা ইসলামে নিষিদ্ধ যেকোনো কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকা।

🤲 কে জানে, এই রোজার উসিলায় আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবেন, দোয়া কবুল করবেন, বিপদ দূর করবেন এবং আখিরাতের জন্য অমূল্য সঞ্চয় দান করবেন।

আসুন, এই আশুরায় আমরা কেউ পিছিয়ে না থাকি। একটি রোজা দিয়ে শুরু হোক আল্লাহর দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার নতুন যাত্রা।
collected

সূরা ইনশিরাহ — ৮ আয়াতকিন্তু এই সূরা প্রতিদিন পড়লে আপনার রিজিক বদলে যেতে পারে।৮ আয়াত।পড়তে ৩০ সেকেন্ড।কিন্তু এই সূরায়...
22/06/2026

সূরা ইনশিরাহ — ৮ আয়াত

কিন্তু এই সূরা প্রতিদিন পড়লে আপনার রিজিক বদলে যেতে পারে।

৮ আয়াত।
পড়তে ৩০ সেকেন্ড।

কিন্তু এই সূরায় আল্লাহ এমন একটি প্রতিশ্রুতি দিয়েছেন — যা শুনলে আপনার রিজিকের চিন্তা, ব্যবসার মন্দা, চাকরির অনিশ্চয়তা — সব কষ্টের ভেতর আশার আলো ঢুকে যাবে।

আর আল্লাহ একই কথা দুবার বলেছেন। কারণ তিনি জানতেন — আপনি একবার শুনলে বিশ্বাস করবেন না।

কিন্তু একটা কথা আছে —

আমরা এই সূরা পড়ি। হয়তো নামাজেও পড়ি। কিন্তু আল্লাহ এতে কী প্রতিশ্রুতি দিয়েছেন — সেটা আমরা ধরতে পারি না। আর সেই কারণেই রিজিকের একটু ঝাঁকুনি এলেই আমরা ভেঙে পড়ি।

আজকের পোস্টে সূরা ইনশিরাহের ৪টি শিক্ষা — যেগুলো বুঝলে রিজিকের চিন্তায় আর কখনো হতাশ হবেন না।

---

সূরা ইনশিরাহ সম্পর্কে সংক্ষেপে

সূরা ইনশিরাহ মক্কী সূরা। এর আরেক নাম "সূরা শারহ"। আয়াত সংখ্যা ৮।

এই সূরা নাযিল হয়েছিল রাসূলুল্লাহ ﷺ-এর জীবনের সবচেয়ে কঠিন সময়ে। তখন মক্কায় তাঁকে নির্যাতন করা হচ্ছিল, সাথীরা সংখ্যায় হাতে গোনা, পরিবার থেকে বিরোধিতা, ব্যবসা থেকে বিচ্ছিন্ন — চারদিকে অন্ধকার।

ঠিক সেই মুহূর্তে আল্লাহ এই সূরা পাঠালেন। যেন বলে দিলেন — হে নবী, একটু থামো। আমাকে দেখো।

আর এই সান্ত্বনা শুধু রাসূল ﷺ-এর জন্য না — কুরআন কিয়ামত পর্যন্ত পথনির্দেশ। তাই এই ৮ আয়াত আজকের আপনার জন্যও — যখন রিজিকের চিন্তায় বুক চাপা হয়ে আসে, যখন মনে হয় আর পারছি না।

পুরো সূরাটি পড়ুন —

أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ○ وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ ○ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ ○ وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ ○ فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ○ إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ○ فَإِذَا فَرَغْتَ فَانصَبْ ○ وَإِلَىٰ رَبِّكَ فَارْغَب

উচ্চারণ: আলাম নাশরাহ লাকা সাদরাক। ওয়া ওয়াদা'না আনকা বিযরাক। আল্লাযী আনকাদা যাহরাক। ওয়া রাফা'না লাকা যিকরাক। ফাইন্না মাআল উসরি ইউসরা। ইন্না মাআল উসরি ইউসরা। ফা ইযা ফারাগতা ফানসাব। ওয়া ইলা রাব্বিকা ফারগাব।

"আমি কি আপনার বক্ষ আপনার জন্য উন্মুক্ত করে দিইনি? আর আমি আপনার থেকে আপনার সেই ভার নামিয়ে দিয়েছি, যা আপনার পিঠকে নুইয়ে ফেলেছিল। আর আমি আপনার জন্য আপনার মর্যাদা উঁচু করেছি। নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। কাজেই যখন অবসর হবেন, তখন কঠোর পরিশ্রম করুন। আর আপনার রবের প্রতি আগ্রহী হন।"
(সূরা ইনশিরা)

تقبل الله منا ومنكم صالح الأعمال، وغفر الله لنا ولكم، وجعلنا وإياكم من المقبولين
20/03/2026

تقبل الله منا ومنكم صالح الأعمال، وغفر الله لنا ولكم، وجعلنا وإياكم من المقبولين

আলহামদুলিল্লাহ,"তানযীমুল মাদারিসিন দ্বীনিয়া বাংলাদেশ'' কর্তৃক আয়োজিত ৩২তম বোর্ড পরীক্ষায়,অত্র মাদ্রাসা থেকে মক্তব ও হ...
13/03/2026

আলহামদুলিল্লাহ,
"তানযীমুল মাদারিসিন দ্বীনিয়া বাংলাদেশ'' কর্তৃক আয়োজিত ৩২তম বোর্ড পরীক্ষায়,অত্র মাদ্রাসা থেকে মক্তব ও হিফজ বিভাগ থেকে সর্বমোট ৩২ জন ছাত্র অংশ গ্রহণ করেছিলো।
তার মধ্যে ১৪ জন বোর্ডে মেধা তালিকায়, শীর্ষস্থান অর্জন করেছে এবং সবাই শতভাগ পাস করে আশানুরূপ ফল পেয়েছে।
আলহামদুলিল্লাহ, এই ফলাফল ছাত্র-ওস্তাদ এবং মাদ্রাসার মুহিব্বিনদের মেহনতের ফল।
আল্লাহ তাআলা ছাত্র-ওস্তাদ এবং মাদ্রাসার মুহিব্বিনদের,দুনিয়া ও আখেরাতে ভরপুর কামীয়াবি দান করুন "আমীন"

আসসালামুয়ালাইকুম...দুনিয়ার সকল ব্যাস্ততাকে একপাশে রেখে,রমজানের শেষের দশদিন আল্লাহর নৈকট্য অর্জনের লক্ষ্যে,নিজেকে ব্যস্ত...
10/03/2026

আসসালামুয়ালাইকুম...
দুনিয়ার সকল ব্যাস্ততাকে একপাশে রেখে,
রমজানের শেষের দশদিন আল্লাহর নৈকট্য অর্জনের লক্ষ্যে,নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন..........🤲🕋

আল্লাহ পাক আমাদের সবাইকে,আল্লাহর একনিষ্ঠ বান্দা হিসেবে কবুল করুন...! "আমীন"

10/03/2026

আসসালামুয়ালাইকুম..
রমযানের শেষ দশকে অনেকেই সাদাকাহ্ করতে ইচ্ছুক,আপনারা অত্র মাদ্রাসায় সাদাকাহ্ করতে পারেন।
সাদকাহ পাঠাতে:
বিকাশ: 01719537007 (personal)
নগদ: 01719537007 (personal)

আল্লাহ তাআলা অত্র মাদ্রাসার ছাত্র-উস্তাদ এবং মুহিব্বিনদের,দুনিয়া ও আখেরাতে ভরপুর কামীয়াবি দান করুন "আমীন"

02/03/2026

হে আল্লাহ আমাদের সবাই কে কবুল করুন। "আমীন'

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when অভিরামপুর মন্ডল পাড়া হাফেজিয়া মাদ্রাসা,বগুড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share