17/09/2026
গৌরবের পাতায় যুক্ত হলো আরও একটি অধ্যায়! 🏆
গতকাল ১৬ সেপ্টেম্বর, ২০২৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে-এ অনুষ্ঠিত হয় সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা ২০২৬। প্রতিযোগিতায় মোট ১০টি দল অংশগ্রহণ করে। তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে ফাইনালে বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া ও বগুড়া জিলা স্কুল মুখোমুখি হয়। ফাইনালে বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া দল রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।
অভিনন্দন জানাই চ্যাম্পিয়ন দল,বগুড়া জিলা স্কুলকে।
এই বিতর্কে বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়ার পক্ষে অংশগ্রহণ করেন বিয়াম মডেল স্কুল ও কলেজ বিতর্ক ক্লাব-এর তিনজন সদস্য— হুমাইরা আদিবা দৃষ্টি, রুমাইছা কবির এবং মোহাম্মদ ইয়ামিন সরকার।
এই সাফল্যের পেছনে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রিয় সিনিয়র ভাইদের সহযোগিতা ও উৎসাহ ছিল অনস্বীকার্য। অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের অনুপ্রাণিত করেছেন বুলবুল আহমেদ স্যার ও হাফিজুর রহমান স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের প্রিয় সিনিয়র ভাই নাফি ভাই, নাবিল ভাই, মুজাহিদ ভাইসহ আরও অনেকে।
বিয়াম মডেল স্কুল ও কলেজ বিতর্ক ক্লাবের এই গৌরবময় অর্জনে রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
যুক্তির মঞ্চে আরও এগিয়ে যাক আমাদের পথচলা।