16/05/2026
যুক্তির আলোয় উন্মোচিত হোক তারুণ্যের চিন্তার ধারা!
গত ১৪ মে, ২০২৬ রোজ বৃহস্পতিবার বিয়াম মডেল স্কুল ও কলেজ বির্তক ক্লাব, বগুড়া কর্তৃক আয়োজিত হয় বিতর্ক বিষয়ক কর্মশালা ২০২৬। আগ্রহী নব বিতার্কিকদের নিয়ে আয়োজিত উক্ত কর্মশালায় বিতর্কের বিভিন্ন শাখা-প্রশাখা অালোচনা সহ প্রদর্শনী বিতর্ক এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে বিতর্ক সম্পর্কিত শিক্ষা প্রদান করা হয়।
অামাদের নব বিতার্কিকদের বাচনভঙ্গি, প্রশ্ন করার কৌশল এবং বিতর্কে প্রতি আগ্রহ দেখে আমরা সত্যিই মুগ্ধ। বিতর্ক সম্পর্কিত জ্ঞান অর্জনে তাদের সক্রিয় তৎপরতা এবং উৎসাহিত মনোভাব আমাদের আয়োজিত কর্মশালাকে প্রাণবন্ত করেছে।
"যুক্তির আলোয় নির্মিত আগামী" - এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত উক্ত বিতর্ক কর্মশালা শৃঙ্খলার সহিত সফল মন্ডিত হয়। সকল নব বিতার্কিকদের জন্য রইলো শুভকামনা।
13/05/2026
আসসালামু আলাইকুম।
আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের স্কুলের বহুল প্রতীক্ষিত "BMSCDC Workshop-26"। শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশ এবং নির্দিষ্ট বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল সকাল ১১:৩০ ঘটিকায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই ওয়ার্কশপটির পর্দা উন্মোচিত হতে যাচ্ছে। এটি শুধু একটি শেখার আসর নয়, বরং নিজেকে নতুনভাবে আবিষ্কার করার একটি দারুণ সুযোগ।
এই জ্ঞানভিত্তিক আয়োজনে অংশগ্রহণ করার জন্য সপ্তম ও অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। তোমাদের উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের এই আয়োজনকে সফল করে তুলবে।
আগামীকাল দিনটি হোক নতুন কিছু শেখার এবং এগিয়ে যাওয়ার। তোমাদের সবার জন্য শুভকামনা।
ধন্যবাদান্তে,
বিএমএসডিবিসি (BMSCDC) কর্তৃপক্ষ
10/05/2026
On the occasion of International Mother’s Day, BMSC Debate Club, Bogura extends heartfelt respect and gratitude to all mothers whose endless love, sacrifice and guidance inspire generations and shape a better society.!
30/04/2026
1st May, International Workers’ Day!
BIAM Model School & College Debate Club, Bogura expresses sincere respect and gratitude to all workers whose dedication and hard work shape our society. This day reminds us of the dignity of labour and the importance of ensuring fairness, safety, and rights for every working individual.
Let us stand together in appreciation and uphold the values of justice, equality and humanity!
22/04/2026
তুমিও কি যুক্ত হতে চাও এমন এক প্রাঙ্গণের সাথে যেখানে যুক্তির দীপ্ত আলোয় উন্মোচিত হয় নতুন ভাবনার দুয়ার; জাগ্রত হয় প্রশ্ন করার সাহস?
বিতর্ক কেবল কথা বলার শিল্প নয় , এটি যুক্তি নির্মাণের সাধনা! আত্মবিশ্বাস গড়ার পথ, সত্যকে জানার এক অনন্য অনুশীলন। এখানে প্রতিটি প্রশ্ন শেখায় ভাবতে, প্রতিটি মতভেদ শেখায় বুঝতে, আর প্রতিটি বক্তব্য গড়ে তোলে দৃঢ় ব্যক্তিত্ব।
তোমাদের সেই স্বপ্নকেই বাস্তবে রূপ দানের জন্য বিয়াম মডেল স্কুল ও কলেজ বির্তক ক্লাব, বগুড়া সন্ধান করছে নব উদ্যমী বিতার্কিকদের। যদি তুমিও আগ্রহীদের মধ্যে একজন হয়ে থাকো, তাহলে এক্ষুনি যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল পেইজে!
সদস্য হওয়ার শর্তাবলী :
১. বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া এর ৭ম হতে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের আবেদন গ্রহণ যোগ্য।
২. সদস্যপদ পাওয়ার পূর্বে অবশ্যই তাকে একটি বিতর্কে অংশগ্রহণ করতে হবে। [ বিতর্ক চর্চায় তাকে ক্লাব কর্তৃক সাহায্য করা হবে। ]
৩. সদস্যপদ প্রাপ্তির পরবর্তীতে যদি কেউ বিতর্কে সক্রিয়তার সাথে অংশগ্রহণ না করে, তাহলে তার সদস্যপদ বাতিল করা হবে।
14/04/2026
শুভ নববর্ষ ১৪৩৩!
নববর্ষের রাঙা প্রভাতে সত্য ও যুক্তির জয়গান গেয়ে উঠুক প্রাণ। BMSC Debate Club-এর পক্ষ থেকে সবাইকে পহেলা বৈশাখের রক্তিম শুভেচ্ছা।
পহেলা বৈশাখ আমাদের শেকড়ের টান, আমাদের অস্তিত্বের মহিমা। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে আবাহন করার এই লগ্নে বিশ্বকবির সেই কালজয়ী সুর আমাদের হৃদয়ে প্রতিধ্বনিত হয়:
"এসো হে বৈশাখ, এসো এসো...
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।"
সবাইকে আবারও নববর্ষের অনেক অনেক ভালোবাসা। ভালো থাকুক বাঙালি, জয় হোক মানবতার।
12/04/2026
ঐতিহ্যের শিকড়ে দাঁড়িয়ে, বাণিজ্যের ছোঁয়ায় কি টিকে থাকবে বাঙালিয়ানা ; নাকি হারাবে তার নিজস্বতা?এই প্রশ্নকেই সামনে রেখে আগামীকাল ১৩ ই এপ্রিল, রোজ সোমবার রাত ৯ টায় যুক্তির মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে;
পক্ষদল: 🎖️ মুরতাজা হাসান
🎖️আল নাজাফাত ইসলাম
🎖️সাদিকুল আবরার আহাদ
বিপক্ষ দল: 🎖️ রাইসা সামিহা খান
🎖️ আবদুল্লাহ সাদিক
🎖️মোনেম মোস্তফা কাব্য
শব্দের শাণিত তলোয়ারে, যুক্তির ঝলকে
এসো আরো একবার মেতে উঠি যুক্তির খেলায়!
07/04/2026
শুভ জন্মদিন আবরারুল হক ছিয়াম (অফিস এন্ড ডকুমেন্টেশন সেক্রেটারি)।
ক্লাবকে সুষ্ঠু এবং দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ায় যারা নেতৃত্ব প্রদান করে আসছে ; তাদের মধ্যে ছিয়াম অন্যতম। যে তার সূক্ষ্ম দক্ষতা এবং পরমতসহিষ্ণুতার মাধ্যমে ক্লাব পরিচালনায় কাজ করে আসছে।
আজকের এই বিশেষ দিনে ছিয়ামের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে বিয়াম মডেল স্কুল ও কলেজ বিতর্ক ক্লাব, বগুড়া এর পক্ষ থেকে তার জন্য রইল হৃদয়ের অন্তস্থল থেকে শুভকামনা।
28/03/2026
সম্প্রতি ঘটিত দুর্ঘটনা শুধু একটি খবর নয়,এটা অনেক পরিবারের কান্নার কারণ।
এই ঘটনা শুধু একটি বাস ডুবে যাওয়ার নয় বরং কতগুলো মানুষের স্বপ্ন এবং আশা ডুবে যাওয়ার।কিছু ঘর চিরদিনের জন্য শূন্য হয়ে গেল আবার কিছু পরিবার হারাল তাদের প্রিয়জন।
জীবন যে কতটা অনিশ্চিত, আবার মনে করিয়ে দিল এই দুর্ঘটনা।
এই দুর্ঘটনায় বিয়াম মডেল স্কুল ও কলেজ,বগুড়া বিতর্ক ক্লাবের পক্ষ হতে আমরা গভীরভাবে শোকাহত।
আল্লাহ সকল নিহতদের জান্নাত দান করুন ও আহতদের সুস্থ করে দিন।
আমিন।