Akkhor Shikkhayatan - অক্ষর শিক্ষায়তন

Akkhor Shikkhayatan - অক্ষর শিক্ষায়তন অক্ষর শিক্ষায়তন একটি আধুনিক শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান।

নতুন বছর নতুন সন,ভাবনা মনে প্রতিক্ষণ।নতুন শাড়ি বছর ফারি,বৈশাখ তুমি আসলে ফিরি।১লা বৈশাখ, ১৪৩৩ সালনববর্ষ উপলক্ষ্যে সকলেক জ...
13/04/2026

নতুন বছর নতুন সন,
ভাবনা মনে প্রতিক্ষণ।
নতুন শাড়ি বছর ফারি,
বৈশাখ তুমি আসলে ফিরি।
১লা বৈশাখ, ১৪৩৩ সাল
নববর্ষ উপলক্ষ্যে সকলেক জানাই আন্তরিক শুভেচ্ছা...

কথা ছিলো একটি পতাকা পেলেআমি আর লিখবো না কোনো কবিতাআমার সমস্ত কাব্য হবে একটি পতাকা।(একটি পতাকা পেলে - হেলাল হাফিজ)
25/03/2026

কথা ছিলো একটি পতাকা পেলে
আমি আর লিখবো না কোনো কবিতা
আমার সমস্ত কাব্য হবে একটি পতাকা।
(একটি পতাকা পেলে - হেলাল হাফিজ)

ঈদ উল ফিতর এর শুভেচ্ছা ....
20/03/2026

ঈদ উল ফিতর এর শুভেচ্ছা ....

07/03/2026
.:: কাজের ছেলে ::.         - যোগীন্দ্রনাথ সরকার -দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,দু’টা পাকা বেল, সরিষার তেল, ডিমভ...
01/03/2026

.:: কাজের ছেলে ::.
- যোগীন্দ্রনাথ সরকার -

দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,
দু’টা পাকা বেল, সরিষার তেল, ডিমভরা কৈ।
পথে হেঁটে চলি, মনে মনে বলি, পাছে হয় ভুল;
ভুল যদি হয়, মা তবে নিশ্চয়, ছিঁড়ে দেবে চুল।

দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,
দু’টা পাকা বেল, সরিষার তেল, ডিমভরা কৈ।
বাহবা বাহবা – ভোলা ভুতো হাবা খেলিছে তো বেশ!
দেখিব খেলাতে, কে হারে কে জেতে, কেনা হলে শেষ।

দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,
ডিম-ভরা বেল, দু’টা পাকা তেল, সরিষার কৈ।

ওই তো ওখানে ঘুরি ধরে টানে, ঘোষদের ননী;
আমি যদি পাই, তা হলে উড়াই আকাশে এখনি!
দাদখানি তেল, ডিম-ভরা বেল, দুটা পাকা দৈ,
সরিষার চাল, চিনি-পাতা ডাল, মুসুরির কৈ!

এসেছি দোকানে-কিনি এই খানে, যত কিছু পাই;
মা যাহা বলেছে, ঠিক মনে আছে, তাতে ভুল নাই!
দাদখানি বেল, মুসুরির তেল, সরিষার কৈ,
চিনি-পাতা চাল, দুটা পাকা ডাল, ডিম ভরা দৈ।

ভাষা দিবসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ....
21/02/2026

ভাষা দিবসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ....

ভাই-বোনদের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হলো বাবা-মায়ের পক্ষপাতিত্ব। সবচেয়ে কষ্টের বিষয় হলো, এসব অপরিণামদর্শী ...
20/02/2026

ভাই-বোনদের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ হলো বাবা-মায়ের পক্ষপাতিত্ব। সবচেয়ে কষ্টের বিষয় হলো, এসব অপরিণামদর্শী বাবা-মা নিজেরাও জানেন না যে তাদের একচোখা নীতি সন্তানের মধ্যে কীভাবে বিভেদ সৃষ্টি করে।
এই আধুনিক যুগে এসেও মানুষের মধ্যে ন্যায্যতা ও ইনসাফ অনেকাংশে অনুপস্থিত। আমরা চাইলেও সবাইকে সমান নজরে দেখতে পারি না। দুধ দেওয়া গরুটা সবসময় বেশি আদরের, তেলা মাথায় তেল দিতে সবাই ভালোবাসে। তাই বলে সন্তানদের বেলাতেও একই বৈষম্য? দুটো কন্যা সন্তানের পর একটা ছেলে সন্তান হলে সে হয়ে ওঠে মা-বাবার মধ্যমণি। অনেকগুলো ভাইয়ের মধ্যে একটা বোন থাকলে সে সবসময় রাজকন্যার ট্রিটমেন্ট পায়। কারো বাসায় বড় ছেলেটা সবসময় মুরগির রান পায়। কারো বাসায় ছোট মেয়েটা ঈদের সময় একটা ড্রেস বেশি পায়। ভালো চাকরি করা ছেলেটার জন্য বাবা রাতে না খেয়ে অপেক্ষা করে। মেডিকেলে পড়া মেয়েটাকে মা লুকিয়ে দুধ খেতে দেয়। সবচেয়ে টাকাওয়ালা সন্তানের ঘরের নাতি-নাতনীরা একটু বেশি আদর পায়। না, না—এর কোনোটাই ভিনগ্রহের ঘটনা না। এগুলো আমাদেরই গল্প।
অথচ প্রতিটা সন্তানই সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা আমানত। বলতে পারেন, বিশেষ উপহার। প্রত্যেককেই কোনো না কোনো পারপাস নিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। একটু দুষ্ট, খারাপ ছাত্র, বেকার বা দেখতে সুন্দর না হওয়ার কারণে যদি আপনি কোনো সন্তানকে এক বালুকণা পরিমাণও বঞ্চিত করেন, সেটার হিসাব আপনাকে পরকালে অবশ্যই দিতে হবে। সহোদর ভাই-বোনেরা তো একে অপরকে হিংসা করার কথা না। কিন্তু দীর্ঘদিন ধরে যখন কেউ দেখে যে একতরফাভাবে মা-বাবা তার চেয়ে অন্য ভাই বা বোনকে বেশি ভালোবাসছে, বেশি দিচ্ছে, তখন মনে একটু হলেও তো ঈর্ষা জন্মাবেই—ভাই, Human nature। ছোটখাটো বিভেদ থেকে কখনো কখনো খু*নাখু*নি পর্যন্ত হয়ে যায়। দিনশেষে ভাই-বোনদের মধ্যকার সকল দ্বন্দ্বের দায়ভার তাদের মা-বাবার।
প্রকৃতির নিয়মেই লোভী ও পক্ষপাতদুষ্ট এসব মা-বাবাকে শেষ বয়সে যাযাবরের মতো ঘুরতে হয়। আপনার যদি একাধিক সন্তান থাকে, তাহলে নিজেকেই প্রশ্ন করুন—আপনার ভালোবাসায় বৈষম্য নেই তো?
#অক্ষর

খোশ আমদেদ মাহে রমযান।
17/02/2026

খোশ আমদেদ মাহে রমযান।

২০২৬ শিক্ষাবর্ষের জন্য কেজি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির একাডেমিক কোচিং এ শিক্ষার্থী ভর্তি চলছে। বিস্তারিত জানতে এবং আপনার স...
05/02/2026

২০২৬ শিক্ষাবর্ষের জন্য কেজি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির একাডেমিক কোচিং এ শিক্ষার্থী ভর্তি চলছে। বিস্তারিত জানতে এবং আপনার সন্তানকে আমাকের কোচিং এ ভর্তি করতে যোগাযোগ করুন।
#অক্ষর #অক্ষরশিক্ষা #অক্ষর_শিক্ষা #অক্ষর_শিক্ষায়তন

“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষ্যে পৃথিবীর সকল শিক্ষকদের জানাই শুভেচ্ছা।
06/10/2025

“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি”
বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষ্যে পৃথিবীর সকল শিক্ষকদের জানাই শুভেচ্ছা।

এরকম চিন্তাই বেশী করা হয় ... !
03/07/2025

এরকম চিন্তাই বেশী করা হয় ... !

Address

House # 04, Road # 26, Bogura Housing Estate, Bogura
Bogura
5800

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akkhor Shikkhayatan - অক্ষর শিক্ষায়তন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category