Priti Law Temple

Priti Law Temple Law School

10/11/2025

চাকরি ছাড়ার পর যদি কোনো কোম্পানি আপনাকে NOC (No Objection Certificate), ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা প্রাপ্য সুবিধা (যেমনঃ প্রভিডেন্ট ফান্ড, বকেয়া বেতন ইত্যাদি) দিতে অস্বীকৃতি জানায়, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি আপনার ন্যায্য অধিকার আদায়ের পথে এগোতে পারেনঃ

১. রিজাইন লেটার ও নিয়োগপত্র সংরক্ষণ করুনঃ চাকরি ছাড়ার সময় জমা দেওয়া পদত্যাগপত্র (resignation letter), নিয়োগপত্র (offer/appointment letter), চাকরির শর্তাবলী (contract/terms), এবং কোম্পানির যেকোনো অফিসিয়াল মেইল বা নোটিশ – এগুলো সংরক্ষণ করুন। এগুলো আপনার চাকরির প্রমাণ ও ভবিষ্যতে আইনি প্রক্রিয়ায় সহায়তা করবে।

২. HR বিভাগে লিখিত আবেদন দিনঃ মানবসম্পদ বিভাগে (HR) একটি লিখিত আবেদনপত্র জমা দিন, যেখানে আপনি স্পষ্টভাবে ক্লিয়ারেন্স সার্টিফিকেট, NOC, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট এবং সব ধরনের বকেয়া দাবি করবেন। আবেদনটি অফিসিয়ালি গ্রহণ করিয়ে একটি রিসিভ কপি নিজের কাছে রেখে দিন।

৩. প্রভিডেন্ট ফান্ড ও অন্যান্য সুবিধা দাবি করুনঃ যদি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি বা অন্যান্য সুবিধার উল্লেখ নিয়োগপত্রে থাকে, তাহলে তা আপনার আইনসম্মত অধিকার। প্রতিষ্ঠান যদি তা দিতে অস্বীকৃতি জানায়, তবে তারা শ্রম আইন লঙ্ঘন করছে। আবার, অফারে সুবিধার কথা বলে পরে না দিলে তা প্রতারণার শামিল, যার বিরুদ্ধে অভিযোগ করা যায়।

৪. শ্রম পরিদপ্তর (DIFE) বা শ্রম আদালতে অভিযোগ দিনঃ

আপনার লিখিত দাবি যদি কোম্পানি গ্রহণ না করে, তাহলে আপনি সরাসরি DIFE (Department of Inspection for Factories and Establishments) বা স্থানীয় শ্রম আদালতে (Labour Court) অভিযোগ জমা দিতে পারেন। এই প্রতিষ্ঠানগুলো শ্রমিকদের অধিকার রক্ষায় আইনি সহায়তা প্রদান করে।

৫. আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানঃ

যদি সব পথ ব্যর্থ হয়, তাহলে একজন অভিজ্ঞ শ্রম আইনজীবীর মাধ্যমে কোম্পানির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠান। এতে কোম্পানি আইনি চাপে পড়বে এবং অনেক সময় বিষয়টি দ্রুত সমাধান হয়।

আপনার চাকরি থেকে পদত্যাগ করার অধিকার যেমন আছে, তেমনি চাকরি শেষে সঠিক প্রক্রিয়ায় ক্লিয়ারেন্স ও সকল সুবিধা পাওয়াও আপনার আইনি অধিকার। উপরোক্ত ধাপগুলো অনুসরণ করলে আপনি আপনার ন্যায্য পাওনা ও সম্মান পুনরুদ্ধার করতে পারবেন।
©

08/01/2025

গবেষণা অভিজ্ঞতা নিতে পড়ুন ৬ বই

সাব্বির হোসেন

একাডেমিক ও পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ গবেষণা। এটি নতুন জ্ঞান সৃষ্টির প্রক্রিয়া, যা কেবল তথ্য সংগ্রহ ও বিশ্লেষণেই সীমাবদ্ধ নয়; বরং সমস্যা সমাধানের সৃজনশীল উপায় খুঁজে বের করতেও সহায়ক। গবেষণার জন্য সঠিক দিকনির্দেশনা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নিয়ে কিছু বই রয়েছে, যা গবেষণা শেখার পথপ্রদর্শক হিসেবে কাজ করে। এমনই ছয়টি গুরুত্বপূর্ণ বই থাকছে আজকের আলোচনায়।

১. Guidelines on Writing a First Quantitative Academic Article–Theuns Kotzé

যাঁরা গণনা ও পরিসংখ্যানভিত্তিক গবেষণায় নতুন, তাঁদের জন্য এই বই একটি আদর্শ হতে পারে। এ বইয়ে লেখক গবেষণার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ বিশদভাবে ব্যাখ্যা করেছেন। ডেটা বিশ্লেষণ, গবেষণা নিবন্ধের কাঠামো তৈরি এবং উপস্থাপনার পদ্ধতি এখানে সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। গবেষণার প্রাথমিক ধাপগুলো সহজে বোঝার জন্য, ডেটা বিশ্লেষণ ও উপস্থাপনার পদ্ধতিগত নির্দেশিকা পেতে বইটি সাহায্য করবে।

২. Thesis Writing for Master’s and Ph.D. Program–Subhash Chandra Parija & Vikram Kate

থিসিস লেখা সব সময়ই একটি সময়সাপেক্ষ এবং জটিল প্রক্রিয়া। তবে বইটি থিসিস লেখার প্রতিটি ধাপ, অর্থাৎ গবেষণার প্রশ্ন তৈরি থেকে শুরু করে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, উপস্থাপনাসহ বিস্তারিত গাইডলাইন দেবে। এটি মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য এক অনন্য সম্পদ। উচ্চতর ডিগ্রির থিসিস লেখার সঠিক কৌশল জানতে ও গবেষণার কাঠামো তৈরিতে এ বই সহায়ক হবে।

৩. Research Methodology: A Step-by-Step Guide for Beginners–Ranjit Kumar

গবেষণার মৌলিক ধারণা ও পদ্ধতি শেখার জন্য বইটি খুবই চমৎকার। এটি শিক্ষার্থীদের জন্য স্পষ্ট ও ধাপে ধাপে নির্দেশিকা প্রদান করে। এতে গবেষণা পরিকল্পনা, ডেটা সংগ্রহ, বিশ্লেষণ ও ফল উপস্থাপনার প্রতিটি ধাপ অত্যন্ত সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে। গবেষণার প্রাথমিক ধারণা তৈরি করতে এবং পদ্ধতিগত দিকগুলো সহজে আয়ত্তে আনতে এ বই পাঠককে ধারণা দেবে।

৪. The Good Research Guide for Small-Scale Social Research Projects–Martyn Denscombe

ছোট আকারের সামাজিক গবেষণা পরিচালনার জন্য বইটি একটি চমৎকার গাইড। এতে প্রাথমিক ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ কৌশল থেকে শুরু করে সমাজবিজ্ঞানভিত্তিক গবেষণার কার্যকরী পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। এটি সমাজবিজ্ঞানী ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী। ছোট আকারের গবেষণা দক্ষতা অর্জন করতে বইটি কার্যকর হতে পারে। তা ছাড়া সামাজিক গবেষণার কার্যকর কৌশল শিখতে এ বই সহায়তা করবে।

৫. Social Research Methods–Alan Bryman

বইটি সামাজিক গবেষণার জগতে একটি ক্লাসিক। এখানে গবেষণার পদ্ধতিগত দিকগুলো বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। এটি গবেষকদের সামাজিক গবেষণার বিভিন্ন ধাপ ও প্রয়োগ নিয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা দেয়; যা দক্ষতা অর্জন ও গবেষণার বিভিন্ন পদ্ধতির সঠিক ব্যবহার শিখতে সহায়তা করে থাকে।

৬. Learning SPSS Without Pain–Mohammad Tajul Islam

গণনা ও পরিসংখ্যানমূলক গবেষণায় SPSS সফটওয়্যার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এই বই SPSS-এর মৌলিক ও উন্নত ব্যবহারের কৌশল সহজ ভাষায় তুলে ধরেছে। গবেষকদের জন্য এটি একটি নির্ভরযোগ্য গাইডলাইন হতে পারে। ডেটা বিশ্লেষণে SPSS-এর কার্যকর ব্যবহার শিখতে ও গবেষণার ফল বিশ্লেষণে দক্ষতা অর্জন করতে সহায়তা করে থাকে।

গবেষণা শেখার সঠিক গাইডলাইনের জন্য মানসম্মত রেফারেন্স বই অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপরোক্ত বইগুলো একজন গবেষককে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। গবেষণা প্রক্রিয়া সহজ ও আত্মবিশ্বাসী করে তুলবে এবং তাঁর সৃজনশীল চিন্তাশক্তি আরও বৃদ্ধি করবে।

সোর্স আজকের পত্রিকা

23/06/2024

জীবনের হিসাব
– সুকুমার রায়

বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে
মাঝিরে কন , “বলতে পারিস্ সূর্যি কেন ওঠে?
চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?”
বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল্ফেলিয়ে হাসে।
বাবু বলেন, “সারা জনম মরলিরে তুই খাটি,
জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি!”
খানিক বাদে কহেন বাবু,”বলত দেখি ভেবে
নদীর ধারা কেম্নে আসে পাহাড় হতে নেবে?
বলত কেন লবনপোরা সাগরভরা পানি?”
মাঝি সে কয়, “আরে মশাই , অত কি আর জানি?”
বাবু বলেন, “এই বয়সে জানিসনেও তাকি?
জীবনটা তোর নেহাৎ খেলো, অষ্ট আনাই ফাকি।”
আবার ভেবে কহেন বাবু, “বলতো ওরে বুড়ো,
কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চুড়ো?
বলত দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন?”
বৃদ্ধ বলে, “আমায় কেন লজ্জা দেছেন হেন?”
বাবু বলেন, “বলব কি আর, বলব তোরে কি তা,-
দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা।”
খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে,
বাবু দেখেন নৌকাখানি ডুবল বুঝি দুলে।
মাঝিরে কন, “একি আপদ! ওরে ও ভাই মাঝি,
ডুবল নাকি নৌকো এবার ? মরব নাকিআজি?”
মাঝি শুধায়, “সাঁতার জানো? মাথা নাড়েন বাবু”
মুর্খ মাঝি বলে, “মশাই , এখন কেন কাবু?
বাঁচলে শেষে আমার কথা হিসেব কারো পিছে,
তোমার দেখি জীবনখানা ষোল আনাই মিছে!

17/06/2024

ঈদ মোবারক

31/05/2024

সরকার একদিকে মোটরসাইকেলের গতিসীমা বেঁধে দিচ্ছে, আরেক দিকে ৩৭৫ সিসির (ইঞ্জিনের ক্ষমতা) মোটরসাইকেল বাজারে ছাড়ার অন...

23/10/2023
15/09/2023

সিংড়ার আত্রাই নদীতে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ নৌকাবাইচ উৎসব ঐতিহ্যবাহী চলনবিল নৌকাবাইচ উৎসব ২০২৩। চলনবিল নৌকাবাই.....

Address

Bogura
5800

Telephone

+8801813852785

Website

Alerts

Be the first to know and let us send you an email when Priti Law Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Priti Law Temple:

Shortcuts

Share