আয়ুষ্য ২৪

আয়ুষ্য ২৪ বগুড়া জিলা স্কুল, বগুড়া
এসএসসি ব্যাচ'২০২৪ এর অফিসিয়াল পেজ

আয়ুষ্য ২৪ এর পক্ষ্য থেকে জন্মাষ্টমীর শুভক্ষণে সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করি 🪈 💙
03/09/2026

আয়ুষ্য ২৪ এর পক্ষ্য থেকে জন্মাষ্টমীর শুভক্ষণে সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করি 🪈 💙

HISTORY FOR TANZID HASAN 🙌 He becomes the first Bangladeshi player to score a Test century in Australia. আয়ুষ্য ২৪ ব্যা...
14/08/2026

HISTORY FOR TANZID HASAN 🙌 He becomes the first Bangladeshi player to score a Test century in Australia.
আয়ুষ্য ২৪ ব্যাচের পক্ষ থেকে BZS Alumni তানজিদ ভাইকে অভিনন্দন 🎉

📢 ব্রেকিং নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৬-২৭ এর সম্ভাব্য সূচি প্রকাশিত!ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর...
02/08/2026

📢 ব্রেকিং নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৬-২৭ এর সম্ভাব্য সূচি প্রকাশিত!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামের ভর্তির সম্ভাব্য সময়সূচি আজ (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় চূড়ান্ত হয়েছে। উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আবেদনের তারিখ ও ইউনিটভিত্তিক পরীক্ষার শিডিউল নির্ধারণ করা হয়।

🗓️ গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

• অনলাইন আবেদন শুরু: ১১ নভেম্বর, দুপুর ১২:০০টা

• আবেদন শেষ: ২৫ নভেম্বর, রাত ১১:৫৯ মিনিট

🎓 ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার সূচি (সম্ভাব্য):

•IBA Unit: ৫ ডিসেম্বর (শনিবার)

• Science Unit (বিজ্ঞান ইউনিট): ১২ ডিসেম্বর (শনিবার)

• Arts, Law & Social Science Unit (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট): ১৯ ডিসেম্বর (শনিবার)

• Fine Arts Unit (চারুকলা ইউনিট): ২২ ডিসেম্বর (মঙ্গলবার)

• Business Studies Unit (ব্যবসায় শিক্ষা ইউনিট): ২৬ ডিসেম্বর (শনিবার)

🏫 ভর্তি কেন্দ্র (বিকেন্দ্রীকরণ):
শিক্ষার্থীদের সুবিধার্থে এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা (আইবিএ এবং চারুকলা ইউনিট ব্যতীত) আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো:

১. ঢাকা বিশ্ববিদ্যালয় (মূল কেন্দ্র)
২. রাজশাহী বিশ্ববিদ্যালয়
৩. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৪. বরিশাল বিশ্ববিদ্যালয়
৫. খুলনা বিশ্ববিদ্যালয়
৬. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
৭. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর

🚫 সেকেন্ড টাইম নেই!
এবছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'সেকেন্ড টাইম' ভর্তি পরীক্ষার কোনো সুযোগ থাকছে না। কেবল ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে এসএসসি বা সমমান উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।

🔗 তথ্যসূত্র:

1. https://samakal.com/education/article/365736/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A6%E0%A6%A8-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81-%E0%A7%A7%E0%A7%A7-%E0%A6%A8%E0%A6%AD%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%87

2. https://www.channelionline.com/du-undergraduate-program-admission-application-begins-on-november-11/

3. https://english.thedailycampus.com/university-admission/3312

বি.দ্র: আবেদন ফি এবং অন্যান্য বিস্তারিত যোগ্যতা সম্পর্কিত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি শীঘ্রই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) প্রকাশ করা হবে।

⚠️ একদিকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ বন্যা, চরম দুর্যোগের মাঝেই পরীক্ষা দিতে বাধ্য হচ্ছে HSC-26 শিক্ষার্থীরা।⚠️ তার উপ...
13/07/2026

⚠️ একদিকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে ভয়াবহ বন্যা, চরম দুর্যোগের মাঝেই পরীক্ষা দিতে বাধ্য হচ্ছে HSC-26 শিক্ষার্থীরা।
⚠️ তার উপর পদার্থবিজ্ঞান ১ম পত্রের অস্বাভাবিক কঠিন প্রশ্ন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এক বিশাল ধাক্কা।
⚠️ মড়ার উপর খাঁড়ার ঘা—বোর্ড পরীক্ষার প্রশ্নেই ভুল! শিক্ষার্থীদের জীবনের এত বড় একটি জায়গায় এমন ভুলের দায়ভার কার?

প্রকৃতির সাথে যুদ্ধ করে হাঁটু পানি ভেঙে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো শিক্ষার্থীদের সাথে এটা রীতিমতো প্রহসন। বন্যার কারণে তৈরি হওয়া মানসিক চাপের মাঝে এমন কঠিন এবং ভুলে ভরা প্রশ্নপত্র অনেকেরই ভালো রেজাল্ট বা স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার আশা চিরতরে ভেঙে দিয়েছে।
দুর্যোগের এই সময়ে যেখানে কর্তৃপক্ষের একটু সহানুভূতিশীল হওয়া প্রয়োজন ছিল, সেখানে সিস্টেমের এমন উদাসীনতা প্রমাণ করে আমাদের শিক্ষা ব্যবস্থা কতটা অভিভাবকহীন। শিক্ষার্থীদের এই ভাঙা স্বপ্নের দায়ভার সংশ্লিষ্টদের নিতেই হবে।
মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতি আমাদের আকুল আবেদন, দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে পুনরায় সারাদেশে পরীক্ষা পেছানোর বিষয়টি বিবেচনা করা হোক এবং প্রশ্নপত্র প্রণয়নে সচেতনতা অবলম্বন করা হোক।

এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য সর্বশেষ দুটি নোটিশ:কেন্দ্রে প্রবেশ: যানজট ও জনদুর্ভোগ এড়াতে পরীক্ষার্থীরা সকাল ৮:৩০ টা ...
18/06/2026

এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য সর্বশেষ দুটি নোটিশ:

কেন্দ্রে প্রবেশ: যানজট ও জনদুর্ভোগ এড়াতে পরীক্ষার্থীরা সকাল ৮:৩০ টা থেকেই পরীক্ষা কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশের পূর্বের নির্দেশনা বহাল থাকবে।

ক্যালকুলেটর ব্যবহার: পরীক্ষায় নির্দিষ্ট কিছু মডেলের নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর (Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus, Fx-991CW) ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া নন-প্রোগ্রামেবল অন্যান্য ক্যালকুলেটর এবং সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

ঘড়ি ব্যবহার: পরীক্ষার সময় দেখার জন্য পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!বগুড়া জিলা স্কুলের ২০২৪ ব্যাচের 'খ' শাখার রাসেদুল ইসলাম এর "বাবা" গত ১৫ জুন ২০২৬,...
17/06/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

বগুড়া জিলা স্কুলের ২০২৪ ব্যাচের 'খ' শাখার রাসেদুল ইসলাম এর "বাবা" গত ১৫ জুন ২০২৬, রোজ সোমবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি হার্টের সমস্যাজনিত কারণে অসুস্থ ছিলেন। সকলে তার বাবার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাত নসিব করেন।

আমিন

ত্যাগের শিক্ষায় আলোকিত হোক আমাদের সকলের জীবন। 'আয়ুষ্য ২৪'-এর সকল বন্ধু ও তাদের পরিবারের প্রতি রইল ঈদুল আজহার অনেক অনেক শ...
27/05/2026

ত্যাগের শিক্ষায় আলোকিত হোক আমাদের সকলের জীবন। 'আয়ুষ্য ২৪'-এর সকল বন্ধু ও তাদের পরিবারের প্রতি রইল ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
সবাইকে ঈদ মোবারক! 🌸🐐

এইচএসসি পরীক্ষা ২০২৬-এর সময়সূচি
22/04/2026

এইচএসসি পরীক্ষা ২০২৬-এর সময়সূচি

আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা ২০২৬ শুরু - শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
18/04/2026

আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা ২০২৬ শুরু
- শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুভ নববর্ষ ১৪৩৩! 🌼✨আয়ুষ্য ২৪ সবাইকে জানায় আনন্দময় ও সমৃদ্ধিময় বাংলা নববর্ষের শুভেচ্ছা 🇧🇩💫
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩! 🌼✨

আয়ুষ্য ২৪ সবাইকে জানায় আনন্দময় ও সমৃদ্ধিময় বাংলা নববর্ষের শুভেচ্ছা 🇧🇩💫

Address

Sath Matha
Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when আয়ুষ্য ২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to আয়ুষ্য ২৪:

Shortcuts

Share

Category