Alamin Special MATH POINT

Alamin Special MATH POINT Bsc honours Department of mathematics

10/07/2025
05/06/2022

ভর্তি হয়েছো কোথায়?
চট্টগ্রাম ইউনিভার্সিটিতে।
ওহ, আচ্ছা। ওখানে তো জিপিএ-টিপিএ লাগে না, তাই না? সবাই ভর্তি হতে পারে! ঢাবিতে চান্স পাইলা না। ঢাবিতে চান্স পেলে লাইফে আর কিছু লাগতো না!

শুনলাম ঢাবিতে চান্স পেয়েছো। কোন সাবজেক্ট?
সয়েল সাইন্স।
সেটা আবার কী?
মৃত্তিকা বিজ্ঞান।
এসব মৃত্তিকা-টিত্তিকা পড়ে চাকুরী বাকুরী কিছু হবে না। ফিজিক্স, কেমিস্ট্রি পেলে কিছু একটা হতো!

এপ্লাইড কেমিস্ট্রিতে ভর্তি হয়েছো জেনে খুবই খুশী হয়েছি। মেডিকেল ইঞ্জিনিয়ারিং ওগুলোতে ট্রাই করো নাই?
জী করেছিলাম।
মেডিকেলে চান্স পেলে পেছনে ফিরে তাকাতে হতো না। পাও নাই, কি আর করার! দেখো পড়াশোনা শেষে একটা সরকারি চাকুরী পাওয়া যায় কি না!

তোমার বাবার কাছে শুনলাম রংপুর মেডিকেলে চান্স পেয়েছো। আমার এক ভাতিজা পড়তো খুলনা মেডিকেলে। এখন একটা ক্লিনিকে জব করে। মেডিকেলে পড়ে বিসিএস না হলে লাভ নাই। বুয়েট অথবা অন্ততপক্ষে ইঞ্জিনিয়ারিং পড়লে কাজের অনেক সুযোগ। দেশে বিদেশে প্রচুর ডিমান্ড আছে।
একটা অসুস্থ সময় পার করছে দেশ! অসুস্থ প্রতিযোগিতা চারদিকে। পরিত্রাণের কোনো উপায় নেই। একমাত্র উপায় মৃত্যু! সে পথেই এগুচ্ছে অনেকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হোসেন সুমন। সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত ৪৪ তম বিসিএস পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ে। লক্ষ লক্ষ চাকুরী প্রার্থীদের ভীড় ঠেলে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা যায় স্ট্রোক করেছে। সেখান থেকে আগারগাঁও নিউরোসাইন্স হস্পিটাল। আইসিইউ। টানা আটদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার সকালে হেরে গেছেন তিনি। জিতে গেছে বিসিএস। জিতে গেছে সমাজ। জিতে গেছে সিস্টেম।

বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের সহকারী পরিচালক মেহেদী হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করা এ শিক্ষার্থী আটটি সরকারি চাকুরীর সুযোগ পেয়েছিলেন। তারপরও গত তিনমাস রাতে একটুও ঘুমাতে পারেনি। অপ্রাপ্তি, দুঃশ্চিন্তা, হতাশা জেঁকে বসেছিলো মেহেদীর। সুইসাইড নোটে লিখেছেন, 'নিদ্রাহীনতা আর পারছি না'। মেহেদী মৃত্যুর জন্য কাউকে দায়ী করেনি বলেই কি কেউ দায়ী নয়?

মেহেদীর সুইসাইড, ইমরানের স্ট্রোক, অকালমৃত্যু। এসবের জন্য দায়ী এই দেশ, এই সিস্টেম। আমি আইনের লোক হলে এসব মৃত্যুর জন্য আসামি হিসেবে পুরো দেশের নাম লিখতাম। কারণ হিসেবে লিখতাম এক অসুস্থ প্রতিযোগিতার, এক অসুস্থ সময়ের।

@ কালেক্টেড......

07/02/2022

█▒▒▒ ব্রেকিং/Breaking ▒▒▒█
২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।

31/01/2022

যাদের কাছে আমি একজন ব্যবসায়ী:
কলেজে আমার সকাল ৯ টায়/১০টায় ক্লাস শুরু হতো।
তখন আমি ক্লাস বাদ দিয়ে কোচিং সেন্টারে ক্লাস নিতাম।

আমার বিষয়টি ছিলো হাতে-কলমে শেখার।তাই আমার বিষয়ের ল্যাব ক্লাস ছিলো খুবি গুরুত্বপূর্ণ।
ল্যাব ক্লাস শুরু হতো দুপুর ২ টায়।
তখন আমি ল্যাব বাদ দিয়ে ব্যাচ পড়াতাম।

তাই কলেজ ক্লাস আর ল্যাব কোনটাই কখনো আমার ঠিকমত করা হয়নি।
তাই একসময়ের স্কুল আর hsc কলেজের টপারদের টপার ছাত্রটি হয়ে গেলো জাতীয় বিশ্ববিদ্যালয়পর পিউর ব্যাকবেঞ্চার।

টপারদের টপার থেকে আমি কেনো ব্যাকবেঞ্চার হলাম
এই গল্পতো কেউ কখনো জানতে চায়নি?
তাহলে আজ আমি কেনো ব্যবসায়ী,এই কৈফিয়ত কেনো কাউকে দেবো????

এই শিক্ষকতার কারনে আমার অনেক হারানোর গল্প আছে।তাই যতদিন আমি এই পেশায় আছি ততদিন আমি ব্যবসায়ীই থাকবো।
হতে পারে সেটা কোর্স বিক্রি কিংবা বই বিক্রি।

তবে আমি এখন পর্যন্ত একজন সৎ ও ঈমানদার ব্যবসায়ী।

আলহামদুলিল্লাহ্‌সবই আল্লাহর ইচ্ছা ❤  মুশফিকুর রহিম নামে এক শিক্ষার্থী 'অটোপাশ' নিয়ে তার জীবনের পাওয়া না পাওয়া ব্যক্ত করে...
30/01/2022

আলহামদুলিল্লাহ্‌
সবই আল্লাহর ইচ্ছা ❤
মুশফিকুর রহিম নামে এক শিক্ষার্থী 'অটোপাশ' নিয়ে তার জীবনের পাওয়া না পাওয়া ব্যক্ত করেছেন।

আসুন আমরা সবাই HSC-2020 ব্যাচকে 'অটোপাস' নয়, 'প্রেডিক্টেড রেজাল্ট' বলার অভ্যাস গড়ে তুলি।

30/01/2022

হে প্রিয় HSC-2020 শিক্ষার্থীরা, মনে আছে আজ কি দিবস?
হ্যাঁ, আজ সেই ঐতিহাসিক অটোপাস ফলাফল দিবস 😇 ২০২০ ব্যাচের নামের পাশে দৃঢ় ভাবে বসে যায় অটোপাশ তকমা, যা নিয়ে বিভিন্ন ক্ষেত্রেই বিড়ম্বনায় পড়তে হয় কোমলমতিদের !!
২০২১ সালের আজকের এই দিনে কার কি অনুভূতি/ অভিজ্ঞতা ছিল একটু শেয়ার করে যান 🙃

30/01/2022

২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল প্রকাশিত হয়েছে। আগামীকাল ৩০ জানুয়ারি থেকে ০৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।

30/01/2022

এত এত বই না পড়ে স্মার্টলি পড়া উত্তম।
হ্যাঁ, দেশের প্রতিযোগিতার প্রেক্ষাপটে প্রচুর পড়ার বিকল্প নেই কিন্তু এত বেশি পড়তে গিয়েও যেন মস্তিষ্কের ক্ষতি না হয় !

30/01/2022

6 তারিখে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সম্ভাবনা আছে কিনা?

29/01/2022

কোনো অজুহাত নয়, স্কুল খুলে দিন: ইউনিসেফ

29/01/2022

সব বিশ্ববিদ্যালয়ে ২য় বার ভর্তির সুযোগ দাবিতে আগামী ৩ ফেব্রুয়ারি অনশনে যাবেন ২০২০ সালের HSC উত্তীর্ণরা। সমাবেশের সম্ভাব্য স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC এলাকা।

Address

MD. ALAMIN
Bogura

Telephone

01737798672

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alamin Special MATH POINT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Alamin Special MATH POINT:

Shortcuts

Share

Category