Shubly high school

Shubly high school Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shubly high school, School, Shubli, sherpur, bogura, Bogura.

21/01/2022

স্কুল ৬ তারিখ পর্যন্ত বন্ধ ।

16/12/2021

শুবলী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

17/07/2020

আজ ১৬/০৭/২০২০ তারিখ সন্ধ্যা ৭ টা থেকে রাত ৮.৩০ টা পর্যন্ত শেরপুর উপজেলার মহিপুর বাজার, মহিপুর কলোনী, কলেজ রোড়, গোসাইবাড়ি বটতলা, কেল্লা পোষি মেলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ লিয়াকত আলী সেখ। স্বাস্থ্যবিধি না মানায় ও সরকারি বিধিনিষেধ অমান্য করায় তিনি ৪জনকে ১১০০ টাকা জরিমানা করেন।
এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে মাইকিং করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে আহবান জানানো হয়।
অপরদিকে ধুনট মোড়, শেরুয়া বটতলা ও হামছায়াপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালন করেন সহকারী কমিশনার ভূমি জনাব জামশেদ আলাম রানা। স্বাস্থ্যবিধি মেনে না চলায় তিনি ৩ জনকে ৩২০০ টাকা জরিমানা করেন।
সবমিলিয়ে আজ ৭ জনকে ৪৩০০ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
দয়া করে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন।

16/07/2020

#অভিনন্দন_শেরপুর_থানা_পুলিশকে
🇧🇩 বগুড়া শেরপুর পুলিশ ফাঁড়ির এস আই মোঃ আবু তাহের ভাইয়ের বিশেষ অভিযান সফল।
গত ৪/৭/২০ তারিখে বগুড়া শেরপুর দুবলাগাড়ীর পাখি হাসানের বাড়ির সামনে থেকে চুরি যাওয়া ব্যাটারি চোর, মোটর সাইকেল আটক।
অভিযানে কার্যক্রম চলমান।
এজন্য বগুড়া শেরপুর থানার পুলিশ ফাঁড়ির এস আই আবু তাহের ভাইসহ শেরপুর থানার পুলিশের সবাইকে জানাচ্ছি অসংখ্য অভিনন্দন ♥

16/07/2020

বগুড়ার ধুনটে ইছামতি নদী থেকে মুরছালিন (৫) নামের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার (১৬জুলাই) সকাল সাড়ে ১০টায় ইছামতি নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহত মুরছালিন উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের দিঘলকান্দী গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
সবাই এই পাঁচ বছরের মাছুম বাচ্চার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নছিব করেন। #কালেক্টেড

16/07/2020

চাকরির
ইন্টারভিউ
দিতে গেছে বল্টু-
প্রশ্নকর্তাঃ একটা প্লেনে
৫০টা ইট আছে,
একটা ইট
ফেলে দিলে থাকে কয়টা?
বল্টুঃ এটা তো সোজা।
৪৯টা।
প্রশ্নকর্তাঃ আচ্ছা,
একটা ফ্রিজে
হাতি রাখার
তিনটা স্টেপ কী কী?
বল্টুঃ ফ্রিজটা খুলুন,
হাতিটা ঢোকান,
এরপর ফ্রিজের
দরজা বন্ধ করে দিন।
প্রশ্নকর্তাঃ একটা ফ্রিজে
একটা হরিণ রাখার
চারটা স্টেপ কী কী?
বল্টুঃ ফ্রিজটা খুলুন,
হাতিটা বের করুন,
হরিণটা ঢোকান,
এরপর ফ্রিজের
দরজা বন্ধ করে দিন।
প্রশ্নকর্তাঃ বনে সিংহের
আজকে জন্মদিন।
সবাই এসেছে
শুধু একজন ছাড়া।
কে আসেনি
এবং কেন?
বল্টুঃ হরিণ আসেনি।
কারণ সে ফ্রিজে।
প্রশ্নকর্তাঃ এক বৃদ্ধা
কুমির ভর্তি
একটা খাল
পার হলো
কোনো ক্ষতি ছাড়াই,
কীভাবে?
বল্টুঃ কারণ
সব কুমির
সিংহের
জন্মদিনে গিয়েছে।
প্রশ্নকর্তাঃ শেষ প্রশ্ন,
তার পরও
বৃদ্ধা মারা গেলেন,
কেন?
বল্টুঃ প্লেন থেকে
যে ইটটা
পড়ে গিয়েছিল,
সেটা তার
মাথায় পড়েছিল,
তাই সে মারা যাই।

11/07/2020

☑️
বাংলা ব্যাকরণ মনে রাখার সহজ টেকনিক!)শব্দ
⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣
#যা_পড়বেন
১) যৌগিক শব্দ ২) রুঢ বা রুঢি শব্দ ৩) যোগরুট শব্দ ৪)দেশী ৫) ফার্সী ৬) গ্রীক ৭) বর্মী ৮) চীনা ৯) জাপানী শব্দ ১০) ওলন্দাজ ১১) ফরাসী ১২) পর্তুগীজ ১৩) তুর্কীশব্দ ও ১৪) আরবীশব্দ সমূহ টেকনিকে।
__________📚📚📚_____________________________
✿➢ যৌগিক শব্দ
✺মনেরাখুনঃ
মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে
রাঁধুনি দৌহিত্রকে নিয়ে চিকামারাতে গিয়ে দেখল পিতৃহীন চালক, পাঠক মিতালীর সঙ্গে পাগলামি করছে।
➢শব্দঃ
মধুর, গায়ক, কর্তব্য, বাবুয়ানা, রাধুনি, দৌহিত্র, চিকামারা, পিতৃহীন, চালক, পাঠক, মিতালী, পাগলামী।
________________________________________
✿➢ রুঢ় বা রুঢ়িশব্দ
✺মনে রাখুনঃ
তৈলে ভাজা সন্দেশ খেয়ে গবেষণার জন্য এক রাখালের
প্রবীন শ্বশুর আজ পাঞ্জাবী পরে হস্তীর পিঠে চড়ে দারুণ বাঁশি বাজাতে থাকায় হরিণ মন্ডপ ছেড়ে পালাতে লাগল।
➢শব্দঃ
তৈল, ভাজা, সন্দেশ, গবেষণা, রাখাল, প্রবীণ, শ্বশুর, পাঞ্জাবী, হস্তী, দারুণ, বাঁশি, হরিণ, মন্ডপ।
____________________________
✿➢ যোগরুঢ় শব্দ
✺মনেরাখুনঃ
রাজপুত্র পঙ্কজ ও সরোজ তোলার উদ্দেশ্যে জলধিতে যাবার জন্য মহাযাত্রার আয়োজন করল।
➢শব্দঃ
রাজপুত্র, পঙ্কজ, সরোজ, জলধি, মহাযাত্রা।
_________________________________
✿➢ দেশী শব্দ
এক গঞ্জের কুড়ি ডাগড় টোপর মাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায় চুলা,কুলা,ডাব ও ডিংগা নিয়ে টং এরমাচায় উঠল।
________________________________________
✿➢ ফারসী শব্দ
চশমার দোকানদার ও কারখানার মেথর রোজার দিনে নামাজ না পড়ায় বেগম বাদশার কাছে নালিশকরলেন। তাই শুনে বাদশা তাদের কে দরবারে ডেকে দস্তখত নিয়ে জানোয়ার ও বদমাশ বলে দোযখে পাঠালেন!
________________________________________
✿➢ গ্রীক শব্দ
গ্রীকের সুরঙ্গে সেমাইয়ের দাম বেশী।
________________________________________
✿➢ বর্মী শব্দ
বর্মীরা লুঙ্গিকে ফুঙ্গি বলে।
________________________________________
✿➢ চীনা শব্দ
সাম্পানে চীনার চিনির চা লিচুর মত লাগে।
________________________________________
✿➢ জাপানী শব্দ
জাপানের রিক্সায় হারিকেন লাগে।
________________________________________
✿➢ ওলন্দাজ শব্দ
ওলন্দাজরা ইস্কাপন, টেককা,তুরুপ, রুইতন, ও হরতন দিয়ে তাস খেলে।
________________________________________
✿➢ ফরাসী (ফ্রান্স)
গেরেজে কার্তুজের ডিপোতে বুর্জোয়া ইংরেজ ও ওলন্দাজদের রেস্তোরার কুপন আছে!
________________________________________
✿➢ পর্তুগীজ শব্দঃ
✺মনেরাখুনঃ গীর্জারপাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন। কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন।
➢শব্দঃ গির্জা, চাবি, গুদাম, আলমারি, আনারস, পেঁপে, পেয়ারা, আলপিন, আলকাতরা, কেরানি, কামরা, জানালা, পেরেক, ইস্ত্রি, ইস্পাত, পিস্তল, বালতি, টুপি, সাবান, বোতাম, পাউরুটি, মিস্রি, পেরেক, ইংরেজ, নিলাম ও বেহালা ইত্যাদি ।
________________________________________
✿➢ তুর্কী শব্দঃ
✺মনেরাখুনঃ বিবি বেগম কোর্মা খায় বাহাদুর দেশচালায়। দারোগা বাবু তাকিয়ে দেখে গালিচায়কুলির লাশ। চাকু হাতে বাবুর্চি তাইদেখে হতবাক। সুলতান মাহমুদ বন্দুকনিয়ে দৌড়ে পালায় ।
➢শব্দঃ বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি , সুলতান, বন্দুক , বারুদ , চাকর, মুচলেকা ।
__________________________________
✿➢ আরবী শব্দঃ
✺মনে রাখুনঃআরবে ইসলামে বিশ্বাসী ঈমানদার ওযু গোসল করে হাদিস কোরয়ান তসবি পড়ার পর হজ যাকাত ও কোরবানী করে হারাম হালাল ও আল্লাহর পথ মেনে চলে জান্নাত লাভ ও জাহান্নাম হতে মুক্তির জন্য। উকিল মোক্তার মক্কেল, মুন্সেফ কিতাব,কানুন, দোয়াত,কলম নিয়ে মহকুমা আদালতে এজলাসে বসে রায় খারিজ করেন। ঈদের দিন আলেম এলেম, ইনসান বলে মুসাফির লেবুর ব্যবসায় লোকসানে আছি। বাকির ওজর কেচ্ছা দালালি বাদ দিয়ে নগদ দাও।
➢শব্দঃ ঈমানদার, ওযু, গোসল, হাদিস, কোরয়ান, তসবি, হজ, যাকাত, কোরবানী, হারাম, হালাল, আল্লাহ, জান্নাত,জাহান্নাম, উকিল, মোক্তার, মক্কেল, মুন্সেফ, কিতাব,কানুন,দোয়াত,কলম,মহকুমা, আদালত, এজলাস, রায়, ঈদ, আলেম, এলেম, ইনসান, মুসাফির, লেবু, ব্যবসা, লোকসান, বাকি, ওজর, কেচ্ছা, দালালি ও নগদ।
post by Jamal Ahmad Himu

07/07/2020

করোনার পর এবার প্লেগ?
Written By তন্ময় ঘোষ
বুবোনিক প্লেগ। করোনার পর নতুন মহামারীর আশঙ্কার কথা জানাল চীন প্রশাসন। এরইমধ্যে চীনের উত্তরেই দুজনের শরীরে এই মারাত্মক ব্যাকটেরিয়া পাওয়া গেছে। আশঙ্কা করা হচ্ছে যে কোন সময় গোটা বিশ্বে মহামারীর আকার ধারণ করতে পারে এই রোগ। আর বিভিন্ন দেশ আবারো প্রশ্ন তুলেছে হঠাৎ করে মহামারীর জীবাণু সব চিনি ভেসে উঠছে কেন?
চীনের উত্তরে দুই ভাইয়ের শরীরে হঠাৎ করে উপসর্গ দেখা দেয়। চিকিৎসকরা পরীক্ষা করতে বেরিয়ে এলো হাড় হিম করা তথ্য। ফিরে এসেছে বুবোনিক প্লেগ। সঙ্গে সঙ্গে প্রশাসনের তরফে গোটা এলাকা আইসোলেট করা হয়েছে। লেভেল ৩ সর্তকতা জারি করা হয়েছে গোটা দেশে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে মারমেড এর মাংস খাওয়ার ফলেই এই ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে। এই ব্যাকটেরিয়া এতটাই মারাত্মক যে উপযুক্ত চিকিৎসা না পেলে কয়েক ঘণ্টার মধ্যেই রোগীর মৃত্যু হতে পারে। চীন প্রশাসন এই নিয়ে কোনো বিবৃতি না দিলেও এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এত নিয়মিতভাবে হঠাৎ করে চীন থেকে মহামারী ঘটাতে পারে এই ধরনের জীবাণুর সন্ধান মিলছে কেন? এবং কিভাবে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে প্রায় প্রতিদিনই সাংবাদিক সম্মেলন করে জানিয়ে বিবৃতি দিয়েছে তারাও একেবারে মুখে কুলুপ এঁটেছেন কেন এই বিষয়ে? জেব্রণিক লেখ প্রায় দুনিয়া থেকে হারিয়ে গেছিল কিভাবে মারমেড এর মাংস সেই ব্যাকটেরিয়া দেখা গেল? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষকের মতে সরকারিভাবে ঘোষণা না হলেও ধীরে ধীরে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে যে জীবন যুদ্ধ শুরু হয়ে গেছে। পৃথিবীতে ২০০ টার উপরে দেশ রয়েছে কিন্তু কোন দেশ থেকে কোন জীবানু খবর পাওয়া যাচ্ছে না। মূলত চীন থেকে এসব জীবাণু ছড়িয়ে পড়ছে এবং আশ্চর্যজনকভাবে গোটা পৃথিবীতেই চীনের নাগরিকদের মাধ্যমে জীবাণু ছড়াচ্ছে। দিনের-পর-দিন চীন প্রশাসন নির্বিকার। আজও জানা গেল না করোনার উৎস কি? এবং কিভাবে করোনা ছড়ালো? অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকদের উৎস সন্ধানে ওখানে যাওয়ার কথা প্রায় দু'মাস ধরে চলছে। আজও তারা যে উঠতে পারল না। এইসব রহস্য রীতিমতো জীবাণু যুদ্ধের সন্দেহ বাড়াচ্ছে। আন্তর্জাতিক মহলের বেশকিছু শক্তিধর দেশ সব জেনেও চুপ করে আছে। চীনের সরকারি মাধ্যমে অবশ্য প্রশাসনের তরফ থেকে এই নিয়ে কোনো বিবৃতি প্রকাশ করেনি। বরং তারা জানিয়েছে যে বেজিংয়ে করোনার সংক্রমণ ক্রমশ বাড়ছে। বুবনিক প্লেগ এর খবর পাওয়া গেছে। তবে সূত্রের খবর, প্রশাসন এখন অনেক বেশি গুরুত্ব দিচ্ছে দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরীর উপস্থিতি। লন্ডনস্থিত এক আন্তর্জাতিক বিশেষজ্ঞর মতে, একদিন চীন প্রশাসনকে পরিষ্কারভাবে আন্তর্জাতিক মহলের সামনে পাস করতেই হবে তাদের মূল লক্ষ্যটা। এটা অস্বীকার করার কোন জায়গা নিজে করোনার মাধ্যমে চীন বহুদেশে মেরুদণ্ড ভেঙে দিয়েছে। অর্থনীতিতে ধাক্কা এসেছে মারাত্মক। এখন যদি কোনভাবে প্লেগ ছড়িয়ে পড়ে তবে আন্তর্জাতিক মহল ছেড়ে কথা বলবেনা চীনকে। সেই বিষয়ে চীনের কমিউনিস্ট নেতা যথেষ্ট ওয়াকিবহাল। একদিকে রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, অন্যদিকে প্রায় কুড়িটা দেশের সঙ্গে পায়ে পা লাগিয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে চীন। নিঃসন্দেহে তাদের কোন বড়োসড়ো ষড়যন্ত্র রয়েছে আন্তর্জাতিক কূটনীতিতে।
7th July, 2020 01:52 pm

04/07/2020

আজ বগুড়া শেরপুরের দুবলাগাড়ীর পশ্চিমপাড়া চকপোতা গ্রামে হাসানুর রহমান হাসানের নিজ পাখির খামার বাড়ি থেকে গাড়ি ব্যাটারী চোর চুরি করে পালিয়েছে।
তাই প্রিয় শেরপুরবাসি তথা প্রশাসনের প্রতি
অনুরোধ চোরকে ধরিয়ে দিন।।।
খোঁজ দাতাকে উপযুক্ত সম্মানিত করা হবে।

Address

Shubli, Sherpur, Bogura
Bogura

Telephone

+8801723600866

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shubly high school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category