কেন ও কীভাবে-Why & How

কেন ও কীভাবে-Why & How বিভিন্ন ঘটনা বা বিষয় কেন ও কীভাবে হয় সেটি ব্যাখ্যা করার চেষ্টা করা হবে।

08/08/2021

কীভাবে মিথেন(CH4)অণু গঠিত হয়? || Bond of methane || Bangla Animation

04/07/2021

আসোটোপের ব্যবহার || Uses of Isotopes

03/07/2021

অ্যামাইটোসিস কোষ বিভাজন কীভাবে হয়?

10/06/2021

আয়নিকরণ শক্তির ব্যতিক্রম(The exception to the ionization energy)

06/06/2021

Cl এর ইলেকট্রন আসক্তির মান F অপেক্ষা বেশি কেন ? || Why electron affinity of Cl is higher than F ?


আমাদের চলার সময় গাছপালা পিছনে যাচ্ছে মনে হলেও চাঁদ সাথে যাচ্ছে মনে হয় কেন?? (Coming 03.06.21; 11am on youtube)==========...
02/06/2021

আমাদের চলার সময় গাছপালা পিছনে যাচ্ছে মনে হলেও
চাঁদ সাথে যাচ্ছে মনে হয় কেন?? (Coming 03.06.21; 11am on youtube)
======================================

সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহন ; কেন ও কীভাবে হয়?================================আধুনিক বিজ্ঞানের কল্যানে আমরা একটা জিনিশ স্প...
07/05/2021

সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহন ; কেন ও কীভাবে হয়?

================================

আধুনিক বিজ্ঞানের কল্যানে আমরা একটা জিনিশ স্পষ্ট জানি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে এবং পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ। তাদের এই ঘূর্ণনের কারনে কোন কোন সময় সূর্য, চাঁদ এবং পৃথিবী একই সরলরেখায় চলে আসে। যার ফলে চন্দ্র ও সূর্যগ্রহনের মত মহাজাগতিক ঘটনা ঘটে।

সূর্যগ্রহন চন্দ্রগ্রহনের চেয়ে বেশি হয়। স্বাভাবিক ভাবে বছরে দুইটি চন্দ্র গ্রহন হয় এবং মাঝে মধ্যে হয়ও না এমনকি কোন কোন বার তিনবার হয়ে যায়। সূর্যগ্রহন বছরে দুই থেকে পাঁচবার হয়। তবে পাঁচবার খুব কমই হয়। ১৯৩৫ সালে শেষ ৫ বার সূর্য গ্রহন হয় এবং ২২০৬ সালে আবার এক বছরে পাঁচটি সুর্যগ্রহন দেখবে পৃথিবী।

সূর্যগ্রহন কিভাবে হয়?

=================

চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝে চলে আসে তখন সূর্যগ্রহন হয়। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝে চলে আসে তখন পৃথিবী থেকে চাঁদের জন্য সূর্যের আংশিক বা পুরো অংশ দৃশ্যমান হয় না। যেটাকে আমরা বলে থাকি সূর্যগ্রহন। চাঁদ সূর্যের সামনে থাকায় সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধাগ্রস্ত হয়, এজন্য সূর্যগ্রহনের সময় পৃথিবী কিছুটা অন্ধকারাচ্ছন্ন থাকে।

সূর্যগ্রহন তিন প্রকারের হতে পারে।

১। আংশিক সূর্যগ্রহন।

২। পূর্ণ সূর্যগ্রহন।

৩। বলয় গ্রহন।

পূর্ণ সূর্যগ্রহন
---------------------
চাঁদ যখন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে তখন সেটা পূর্ণ সূর্যগ্রহন। পৃথিবীর যে সকল স্থানের সাথে চাঁদ ও সূর্য একদম সরল রেখা বরাবর অবস্থান করা সেই সকল স্থান থেকে পূর্ণ সূর্যগ্রহন দেখা যায়। এসময় চাঁদ পৃথিবীর কাছে অবস্থান করে এবং সূর্য চাঁদ থেকে দূরে অবস্থান করে এবং এর স্থায়িত্বকাল বেশি হয়।

আংশিক সূর্যগ্রহণ
---------------------------
যে সকল স্থান থেকে পূর্ণ সূর্যগ্রহন দেখা যায় তার প্বার্শবর্তী এলাকা থেকে আংশিক সূর্যগ্রহন দেখা যায়। এসময় চাঁদের জন্য সূর্যের একটা ছোট অংশ ঢেকে যায়।

বলয় গ্রহণ
-----------------
চাঁদের যখন পৃথিবী থেকে দূরে কিন্ত সূর্য থেকে কাছে অবস্থান করে তখন চাঁদ সূর্যের সামনে এমন ভাবে আসে দেখে মনে হবে আকাশে একটা আগুনের রিং তৈরি হয়েছে অর্থাৎ মনে হবে চাঁদের পাশে একটা বলয় তৈরি হয়েছে তাই এটাকে বলা হয় বলয় গ্রহণ। বলয় গ্রহণের স্থায়িত্বকাল কম হয়।

চন্দ্রগ্রহণ কিভাবে হয়?
=================
চাঁদ এবং সূর্যের মাঝে যখন পৃথিবী একই সরলরেখায় চলে আসে তখন সূর্যের আলো পৃথিবীর জন্য সরাসরি চাঁদের উপর পরে না। চাঁদ এবং সূর্যের মাঝে পৃথিবী এসে পরায় চাঁদের উপর পৃথিবীর ছায়া পরে। এজন্য পৃথিবী থেকে চাঁদের পুরো বা কিছু অংশ অদৃশ্যমান হয়ে যায়। এই ঘটনাকেই বলে চন্দ্রগ্রহণ।

সূর্য গ্রহণের মত চন্দ্রগ্রহণও প্রধানত তিন ধরনের হয়ে থাকে

পূর্ণ চন্দ্রগ্রহণ
---------------------
পৃথিবীর প্রচ্ছায়া (গ্রহ বা উপগ্রহের ছায়ার গাড় অংশ বা কেন্দ্রীয় অঞ্চল) যখন পুরো চাঁদের উপর পরে তখন তাকে পূর্ণ চন্দ্রগ্রহণ বলে। পূর্ণ চন্দ্রগ্রহন খুবই আকর্ষণীয় / ভয়ংকর সুন্দর কারণ এই সময় চাঁদ লাল দেখায়।

আংশিক চন্দ্রগ্রহণ
---------------------------
পৃথিবীর প্রচ্ছায়া যখন চাঁদের কোন একটি অংশের উপর পরে তখন সেটাকে আংশিক চন্দ্রগ্রহণ বলে। চাঁদের যে অংশের উপর ছায়া পরে সেই অংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় কিন্তু বাকি অংশ উজ্জ্বল থাকে।

উপচ্ছায়া চন্দ্রগ্রহণ
----------------------------
পৃথিবীর উপচ্ছায়া (প্রচ্ছায়ার আশে পাশের হালকা ছায়া) যখন চাঁদের উপর পরে তখন সেটাকে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ বলে। উপচ্ছায়া চন্দ্রগ্রহণ এর সময় চাঁদের উজ্জলাতা কিছুটা কমে আসে। স্বাভাবিক ভাবে দেখলে মনেই হবে না চন্দ্রগ্রহণ। উপচ্ছায় চন্দ্রগ্রহণ অনেকটাই বিরল।

সূর্য ও চন্দ্রগ্রহণ দুটি স্বাভাবিক মাহাজাগতিক ঘটনা। এর সাথে অলৌকিকতা বা ভৌতিক কিছুর সম্পর্ক নেই। তবুও হাজার বছর ধরে চলে আসা বিশ্বাস গুলো কিছু মানুষের মধ্যে থেকেই যাবে। কুসংস্কার গুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রবাহিত হবে।

কিন্তু চন্দ্র ও সূর্যগ্রহন তাদের নিয়ম মতই ঘটতে থাকবে যতদিন এই মাহাবিশ্বের শৃঙ্খলতায় কোন ব্যত্যয় ঘটছে। মানুষের বিশ্বাস এবং অবিশ্বাসের উপর ভিত্তি করে এই মহাজাগতিক ঘটনা গুলো ঘটা বন্ধ হবে না। এগুলো তার নিয়মে চলতেই থাকবে।
(সংগৃহীত)

02/05/2021

সত্যি কি পৃথিবীর ওজন দিনে দিনে বাড়ছে? জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ।

01/05/2021

সত্যি কি পৃথিবীর ওজন দিনে দিনে বাড়ছে? জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ।

ভুল সংশোধনী: ভুলবশত ২০২০ সালের পৃথিবীর জনসংখ্যা প্রায় ৭শত ৮০লক্ষ বলা হয়েছে। প্রকৃত পক্ষে এটি হবে সাতশত কোটি আশি লক্ষ। আমাদের এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

Video is Coming soon....
01/05/2021

Video is Coming soon....

Address

Colony
Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when কেন ও কীভাবে-Why & How posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to কেন ও কীভাবে-Why & How:

Shortcuts

Share

Category