MD Harunar Rasid

MD Harunar Rasid

Share

সমাজে সচেতনতা বৃদ্ধি করা শিক্ষার উদ্দেশ্য মানুষ্যত্ব অর্জন

21/02/2025

"আগে ভয় পেতাম মায়ের শাসন,
এখন ভয় পাই না হই যেন তাঁর চোখের পানি ঝরার কারণ!!"

22/03/2023
05/11/2022

Desires of the mind should not be eliminated. These desires should be harnessed like the hum of a song.🎧.

14/12/2021

🌸গল্পে গল্পে parts of speech🌸

❤️Noun,Pronoun তারা ৮ ভাই । তাদের বাড়ির নাম হল Sentence ভিলা । সমাজের মানুষ তাদের parts of speech বলে ডাকে । এক বাড়িতেই (sentence) তারা ৮ ভাই থাকে । তবে তাদের কাজকর্ম এক না ।

❤️১ম ভাইয়ের নাম হল Noun । তার কাজ হল সব কিছুর নাম বলা । বাড়িতে যা যা দরকার শাকসবজি, গোশত, মাছ সবকিছু নাম বলা ।

❤️২য় ভাইয়ের নাম হল Pronoun । Noun বাড়িতে না থাকলে সে noun এর কাজ করে দেয় । Noun এর অনুপুস্থিতিতে Noun এর সব কাজ Pronoun ই করে ।

❤️৩য় ভাইয়ের নাম হল Adjective । Noun ও Pronoun এর পিছনে গোয়েন্দাগিরি করা । তাদের দোষ-গুণ লিখে রাখাই হল Adjective এর কাজ ।

❤️৪র্থ ভাইয়ের নাম হল Verb । তার কাজ হল সবার কাজ বলে দেওয়া । খাওয়া-দাওয়া, ঘুম, গোসল সব কাজ বলে দেওয়া ।

❤️৫ম ভাইয়ের নাম হলো Adverb । তার কাজ হল ৩য় ও ৪র্থ ভাই (verb, adjective) এর নজরদারি করা । তাদের অবস্থা পর্যবেক্ষণ করা । মাঝেমধ্যে সে নিজের অবস্থাও পর্যবেক্ষণ করে ।

❤️৬ষ্ঠ ভাইয়ের নাম হল Preposition । ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করাই তার কাজ ।
(noun ➕ verb➕pronoun, noun➕ noun)

❤️৭ম ভাইয়ের নাম হল Conjunction । তার কাজ preposition এর কাজের চেয়ে বড় । সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে এবং তারা সবাই মিলে সেই বাড়িতে দাওয়াত খায় ।
(sentence ➕ sentence)

❤️৮ম ভাইয়ের কাজটা খুবই দারুণ ! তার নাম Interjection । সে আনন্দে-দুঃখে সব সময় সবার পাশে থাকে । সবার আবেগ প্রকাশ করাই তার একমাত্র কাজ।
collected

16/11/2021

☞নোবেল চালু → ১৯০১
☞ফিফা গঠিত → ১৯০৪
☞বঙ্গভঙ্গ → ১৯০৫
☞বঙ্গভঙ্গ রদ → ১৯১১
☞টাইটানিক ধংস → ১৯১২
☞রবীন্দ্রনাথের নোবেল লাভ → ১৯১৩
☞১ম বিশ্বযুদ্ধ শুরু হয় → ১৯১৪
☞রুশ বিপ্লব → ১৯১৭
☞১ম বিশ্বযুদ্ধ শেষ → ১৯১৯
☞২য় ভার্সাই চুক্তি → ১৯১৯
☞ম্যাগনাকার্টা → ১২১৫
☞উত্তর আমেরিকা আবিস্কার → ১৪৯২
☞শিল্প বিপ্লব → ১৭৬০
☞আমেরিকা মুক্ত → ১৭৭৬
☞১ম ভার্সাই চুক্তি → ১৭৮০
☞ফোর্ট উইলিয়াম কলেজ → ১৮০০
☞ট্রাফালগার যুদ্ধ → ১৮০৫
☞ওয়াটার লুর যুদ্ধ → ১৮১৫
☞দাশ প্রথার বিলোপ → ১৮৬৩
☞আব্রাহাম লিংকন মারা যান → ১৮৬৫
☞সুয়েজ খাল খনন → ১৮৬৯
☞ফরাসি বিপ্লব → ১৭৮৯
☞দুই জার্মানী একত্রিত হয় → ১৯৯০
☞শিমন পেরেজ+ইয়াসির আরাফাত নোবেল পান → ১৯৯৩
☞নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হন → ১৯৯৪
☞সিটি বিটি সই হয় → ১৯৯৬
☞সিটি বিটি অনুমোদন → ২০০০
☞জাতিসংঘ নোবেল পায় → ২০০৭
☞দঃ সুদান স্বাধীন হয় → ২০১১
☞এপিজে আঃ কালাম মারা যান → ২০১৫
☞মোঃ আলী মারা যান → ২০১৬
☞ফিডেল কাস্ত্রো মারা যায় → ২৫ নভেম্বর,২০১৬
☞ঢাবি স্থাপিত → ১৯২১
☞হিটলার জার্মান চ্যান্সলর হন → ১৯৩৩
☞২য় বিশ্বযুদ্ধ শুরু → ১৯৩৯
☞ছিয়াত্তরের মনবন্তর → ১১৭৬ (বাংলা)
☞২য় বিশ্বযুদ্ধ শেষ → ১৯৪৫
☞জাতিসংঘ → ১৯৪৫
☞দেশ বিভাগ → ১৯৪৭
☞আরব-ইসরায়েল যুদ্ধ → ১৯৪৮
☞বিবিসি বাংলার যাত্রা → ১৯৪৯
☞এভারেস্ট বিজয় → ১৯৫৩
☞সুয়েজ খাল জাতীয়করন → ১৯৫৬
☞চাঁদে ১ম মানুষ যায় → ১৯৬৯
☞তাইওয়ান স্বাধীনতা হারায় → ১৯৭১
☞ইরানে ইসলামী বিপ্লব → ১৯৭৯
☞আঃ ছালাম ও মাদার তেরেসার নোবেল লাভ → ১৯৭৯
☞ফকল্যান্ড যুদ্ধ → ১৯৮২
সংগৃহীত

08/11/2021

বগুড়া টু ঢাকা বাস ভাড়া এখন ৩৫০ থেকে বাড়িয়ে ৪৫০ টাকা করা হইছে। আবার প্রতিটি নিয়োগ পরীক্ষায় তো অসম্ভব টাকা দিয়ে তো দরখাস্ত করা হচ্ছেই। মাননীয় প্রধানমন্ত্রী, বেকারদের আরো কিভাবে মারা যায়, সেটাই দেখেন।😢😢😢
"স্বাধীনতার পর থেকে ঢাকাকেন্দ্রিক চাকরির নিয়োগ পরীক্ষায় যে সনাতন ব্যবস্থা ছিল, তা-ই রয়ে গেছে এখনো। তবে বিসিএস ও বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। অন্যদিকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ধাপে ধাপে জেলা শহরগুলোতে অনুষ্ঠিত হয়। বাদ বাকি সব নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় ঢাকায়। ফলে দেখা যাচ্ছে, যাঁর বাড়ি তেঁতুলিয়া কিংবা টেকনাফে শুধু পরীক্ষার জন্য তাঁকে ঢাকায় আসতে হচ্ছে। কেউ হোটেলে, বোর্ডিংয়ে, বিশ্ববিদ্যালয়ের হলে বা পরিচিত বন্ধুবান্ধব বা স্বজনের বাসায় ওঠেন। নারীদের ক্ষেত্রে ঘটে আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা।
এমন সব বেকারদের কাছ থেকে প্রতিবছর কোটি কোটি টাকা আয় করে নিয়োগকারী প্রতিটা প্রতিষ্ঠান। মাত্র দুই-তিনটি পদের জন্য কেন কয়েক হাজার জনের কাছে আবেদন ফি নেওয়া হবে? সম্প্রতি একটি ব্যাংকের ৮০টি পদের জন্য পরীক্ষার্থী ছিলেন ৬০ হাজার। বেকারদের অসহায়ত্বকে পুঁজি করে এটা কি একরকম ব্যবসা ফাঁদা নয়? অনেক সময় অনেক পদ খালি থাকলেও সার্কুলেশন দেওয়া হয় কয়েকটি পদের জন্য, পরবর্তীতে বাকি পদের জন্য আবার সার্কুলেশন দেওয়া হয়। আবেদনপত্র বিক্রি করেই কোটিপতি বনে যান তারা।

প্রতি সপ্তাহে লাখ লাখ তরুণের রাজধানীতে আসা–যাওয়া ও থাকা–খাওয়ার খরচ, সময় ও শক্তির কী বিপুল অপচয়! চাকরিপ্রার্থীদের এমন সব দুর্ভোগ, বিড়ম্বনা ও মানসিক যন্ত্রণার ‘ঘোড়দৌড়’ দেখে ভাবি, যে তরুণেরা একদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, তাঁরাই কি না এমন অবহেলিত এ রাষ্ট্রে!

স্বাধীনতার পঞ্চাশ বছর হয়ে গেল। এখনো কেন পুরো দেশ থেকে বেকার তরুণদের ঢাকা শহরে নিয়ে আসতে হবে নিয়োগ পরীক্ষা দেওয়ার জন্য, তা–ও প্রতি সপ্তাহে। মহাকাশে আমাদের স্যাটেলাইট চলে গেল, পদ্মা সেতু ও মেট্রোরেল হয়ে যায়, পরীক্ষার গাইডে সেসবের তথ্য মুখস্থও করেন চাকরিপ্রার্থীরা। কিন্তু নিজ জেলায় বসে পরীক্ষা দেওয়ার একটি সমন্বিত ব্যবস্থাপনা এত দিনেও গড়ে উঠল না। এমনও ঘটনা ঘটেছে, প্রশ্নফাঁসের কারণে একই পরীক্ষা দুইবার দিতে ঢাকায় আসতে হয়েছে দেশের আরেক প্রান্ত থেকে। এসব কষ্ট থেকে মুক্তি পেতে বিপুলসংখ্যক বেকার যুবক ঢাকা উঠে আসেন, গলি-ঘুপচিতে মেস ভাড়া নিয়ে খেয়ে না–খেয়ে জব গাইডে মুখ গুঁজে থাকেন। প্রচণ্ড যানজটে স্থবির হয়ে আসা শহর ঢাকারও কি বাড়তি এ জনসংখ্যার ভার বইতে হয় না?"

17/10/2021

স্বপ্ন দেখো বার বার,
সুযোগ আসবেই একবার।
ক্ষমতা কারো বাপ দাদার পৈত্রিক সম্পত্তি নয়, যা গরীব বলে অর্জন করা যাবে না। বঙ্গবন্ধুর বাবা কোনো রাষ্ট্রের প্রধান ছিলেন না, কিন্তু তিনি বাংলাদেশ নামক ভূখণ্ডের জন্ম দিয়েছেন। ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির পেশা কি ছিল একথা সবারই জানা। সুতরাং গরীব বলে নিজেকে ছোট করে দেখার কিছু নেই। নিজেকে যোগ্য করে তুলতে হবে, প্রমাণ করে দেখাতে হবে - আমার পায়ের নিচের মাটিটু আমার।।
(Dream again and again,
the opportunity will come once.
Power is not the ancestral property of one's ancestors, which cannot be acquired by being poor. Bangabandhu's father was not the head of any state, but he gave birth to a territory called Bangladesh. Everyone knows what the job of the Prime Minister of India Narendra Modi was. So there is no such thing as looking down on the poor. I have to make myself worthy,
I have to prove that the soil under my feet is mine.)

Want your school to be the top-listed School/college in Bogura?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Bogura