Bhatra Khan Chowdhury High School

Bhatra Khan Chowdhury High School এটি ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ?

14/03/2022

📚 সরকারি নির্দেশের অনুবর্তী হয়ে ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়, নন্দীগ্রাম, বগুড়া'র ষষ্ঠ হতে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিশেষ ভাবে অবহিত করা হচ্ছে যে, ১৫ মার্চ ২০২২ খ্রিঃ রোজ মঙ্গলবার ১০:০০ হতে ৪:০০ টা পর্যন্ত তোমাদের স্বাভাবিক শ্রেণি পাঠদান শুরু হবে ইনশাআল্লাহ। বিধায়, বিদ্যালয়ের নির্ধারিত ইউনিফর্ম ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে বিদ্যালয়ে আসতে তোমাদের বিশেষ ভাবে বলা হলো 📚

প্রধান শিক্ষক
(মোঃ শহিদুল ইসলাম)
ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়
নন্দীগ্রাম, বগুড়া।

20/02/2022

দ্বিতীয় ডোজ টিকা🌏

🥀ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তোমাদের দ্বিতীয় ডোজ টিকা আগামী ২৪ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল) হাসপাতালে সকাল ৯:০০ টা হতে দেয়া শুরু হবে। তোমরা নন্দীগ্রামে প্রথম ডোজ টিকা যারা দিয়েছো তারা জন্ম নিবন্ধন সনদের (নন্দীগ্রাম হতে টিকা গ্রহণের সীলদেয়া জন্মসনদ) ফটোকপি নিয়ে নিজ নিজ অভিভাবক সহ উপস্থিত হয়ে টিকা গ্রহণ সম্পন্ন করবে।🥀

✨প্রধান শিক্ষক✨

15/02/2022

নোটিশ✨

📚এতদ্বারা ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হচ্ছে যে, বিদ্যালয় কতৃক পূর্বঘোষিত ইউনিক আইডির (UID) প্রয়োজনীয় তথ্যাদি/ কাগজপত্র সীমিত সংখ্যক যে সকল শিক্ষার্থী এখনও সরবরাহ করনি তাদেরকে আগামী ২২ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবারের মধ্যে জমা দিতে বিশেষভবে নির্দেশ করা হলো। প্রকাশ থাকে যে, প্রয়োজনীয় সহযোগিতার অভাবে কোন শূন্যতা বা জটিলতার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবেনা📚

🥀প্রধান শিক্ষক🥀

07/02/2022

🎋নোটিশ🎋

🍂২০২২ খ্রিঃ সালে অধ্যয়নরত ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে, তোমাদের ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিজ নিজ দায়িত্বে সংগ্রহ ও সম্পন্ন করে আগামী ১২ ফেব্রুয়ারী ২০২২ খ্রিঃ রোজ শনিবার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০ঃ০০ হতে ১১ঃ০০ টার মধ্যে সম্মানিত শ্রেণি শিক্ষককে তোমাদের স্বাক্ষর সহ জমা দিতে নির্দেশ করা হলো।🍂

🥀শুভেচ্ছাসহ
প্রধান শিক্ষক
(মোঃ শহিদুল ইসলাম)
ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়
নন্দীগ্রাম, বগুড়া।🥀

✨ নন্দীগ্রাম উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের✨                   ...
04/12/2021

✨ নন্দীগ্রাম উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের✨

🥀ভর্তি বিজ্ঞপ্তি🥀

🎋২৯ অক্টোবর ২০২১ খ্রি; শুক্রবার🎋🍂কাল সময়কে গ্রহণ করেনা, কর্মীকেও না; গ্রহণ করে শুধু তাঁর কর্মকে। Best attitude words- এ ...
29/10/2021

🎋২৯ অক্টোবর ২০২১ খ্রি; শুক্রবার🎋
🍂কাল সময়কে গ্রহণ করেনা, কর্মীকেও না; গ্রহণ করে শুধু তাঁর কর্মকে। Best attitude words- এ বলা হয়ে থাকে ' I Will Win_ Not Immediately_ But Definitely' তাই সব শেষে মানুষ তাঁর কর্মের মধ্যেই বেঁচে থাকে। আজ ঐতিহ্যবাহী ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাচীর নির্মানের শুভ সূচনা করলেন বিদ্যালয়ের প্রগতিশীল সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোঃ শহিদুল ইসলাম স্যার। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জনাব মোঃ গোলাম কিবরিয়া খান চৌধুরী। উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর খান চৌধুরী, শিক্ষক আকরাম হোসেন সহ অন্যান্য শিক্ষক-কর্মচারী।🍂

✨১৬ আগস্ট ২০২১ খ্রিঃ সোমবার✨🇧🇩স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জা...
16/08/2021

✨১৬ আগস্ট ২০২১ খ্রিঃ সোমবার✨

🇧🇩স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে উপজেলা পর্যায়ে অনলাইন ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণে বিদ্যালয়ের ৫ (পাঁচ) শিক্ষার্থীর পুরস্কার গ্রহণ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-
🎋 সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা_
জনাব শিফা নুসরাত, নন্দীগ্রাম
🎋সম্মানিত উপজেলা চেয়ারম্যান _
জনাব মোঃ রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম উপজেলা পরিষদ
🎋উপজেলা ভাইস চেয়ারম্যান _
জনাব দুলাল চন্দ্র মহন্ত, নন্দীগ্রাম উপজেলা পরিষদ
🎋উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান _
জনাব শ্রাবণী আখতার বানু_
🎋বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক_
জনাব মোঃ শহিদুল ইসলাম- সহ আরো অনেকে।

পুরস্কার প্রাপ্তিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, পাশাপাশি তাদের অর্জনের এ ধারাবাহিকতা বজায় রাখারও উপদেশ দিয়েছেন।🇧🇩

🔺৩১ জুলাই ২০২১ খ্রিঃ শনিবার🔺🌱করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ দফা নির্দেশনা প্রদান ...
31/07/2021

🔺৩১ জুলাই ২০২১ খ্রিঃ শনিবার🔺

🌱করোনা পরিস্থিতি মোকাবেলা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ দফা নির্দেশনা প্রদান করেছেন। আমরা অত্যন্ত ধৈর্য ও সাহসের সাথে করোনা ভাইরাস জনিত উদ্ভুত কঠিন পরিস্থিতি সরকার ঘোষিত লকডাউন সময়ে নিজ নিজ বাড়িতে অবস্থান করে, সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধি মেনে, বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে করোনাভাইরাস সংক্রমণ রোধে সবকিছু মেনে নিচ্ছি। কিন্তু তারপরও সচেতনতার অভাবে বেশকিছু মানুষকে বিনা প্রয়োজনে যত্রতত্র দেখা যায়। অদ্যই ঐতিহ্যবাহী ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়, নন্দীগ্রাম, বগুড়া'র সম্মানিত প্রধান শিক্ষক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সকল শিক্ষক-কর্মচারীদের নিয়ে মানুষকে সচেতন করার প্রয়াসে কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এরই অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণ(গেট), তেঘর বাজার, তারাটিয়া, শিমলা বাজার সহ আশেপাশের এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনসাধারণের নিকট মাস্ক, হ্যাণ্ড স্যানেটাইজ ও সাবান বিতরণ করেন। পাশাপাশি সকলকেই টিকা গহণে উৎসাহ প্রদান ও প্রত্যেক শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ নিশ্চিত করণে প্রচার-প্রসার করেন। এ সময় বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ শহিদুল ইসলাম স্যার এলাকার বিত্তবান মানুষকে হতদরিদ্র জনগোষ্ঠীর প্রতি তাদের সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান। তিনি আরও বলেন সকলের দায়িত্বশীল আচরণ এই সংকট থেকে উত্তরণের পথ সহজ করবে। আমরা অবশ্যই এই সংক্রমণ থেকে মুক্ত হবো ইনশাল্লাহ। 🌱

27/07/2021

👉 নোটিশ 👈

এতদ্বারা ২০২১ সালের এস.এস.সি পরীক্ষার্থী ও
অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হচ্ছে যে, শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনায় এনসিটিবি কর্তৃক প্রণীত অ্যাসাইনমেন্ট গত ১৮/০৭/২০২১ খ্রিঃ তারিখ হতে প্রদান করা হলেও সীমিত সংখ্যক শিক্ষার্থী এখনো তা গহণ করেনি। তাই আগামী দুই দিনের মধ্যে সকল শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট গ্রহণ করে ০৫/০৮/২০২১ খ্রিঃ তারিখ রোজ বুধবার অনলাইনে অথবা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে এসে শ্রেণি শিক্ষকের নিকট জমা দিতে নির্দেশ করা হলো।

🎋শুভেচ্ছান্তে🌴
প্রধান শিক্ষক
(মোঃ শহিদুল ইসলাম)
ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়
নন্দীগ্রাম, বগুড়া।

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির এবং ২০২২ সালের এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিতাদেশ প্রত...
16/07/2021

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির এবং ২০২২ সালের এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহারপূর্বক যথা নিয়মে চালুকরণ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এর UID নম্বর প্রদান বিষয়ে শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান। 🎋প্রধান অ...
24/06/2021

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এর UID নম্বর প্রদান বিষয়ে শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান।

🎋প্রধান অতিথিঃ জনাব শিফা নুসরাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নন্দীগ্রাম, বগুড়া।

✨সভাপতিঃ জনাব মোঃ একরামুল হক সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নন্দীগ্রাম, বগুড়া।

উপস্থিত ছিলেন -

🥀জনাব দেবব্রত চক্রবর্তী, সহকারী প্রোগ্রামার, ব্যানবেইস ও বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ভবন, নন্দীগ্রাম, বগুড়া।

🌴জনাব মোছাঃ নাছরিন আখতার, সুযোগ্য একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, নন্দীগ্রাম, বগুড়া।

🪁 বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান সহ উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক, ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়, নন্দীগ্রাম, বগুড়া ও

🕹️জনাব মোঃ আজমিরি জামান, প্রধান শিক্ষক, রনবাঘা উচ্চ বিদ্যালয়, নন্দীগ্রাম,

✴️ফটোক্রেডিটঃ আনোয়ার স্যার, কুন্দারহাট উচ্চ বিদ্যালয়, নন্দীগ্রাম, বগুড়া।

Address

Bogura

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8801718593834

Alerts

Be the first to know and let us send you an email when Bhatra Khan Chowdhury High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bhatra Khan Chowdhury High School:

Shortcuts

Share

Category