আসহাবে জামিল মাদ্রাসা বগুড়া

আসহাবে জামিল মাদ্রাসা বগুড়া

Share

Arabic University of Bangladesh

12/05/2026

উস্তাদে মুহতারাম মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব হাফিযাহুল্লাহ আজ দুপুরে স্ট্রোক করেছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আল্লাহ তা'আলা যেন উনাকে দ্রুত পূর্ণ শিফায়ে কামিলা দান করেন এবং নেক হায়াত দান করেন। সকলের কাছে দোয়ার আবেদন রইলো। 🤲
আমিন।
©️

Photos from আসহাবে জামিল মাদ্রাসা বগুড়া's post 05/05/2026

আজ ঐতিহাসিক ৫ মে....! 😓
হৃদয়বিদারক ইতিহাসের মর্মান্তিক ঘটনার দিন!

আল্লাহ তাআলা শহীদদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

02/05/2026

⛔ #দৃষ্টি_আকর্ষণ!

বগুড়া জামিল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কের দুপাশের গতিরোধক অপসারণ করায় চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন হাজারো শিক্ষার্থী।

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়া আল- ইসলামিয়া কাসেমুল উলুম (জামিল মাদ্রাসা) সংলগ্ন প্রধান দুই ব্যস্ততম এই সড়কে নিয়মিত দ্রুতগতিতে যানবাহন চলাচল করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

গতিরোধক অপসারণ করায় বর্তমানে হাজার হাজার শিক্ষার্থী চরম নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। ব্যস্ততম এই সড়কে গতিরোধক না থাকায় বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করছে নিয়মিত, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে অবিলম্বে এই স্থানে পুনরায় বিজ্ঞানসম্মত গতিরোধক স্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে দুর্ঘটনার ঝুঁকি প্রতিনিয়ত বাড়তে থাকবে বলে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

একটি দুর্ঘটনা মানে শুধু একটি প্রাণ হারানো নয়, একটি পরিবারের স্বপ্ন শেষ হয়ে যাওয়া। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ পথচলা নিশ্চিত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
©️

29/04/2026

মুক্তাঝরা হাসি!
হুজুরের কাছে আমি "কুরআন তরজমা" পড়েছি। শ্রদ্ধেয় ওস্তাদ, আল্লামা আব্দুল হক হক্কানী সাহেব হাফি.।❤️
ইলম, তাকওয়া ও সাদাসিধে জীবনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আল্লাহ তাআলা হযরতকে সুস্থতা ও দীর্ঘ হায়াত দান করুন 🤲

30/03/2026

#শোক_সংবাদ
জামিয়া ইসলামিয়া পটিয়ার সুযোগ্য মহাপরিচালক শায়খে পটিয়া আল্লামা মুফতি আবু তাহের নদভী ইন্তেকাল করেছেন। রহিমাহুল্লাহ্

26/03/2026

⛔ #বিশেষ_ঘোষণা
এতদ্বারা আল-জামিয়াতুল ইসলামিয়া কাছেমুল উলুম (জামিল মাদরাসা), বগুড়া-এর ১৪৪৭ হিজরী শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—

তাওয়াক্কুলান আলাল্লাহ আগামী ২৮ মার্চ, রোজ শনিবার হতে ভর্তি কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ।

📌 ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য নীতিমালা

জামিয়া একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে তালীমের পাশাপাশি তারবিয়্যাতের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। তাই প্রত্যেক শিক্ষার্থীকে নিম্নোক্ত নীতিমালা মেনে চলতে হবে—

১. আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও দেওবন্দী মতাদর্শের অনুসারী হতে হবে।

২. সুন্নাতে রাসূল ﷺ-এর পূর্ণ অনুসরণে জীবন পরিচালনা করতে হবে।

৩. পোশাক-পরিচ্ছদ, দাড়ি, চুল ও পরিচ্ছন্নতা সুন্নাত অনুযায়ী হতে হবে।

৪. নিয়মিত দরস, তাকরার ও মুতালাআয় অংশগ্রহণ করতে হবে।

৫. টিউশনি, ব্যবসা, ইমামতি, মুয়াজ্জিনি ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ।

৬. জামিয়ার আদর্শবিরোধী কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না।

৭. সকল বিভাগীয় নিয়ম-কানুন মেনে চলতে হবে।

৮. রাজনৈতিক/অরাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকা যাবে না।

৯. আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

১০. শিক্ষক-কর্মচারীদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে।

১১. সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস (মোবাইলসহ) সম্পূর্ণ নিষিদ্ধ।

১২. সোশ্যাল মিডিয়া ব্যবহার পরিহার করতে হবে।

১৩. জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন ও ছবি জমা দিতে হবে।

১৪. যেকোনো নিয়ম ভঙ্গ বহিষ্কারযোগ্য অপরাধ বলে গণ্য হবে

📌 প্রয়োজনীয় কাগজপত্র

পূর্বের মাদ্রাসার প্রত্যয়নপত্র অথবা

অভিভাবকের প্রত্যয়নপত্র ও জাতীয় পরিচয়পত্র

📌 নতুন ও পুরাতন ছাত্রদের ভর্তির শর্তাবলী
১. তানযীমুল মাদারিসে মুমতাজ ও জায়্যিদ জিদ্দান প্রাপ্ত ছাত্ররা ক্বিরাত পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে পারবে।

২. গাইরে মারকাযী ছাত্রদের দাখেলা (লিখিত) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৩. নতুন/পুরাতন ছাত্রদের জন্য ন্যূনতম জায়্যিদ আবশ্যক।

_ জামাত সমূহ

ইয়ায দহম
দহম
নহম
হাশতম
হাফতম
শশম
পান্জম
চাহারম
সুয়াম
দুয়াম
মেশকাত
দাওরা (মাস্টার্স)

_ তাখাসসুস বিভাগসমূহ

ইফতা (২ বছর)
ক্বিরাত
আদব
তাফসির

23/03/2026

আগামীকাল ২৪শে মার্চ মঙ্গলবার বগুড়া জামিল মাদ্রাসায় আসবেন
শাইখ ইবরাহীম আফ্রিকী দা.বা.
ইনশাআল্লাহ।

22/03/2026

ঈদের নামাজ পড়ানোর পর
প্রিয় সঙ্গীর কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারতে মশগুল
শায়েখুল হাদীস আল্লামা হাফেজ ইয়াকুব নাযির চাটগামী (দাঃবাঃ)।

📍 মাকবারায়ে শায়েখ ইউসুফ নিজামী (রহ.)

Photos from আসহাবে জামিল মাদ্রাসা বগুড়া's post 13/03/2026

আলহামদুলিল্লাহ! প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আল জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম (জামিল মাদ্রাসা), বগুড়া-তে ই‘তিকাফ অনুষ্ঠিত হচ্ছে।

ই‘তিকাফ পালনের উদ্দেশ্যে শত শত মুসল্লির আগমনে মুখরিত হয়ে উঠেছে জামিল মাদ্রাসার পবিত্র মসজিদ প্রাঙ্গণ।

ই‘তিকাফের প্রথম দিন বাদ আছর উদ্বোধনী আলোচনা পেশ করছেন
শাইখুল হাদীস আল্লামা হাফেজ মুহাম্মদ ইয়াকুব নাযির চাটগামী (দা.বা.)।

আল্লাহ তাআলা এই ই‘তিকাফকে সকলের জন্য কবুল করুন এবং উম্মাহর জন্য কল্যাণ ও রহমতের কারণ বানিয়ে দিন। আমীন।
©️

30/04/2023

১৪৪৪হি./২০২৩ঈ.-এর জামিল মাদ্রাসার কিতাব বিভাগের সবক শুরু হবে আগামী শনিবার থেকে ইনশা'আল্লাহ

Photos from আসহাবে জামিল মাদ্রাসা বগুড়া's post 16/04/2023

তানযীম ২৯ তম মারকাযী ইমতিহান ১৪৪৪হি./২০২৩ঈ.-এর কিতাব বিভাগের মেধা তালিকা নিম্নে দেওয়া হলো।

Want your school to be the top-listed School/college in Bogura?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Bogura