28/10/2020
Structure 3.Sub+was,were,had+to+base.form+extention.
Structure 1 এ আমরা শিখেছিলাম was to/were to= হয়েছিল এবং structure 2 এ আমরা শিখেছিলাম had to = হয়েছিল।
আজকে আমরা শিখব হয়েছিল অর্থে কখন was to/were to ব্যবহৃত হয় এবং আবার হয়েছিল অর্থে কখন had to ব্যবহৃত হয়। নিজের কাজের জন্য Obligation বা বাধ্যবাধকতা বুঝালে হয়েছিল অর্থে was to/were to ব্যবহৃত হবে পক্ষান্তরে অন্যের কাজের জন্য obligation বা বাধ্যবাধকতা বুঝালে হয়েছিল অর্থে had to ব্যবহৃত হবে। এবার আমরা দেখব বাংলা কী ধরনের বাক্যের জন্য এই structure follow করতে হয়।
১.আমাকে ঢাকায় যেতে হয়েছিল।
I was to go Dhaka.(নিজের কাজের জন্য)
I had to go Dhaka.(অন্যের কাজের জন্য)
২.আমাকে খেতে হয়েছিল।
I was to eat.( নিজের জন্য)
I had to eat.(অন্যের জন্য)
৩.তাদেরকে হাসপাতালে যেতে হয়েছিল।
They were to go hospital. (তাদের কাজের জন্য)
They had to go hospital. (অন্যের কাজের জন্য)
৪.আমাকে ইংরেজি শিখতে হয়েছিল।
I was to learn in English.( নিজের জন্য)
I had to learn in English. (অন্যের জন্য)
৫.আমাকে প্রচুর অর্থ উপার্জন করতে হয়েছিল।
I was to earn a lot of money.(নিজের জন্য)
I had to earn a lot of money. (অন্যের জন্য)
অর্থাৎ sentence এ was to/were to ব্যবহৃত হলে বুঝতে হবে এটা নিজের কাজের জন্য,আর had to ব্যবহৃত হলে বুঝতে হবে এটা অন্যের কাজের জন্য।