27/09/2025
🌸 সবজির দোকান থেকে জাতিসংঘে — এক অদম্য নারীর অনুপ্রেরণার গল্প
“জীবনের সঙ্গে যুদ্ধ করে বগুড়ার শাজাহানপুরের এক মেয়ের বিশ্বজয়”
✳️ দারিদ্র্য নয়, ছিল স্বপ্নের আলো
বগুড়া জেলার শাজাহানপুরের এক সম্ভ্রান্ত পরিবারের ছোট্ট মেয়ে। বয়স তখন মাত্র চার বছর—এই বয়সে কেউ যেখানে মায়ের কোলে ঘুমায়, সে সেখানে বাবার পাশে দাঁড়িয়ে সবজির দোকানে সাহায্য করত।
প্রতিদিন ফজরের নামাজ শেষে দোকানে যেত, তারপর স্কুলে। স্কুল থেকে ফিরে আবার বাবার দোকানে দাঁড়িয়ে থাকত রাত ১০টা—কখনো ১১টা পর্যন্ত। তার বাবা ছিলেন একজন সবজি বিক্রেতা, যিনি দিনের রোদে-রাতে ঠান্ডায় কষ্ট করে সংসার চালাতেন।
কিন্তু এই মেয়ে জানত — জীবন মানেই সংগ্রাম, আর পরিশ্রমই সফলতার একমাত্র চাবিকাঠি।
✳️ অধ্যবসায় ও শিক্ষা : অদম্য মেয়ের গল্প
মেয়েটি ছিলো অদ্যম মেধাবী। অভাব তাকে কখনো দমাতে পারেনি। বরং প্রতিটি কষ্ট তাকে করেছে আরও শক্ত, আরও দৃঢ়।
শিক্ষার খরচ চালাতে গ্রামীণ ব্যাংকের শিক্ষা ঋণ নিয়েছিল। সেই ঋণ দিয়েই সে নিজের ভবিষ্যৎ গড়েছে। আজ সে একজন গণিতের প্রভাষক ও উদ্যোক্তা—যিনি শুধু নিজের নয়, সমাজের মেয়েদের জন্যও প্রেরণার উৎস হয়ে উঠেছেন।
তার জীবনের সংগ্রাম, মেধা ও সততার স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক অঙ্গনেও।
✳️ বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ
তার সাফল্যের আলো ছড়িয়ে পড়েছে দেশ ছাড়িয়ে বিদেশেও।
তিনি জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং তার স্ত্রী বান চুনের সঙ্গে সাক্ষাৎ করেছেন, আবার ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথেও সাক্ষাৎ করেছেন — গ্রামীণ ব্যাংকের উদ্যোগে।
এই দৃশ্য শুধু একটি মেয়ের নয়, বাংলাদেশের লাখো দরিদ্র কিন্তু স্বপ্নবাজ তরুণ-তরুণীর সাফল্যের প্রতীক।
✳️ জীবনের আঘাতেও অটল মন
বিয়ের পরও জীবন তার প্রতি দয়ালু হয়নি। শ্বশুরবাড়ির অবহেলা,অর্থাভাব এবং সমাজের কটূ মন্তব্য—সবকিছুই তাকে ভেঙে দিতে চেয়েছে।
কিন্তু তিনি ভাঙেননি।
বরং নিজের কষ্টকে প্রেরণায় পরিণত করেছেন।সব কিছুকে উপেক্ষা করে তিনি নিজের স্বপ্ন আঁকড়ে ধরেছেন।কারণ তিনি জানতেন,শিক্ষা ছাড়া মুক্তি নেই।এ পথে তার মা-বাবা,ভাই-বোন, শিক্ষক, স্বামী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের অবদান অপরিসীম।
তিনি বিশ্বাস করেন—
> “মানুষ চাইলেই অসম্ভবকে সম্ভব করতে পারে, যদি মনের ভেতর আগুন থাকে।”
[১ম অংশ]