25/05/2026
লোকগীতি পরিবেশন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশসেরা হয়েছেন 'সামিট স্কুল এন্ড কলেজের' শিক্ষার্থী অনসূয়া ভট্টাচার্য।
তার কণ্ঠে পরিবেশিত ‘আমি সেই চরণে দাসের যোগ্য নই, নইলে মোর দশা কি এমন হয়’ গানটি মুগ্ধ করে বিচারক ও দর্শকদের।
গত ২৩ আগস্ট ২০২৫ সালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে দেশের আট বিভাগের নয়জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী। এর আগে রাজশাহীতে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়েও প্রথম হয়েছিলেন তিনি।
বিজয়ী অনসূয়ার হাতে স্মারক তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম আমানুল্লাহ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
অনসূয়া জানান, শুরুতে কিছুটা ভয় কাজ করলেও গান পরিবেশনের পর প্রথম হওয়ার খবর তাকে ভীষণ আনন্দ দিয়েছে। তিনি বলেন, কলেজ সাংস্কৃতিক পরিষদের সহযোগিতায়ই তিনি এই পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছেন। বর্তমানে তিনি কলেজ সাংস্কৃতিক পরিষদের সহ-প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
#বগুড়া