মাদরাসাতুল মাদীনা-বগুড়া

মাদরাসাতুল মাদীনা-বগুড়া একটি সর্বাধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

মাদরাসাতুল মদীনা-বগুড়া একটি কওমী বহুমুখী প্রতিষ্ঠান। বগুড়া শহরে এটি অবস্থিত। আজিজুল হক কলেজ নতুন ভবনের সামনের ওয়াপদার পিছনে মালগ্রাম মৌজায়। তিন মাথা রেলগেট থেকে অথবা জামিল নগর হয়ে এখানে আসা যায়। মোট ৭৫ শতক জায়গা।

22/05/2026

মাদরাসা পরিচালনা করা সার্বক্ষনিক একটি চ্যালেঞ্জ।
আপনার সন্তানকে প্রতিষ্ঠানে রেখে গেছেন, আপনি নিশ্চিন্ত, কিন্তু মাদরাসার পরিচালক, শিক্ষক, নিরাপত্তাকর্মীসহ সংশ্লীষ্ট সকলে ২৪/৭ সময় উদ্বিগ্ন থাকে।
যারা আপনারা আপনাদের সন্তান মাদরাসায় পড়তে দিয়েছেন প্রতিষ্ঠানের সাথে আপনাদের নিবিড় সম্পর্ক যরুরি। অভিভাবক পর্যায় সকলেরই উচিত দ্বীনি বিষয়ে আরও সতর্ক হওয়া।

চারিদিক যেভাবে ফেৎনা ছড়িয়ে পড়েছে নিজ সন্তান,পরিবারসহ সকলকে নিরাপদ থাকা অতীব যরুরি। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন।

22/05/2026

মাদরাসাতুল মাদীনা-বগুড়া এর মাদানী ছাত্র কাফেলা কর্তৃক প্রকাশিত হলো সাহিত্য, সংস্কৃতি ও দ্বীনি চেতনার সমন্বয়ে কোরবানি সংখ্যা
আরবি ও বাংলা দেয়ালিকা।”

20/05/2026

“একজন দাঈর দাওয়াহর ক্ষেত্রে কুরআনই হতে হবে ফার্স্ট প্রায়োরিটি''

পরিশ্রম, প্রস্তুতি ও আত্মবিশ্বাস—এই তিনেই সফলতা।আমাদের একাডেমির চলমান পরীক্ষার একটি মুহূর্ত।
19/05/2026

পরিশ্রম, প্রস্তুতি ও আত্মবিশ্বাস—এই তিনেই সফলতা।
আমাদের একাডেমির চলমান পরীক্ষার একটি মুহূর্ত।

17/05/2026

দাঈ নির্বাচন ও স্বাবলম্বীকরন কর্মশালা।
উদ্যোগে: পরিবর্তন ফাউন্ডেশন
বাস্তবায়নে : মাদরাসাতুল মাদীনাহ বগুড়া

উত্তরাঞ্চলের মাটিতে দ্বীনের আলো ছড়িয়ে দিতে,যোগ্য দাঈ গড়ে তুলতে এবং স্বাবলম্বী সমাজ বিনির্মাণের প্রত্যয়ে অনুষ্ঠিত হলো—“উত...
14/05/2026

উত্তরাঞ্চলের মাটিতে দ্বীনের আলো ছড়িয়ে দিতে,
যোগ্য দাঈ গড়ে তুলতে এবং স্বাবলম্বী সমাজ বিনির্মাণের প্রত্যয়ে অনুষ্ঠিত হলো—
“উত্তরাঞ্চলের দাঈ নির্বাচন ও স্বাবলম্বী কর্মশালা–২০২৬”।

পরিবর্তন ফাউন্ডেশন–এর উদ্যোগে এবং মাদরাসাতুল মদিনা বগুড়া–এর বাস্তবায়নে আয়োজিত এ কর্মশালা পরিণত হয়েছিল এক প্রাণবন্ত দ্বীনি মিলনমেলায়।

উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রায় তিন শত পঞ্চাশজন নিবন্ধিত আলেম এবং শতাধিক সম্মানিত অতিথির উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।

দাওয়াহ, নেতৃত্ব ও স্বাবলম্বিতার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য আলেম ও ইসলামী ব্যক্তিত্ববৃন্দ।

উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী আলোচক মুফতি সাইফুল ইসলাম,চেয়ারম্যান পরিবর্তন ফাউন্ডেশন
শায়েখ মুস্তাফিজুর রহমান,
শায়েখ হাবিবুর রহমান আজহারি,
বগুড়ার বিদগ্ধ আলেম কাজী ফজলুল করিম, হাফি.
এবং সকলের শ্রদ্ধেয় মুরুব্বি মাওলানা হাবিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন পরিবর্তন ফাউন্ডেশন–এর সম্মানিত নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান রাসেল সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত আলেম ও শিক্ষাবিদ মুফতি মনোয়ার হোসেন।তিনি তাঁর বক্তব্যে দ্বীনি নেতৃত্ব, আদর্শ দাঈ তৈরি এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী এ কর্মশালায় দাওয়াহ কার্যক্রমের পরিকল্পনা, যোগ্য দাঈ নির্বাচন, যুবসমাজকে গড়ে তোলা এবং স্বাবলম্বী প্রজেক্ট বাস্তবায়নের বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

আয়োজনটির বিশেষ লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল উত্তরাঞ্চলে দ্বীনি জাগরণ, বুদ্ধি ভিত্তিক দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা।

দাওয়াতি কাজকে বেগবান করবার জন্য প্রত্যেকটাই দাঈ যেন স্বাবলম্বী ও বৃহৎ পরিসরে দাওয়াতি কাজ করতে পারে এ লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ঐক্য ও পরিবর্তনের এক নতুন অধ্যায়ের মাধ্যমে সমাজ আলোকিত হবে বলে আমরা বিশ্বাস করি।

13/05/2026

উত্তরাঞ্চলে দাযঈ নির্বাচন ও আলেম স্বাবলম্বী কর্মশালা ২০২৬

দূর দূরান্ত থেকে আগামীকাল যারা আসছেন আল্লাহতালা সবার সফরকে নিরাপদ করেন। আমিন
12/05/2026

দূর দূরান্ত থেকে আগামীকাল যারা আসছেন আল্লাহতালা সবার সফরকে নিরাপদ করেন। আমিন

আগামিকাল অতিথি হিসেবে উপস্থিত থাকবেন :  মুফতি সাইফূল ইসলাম  হাফিজাহুল্লাহ , চেয়ারম্যান পরিবর্তন ফাউন্ডেশন ।
12/05/2026

আগামিকাল অতিথি হিসেবে উপস্থিত থাকবেন : মুফতি সাইফূল ইসলাম হাফিজাহুল্লাহ , চেয়ারম্যান পরিবর্তন ফাউন্ডেশন ।

উত্তরাঞ্চলের দাঈ নির্বাচন ও স্বাবলম্বী কর্মশালা–২০২৬আগ্রহীদের দ্রুত রেজিস্ট্রেশন করার অনুরোধ করা যাচ্ছে:গুগল ফরম: https:...
10/05/2026

উত্তরাঞ্চলের দাঈ নির্বাচন ও স্বাবলম্বী কর্মশালা–২০২৬
আগ্রহীদের দ্রুত রেজিস্ট্রেশন করার অনুরোধ করা যাচ্ছে:
গুগল ফরম: https://shorturl.at/JGI4V
হয়াটসএ্যাপ গ্রুপ : https://chat.whatsapp.com/E1gPqK6fFTK7BAX0qSjzZC
প্রয়োজনে ফোন করুন :
01744-401830
01901-047509
বি. দ্রষ্টব্য: দূরত্ব বিবেচনায় যাতায়াত ভাড়া ও দুপরের মেহমানদারি থাকেবে ইনশাল্লাহ, জাযাকুমুল্লাহ

সাপ্তাহিক প্রতিযোগিতামূলক বক্তৃতা সেমিনার!
07/05/2026

সাপ্তাহিক প্রতিযোগিতামূলক বক্তৃতা সেমিনার!

Address

তিন মাথা রেল গেট, ওয়াপদার পেছনে, মালগ্রাম, বগুড়া
Bogra

Alerts

Be the first to know and let us send you an email when মাদরাসাতুল মাদীনা-বগুড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to মাদরাসাতুল মাদীনা-বগুড়া:

Shortcuts

Share