08/01/2023
মাদরাসাতুল বাক্কা ইন্টারন্যাশনাল, বগুড়া। একটি স্বপ্নবৃক্ষের ক্রমবর্ধমান সতেজ চারা। বয়স প্রায় বছর পূর্ণ হওয়ার পথে আলহামদুলিল্লাহ। ফুলে-ফলে সবুজ শ্যামল হওয়ার প্রকৃত মৌসুম ইতিপূর্বে না পাওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার অপার কৃপায় কিছু ফল আমরা বহু পূর্বেই পেয়েছি আলহামদুলিল্লাহ। ডিসেম্বর মাস ফুলে-ফলে সমৃদ্ধ হওয়ার মূল মৌসুম। গত সপ্তাহ পর্যন্তও নতুন কোনো ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছিলো না। কিছুটা নৈরাশ্য আমাদেরকে ঝিমিয়ে ফেলেছিলো প্রায়। কিন্তু আল্লাহ তাআলা তাঁর করুণা বর্ষণ করতে আরম্ভ করেছেন আলহামদুলিল্লাহ। চলতি সপ্তাহে নতুনভাবে কিছু ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে, এমনকি আজকেও ভর্তির ধারাটা সচল ছিলো আলহামদুলিল্লাহ।
যারা এখনো ভাবছেন-নতুন প্রতিষ্ঠান, পড়ালেখা কেমন হবে না হবে (?), পরিবেশ কতটা অনুকূল হবে(?), টিকে থাকতে পারবে কি না(?), ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার বিষয়টা কতটা মজবুত হবে(?)-তাদের উদ্দেশ্যে কেবল দুটি বার্তা দেবো-
১. আমরা ব্যবসা করতে আসিনি, এসেছি মুসলিম উম্মাহর আমানত ভবিষ্যৎপ্রজন্মকে প্রকৃত মুসলিম নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াস নিয়ে আলহামদুলিল্লাহ।
২. যদি কোনো প্রাসাদের গড়া মজবুত না হয়, তাহলে সেই ভিত্তির ওপর বহুতল ভবন দাঁড় করানো যায় না, যদি কোনো শিক্ষার্থীর প্রারম্ভিক শিক্ষার গড়াটা সুদৃঢ় না হয়, তাহলে সে কোনোভাবেই নিজের কাঁধে মুসলিম উম্মাহর দায়িত্ব নিয়ে দাঁড়াতে পারবে না।
এই বাস্তবতার অনুভব ও অনুভূতি নিয়েই আমরা এই প্রতিষ্ঠানের যাত্রা আরম্ভ করেছি আলহামদুলিল্লাহ। কেবল গল্প নয়, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যৎ আমাদের এই বক্তব্য ও প্রত্যয়ের প্রমাণ বহন করে এগিয়ে নিয়ে যাবে বহু---দূর----ইনশাআল্লাহ।