31/01/2026
মাদরাসাতুল মাদীনা-বগুড়া–এর উদ্যোগে এবার উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া শহরে আয়োজন হতে যাচ্ছে ...
《২০-দিনব্যাপী Spoken English Course》(আসন সংখ্যা সীমিত)
আসন্ন রমাযানে অল্প সময়ের মধ্যে নিবিড় ও পরিকল্পিত মেহনতের মাধ্যমে যদি ইংরেজি ভাষার একটি শক্ত ভিত্তি তৈরি করা সম্ভব হয়—তাহলে আর পিছিয়ে থাকা কেন...!?
আসুন, এ সুযোগ লুফে নিই। বিশ্বকে জানিয়ে দিই—I'm something.
যে কারণে কোর্সটি আপনার জন্য জরুরি:
আপনি দায়ী হলে নিজের ধর্মকে, ব্যবসায়ী হলে নিজের ব্যবসা-বাণিজ্যকে, উদ্যোক্তা হলে নিজের উদ্যোগকে, শিক্ষার্থী হলে নিজের অধ্যয়ন ও গবেষণাকে, এবং শিক্ষক হলে নিজের পাঠদানকে যদি আরো প্রাণবন্ত, যুগোপযোগী, আন্তর্জাতিক ও ব্যাপক ফলপ্রসূ করতে চান তাহলে মনে রাখবেন—ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।
আসুন, আসন্ন রমাযানে মাদরাসাতুল মাদিনা, বগুড়া-য় আয়োজিত ২০-দিনব্যাপী স্পোকেন ইংলিশ কোর্সে অংশগ্রহণের এ সুযোগটা লুফে নিই। এবং বিশ্বকে জানিয়ে দিই—Yes, I'm something.
খরচ সংক্রান্ত তথ্য :
● পাঁচ হাজার টাকার মধ্যে খাবার, আবাসন, সিলেবাস সহ সকল ব্যয় আওতাভুক্ত থাকবে।
● শুধুমাত্র সার্টিফিকেট গ্রহণে আগ্রহী হলে এর জন্য খরচ বহন করতে হবে।
ভর্তি সংক্রান্ত তথ্য:
কমেন্টে দেওয়া লিংকে প্রবেশ করে গুগল ফর্মটি পূরণ করুন। অফিস থেকে আপনাকে ফোন করে ভর্তি নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।
কোর্সের সুবিধা:
● শূণ্য থেকে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ।
● সম্পূর্ণ ইংরেজির পরিবেশ।
● প্রতিদিন টানা ১২ ঘন্টার নিবিড় মেহনত।
● ২৪ ঘন্টা শিক্ষকদের তত্ত্বাবধান।
● ১ম সপ্তাহের পর থেকে ইংরেজি বলার বাধ্যবাধকতা।
● প্রচুর অনুশীলন ও Real Life Conversation।
● সম্পূর্ণ দ্বীনী পরিবেশ।
● দা'ওয়াহকেন্দ্রিক প্রয়োজনীয় দিকনির্দেশনা।
● স্বাস্থ্যসম্মত খাবার ও নিরিবিলি আবাসন-ব্যবস্থা।
সুতরাং আপনি মাদরাসার শিক্ষার্থী হোন বা স্কুল-কলেজের, ব্যবসায়ী হোন বা ইমাম-মুয়াযযিন; ইংরেজির কিছুই পারেন না; আপনিও ভর্তি হতে পারবেন আমাদের এ কোর্সে।
এ কোর্স থেকে যা যা অর্জিত হবে:
● আমেরিকান ও ব্রিটিশদের মত বিশুদ্ধ ও প্রাঞ্জল উচ্চারণ।
● টেন্স ও প্রয়োজনীয় অসংখ্য Sentence Pattern আয়ত্তে চমৎকার ছন্দ।
● বাস্তবিক জীবনে দৈনন্দিন কথোপকথনে সাবলীলতা।
● পূর্বপ্রস্তুতি সাপেক্ষে যেকোন বিষয়ে ইংরেজিতে বক্তব্য প্রদানের যোগ্যতা।
বিশেষ আকর্ষণ:
● কোর্স শেষে Speech Programme
● নির্বাচিতদের পুরস্কার প্রদান
● সবাইকে সৌজন্যমূলক পুরস্কার প্রদান
● সবাইকে সার্টিফিকেট প্রদান (ঐচ্ছিক)
ঠিকানা ও যাতায়াত:
বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে "বগুড়া তিনমাথা রেলগেইট" হয়ে, যেকোন রিক্সা করে জামিলনগর তালতলা (ওয়াবদার পিছনে), মদিনা নগর।
মোবাইল: 01744401830 | 01767920970
ইনশাআল্লাহ, Abd's Education, Bogura (আবদ'স এজুকেইশন, বগুড়া)-এর প্রশিক্ষক প্যানেল এ কোর্সে নিয়মিত কাজ করবে।
লিংক কমেন্টে