Student's Guideline

Student's Guideline মেধাবী নয় জঘন্য পরিশ্রমী হও

07/12/2024

#অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
০১। মোট জনসংখ্যা ১৭১ মিলিয়ন (২০২৩ শুমারি)
০২। জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৩%***
০৩। জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গকিলোমিটার) ১১৭১ জন***
০৪। পুরুষ ও মহিলার অনুপাত ৯৬.৩***
০৫। স্থুল জন্মহার (১০০০ জনে) ১৯.৪ জন***
০৬। স্থুল মৃত্যুহার (১০০০ জনে) ৬.১ জন***
০৭। প্রতিহাজারে শিশু মৃত্যুর হার (১ বছরের নীচে জীবিত জনে) ২৭ জন***
০৮। গড় আয়ুষ্কাল ৭২.৩ বছর (পুরুষ ৭০.৮
,মহিলা ৭৩.৮)***
৯।জিডিপিতে অবদান:
১০।সাক্ষরতার হার (৭+ বয়স) ৭৭.৯% (পুরুষ ৮০.১ মহিলা ৭৫.৮ শতাংশ)***
১১। দারিদ্রের হার ১৮.৭ %,চরম দারিদ্র্যের হার ৫.৬%****
১২। জিডিপি ‘র প্রবৃদ্ধির হার ৫.৮২%****
১৩। মাথাপিছু আয় ২৭৮৪ মার্কিন ডলার,পার ক্যাপিটাল জিডিপি ২৬৭৫ ডলার***,টোটাল জিডিপি বর্তমান মূল্যে ৫০,৪৮,০২৭ কোটি টাকা এবং স্থির মূল্যে ৩৩৯৭২৩১ কোটি টাকা।
১৪। মোট ব্যাংক ৬১ টি
১৫। রাষ্ট্রীয়াত্ত বাণিজ্যিক ব্যাংক ৬ টি
১৬। বিশেষায়িত ব্যাংক ৩ টি
১৭। বেসরকারি ব্যাংক ৪৩ টি
১৮। বৈদেশিক ব্যাংক ৯ টি,নন ব্যাংক ফিনানসিয়াল প্রতিষ্ঠান ৩৫
১৯। মুদ্রাস্ফীতি ৯.৭৪%***
২০। বাংলাদেশি পণ্য রপ্তানি তে শীর্ষ দেশ --
২১। বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে ভারত ( সংখ্যা), টাকার অংকে( চীন) থেকে
২২। বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পায় যুক্তরাষ্ট,২য় সংযুক্ত আরব আমিরাত থেকে।
২৩। রেমিট্যান্স ১৭.০৭ বিলিয়ন ডলার।(জুলাই- মার্চ)
****২৪।জীবিকাতে নিয়োজিত (কৃষি খাতে ৪৫ %,ইন্ডাস্ট্রি ১৭%,সেবা খাতে ৩৮ %)
২৫।সুপেয় পানি পান ৯৮.২%
২৬।উন্নত টয়লেট সুবিধা ৯৩.৬৩%
২৭।বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৪.০৯১ বিলিয়ন ডলার।
২৮।রপ্তানি আয় ৪০.৮৭৫ মিলিয়ন ডলার।***
২৯।আমদানি ব্যয় ৪৫.৬২ মিলিয়ন ডলার। """
৩০।Total FDI 30.98% of Budget (Public 7.47%,Private 23.51%)

সংগৃহীত

22/11/2024
NCTB কতৃক প্রণীত বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির সিলেবাস
11/09/2024

NCTB কতৃক প্রণীত বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির সিলেবাস

26/08/2024

✅পড়ালেখায় দ্রুত উন্নতি করার ১০টি কার্যকরী টিপস!
১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের থেকে বেশি সময় পাবেন পড়াশোনার জন্য।

২। প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখুন। এটি আপনাকে অন্যদের চেয়ে দিন দিন এগিয়ে নিয়ে যাবে।

৩। আগামীকাল কী পড়বেন তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়ুন। ভাগ ভাগ করে পড়লে পড়তে ভালো লাগবে। (খাতার নাম দিতে পারেন "স্টাডি প্ল্যান খাতা")

৪। প্রতি সপ্তাহ ও মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করবেন তা প্ল্যান করে খাতায় লিখে রাখুন। এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করতে পারবেন।

৫। কঠিন বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং লিখে লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন। এতে করে কঠিন বিষয়গুলো খুব ভালো করে শেখা হবে এবং বেশি দিন মনে থাকবে।

৬। যে কোনো বিষয়ে কন্সেপ্ট ক্লিয়ার করে পড়ুন। নিজে নিজে না বুঝলে অন্যের সাহায্য নিন। না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন।

৭। মোবাইল, ইন্টারনেট, ফেইসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমোতে কম সময় ব্যয় করুন। এতে করে আপনার পড়ায় বেশি সময় দিতে পারবেন।

৮। অযথা আড্ডা বা ঘুরাফেরা করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। এতে করে আপনার মাথায় খারাপ ও অনর্থক চিন্তা কম আসবে এবং বেশি করে পড়ার সুযোগ পাবেন।

৯। প্রতিদিন আপনার স্বপ্নটাকে অন্তত সকাল, বিকাল, রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করুন। প্রয়োজনে আপনার স্বপ্নটিকে পড়ার টেবিলে উপর লিখে রাখতে পারেন। যেমন- " আমি ডাক্তার হবো, "আমি শিক্ষক হবো"। এটি আপনাকে বেশি বেশি পড়তে উৎসাহ জোগাবে।

১০। নেতিবাচক চিন্তাশীল মানুষদের পরিহার করে চলুন এবং যতটুকু সম্ভব ইতিবাচক চিন্তাশীল মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। এর ফলে করে আপনার ভিতরে ভালো কিছু করার অনুপ্রেরণা জাগবে।

কখনো হতাশ হবেন না। খারাপ সময়ে ধৈর্য ধারণ করে লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে যান। ভালো ফল পাবেন।

সংগৃহীত

10/08/2024

নতুন কারিকুলামের বেশ কিছু কার্যক্রম স্থগিত করল এনসিটিবি

শিক্ষাবার্তা, আগস্ট ১০, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা, প্রশিক্ষণ, পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

শনিবার (১০ আগস্ট) এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা, প্রশিক্ষণ, পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

তিনি বলেন, অনেকের কাছে ভুল খবর যাচ্ছে। শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এনসিটিবির নেই। এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ। আগামীকাল থেকে বগুড়ায় আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল। সেটি আপাতত স্থগিত করা হয়েছে।

Address

Boalkhali
4369

Alerts

Be the first to know and let us send you an email when Student's Guideline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share