Rajshahi Lokenath High School main Page

Rajshahi Lokenath High School main Page Official page Of Rajshahi Lokenath High School

Prime Bank National School Cricket tournament -2026 ''CHAMPION'''District Round '''RAJSHAHI LOKENATH HIGH SCHOOL''
29/04/2026

Prime Bank National School Cricket tournament -2026
''CHAMPION''
'District Round '
''RAJSHAHI LOKENATH HIGH SCHOOL''

Prime Bank School Cricket A Rajshahi lokenath high school  ar Sadid Aaj90 Boll 107 Run Kore.Congratulations Sadid
24/04/2026

Prime Bank School Cricket A Rajshahi lokenath high school ar Sadid Aaj
90 Boll 107 Run Kore.

Congratulations Sadid

'Practice time' Rajshahi lokenath high school Cricket Team
19/04/2026

'Practice time' Rajshahi lokenath high school Cricket Team

সময় সত্যিই দ্রুত চলে যায়। ২০১১ সালের এসএসসি ব্যাচের প্রিয় ছাত্রদের সাথে আজকের এই সুন্দর ইফতার  মাহফিল যেন স্মৃতির এক আবে...
13/03/2026

সময় সত্যিই দ্রুত চলে যায়। ২০১১ সালের এসএসসি ব্যাচের প্রিয় ছাত্রদের সাথে আজকের এই সুন্দর ইফতার মাহফিল যেন স্মৃতির এক আবেগঘন মিলনমেলা।

যে ছাত্ররা একসময় ক্লাসে পড়েছে, তাদের উদ্যোগেই আজকের এই আয়োজন—এটা শিক্ষকের জন্য গর্বের, আনন্দের এবং ভালোবাসার মুহূর্ত। এত বছর পরও তাদের আন্তরিকতা, সম্মান ও ভালোবাসা দেখে হৃদয় ভরে গেল।

আল্লাহর কাছে দোয়া করি, আমাদের সকল ছাত্ররা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হোক, ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হোক। তোমাদের এই ভালোবাসা ও সম্মান শিক্ষক হিসেবে আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।

২০১১ সালের এসএসসি ব্যাচের সকল প্রিয় ছাত্রদের প্রতি রইল অনেক দোয়া ও ভালোবাসা।

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করেরাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়-এর পক্ষ থেকে আজরাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার-...
20/02/2026

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করে
রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়-এর পক্ষ থেকে আজ
রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের ত্যাগ ও আত্মদানের ইতিহাস আমাদের প্রেরণা, আমাদের গর্ব। তাদের রক্তে রাঙানো পথ ধরেই বাংলা ভাষা আজ বিশ্বদরবারে সম্মানের আসনে প্রতিষ্ঠিত।
আমরা গর্বিত, আমরা কৃতজ্ঞ।
ভাষা শহীদদের আত্মত্যাগ চির অম্লান হয়ে থাকুক আমাদের হৃদয়ে।
শ্রদ্ধা তোমাদের প্রতি, হে ভাষা শহীদ।
বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
২১শেফেব্রুয়ারি
আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস
রাজশাহী_লোকনাথ_উচ্চ_বিদ্যালয়
শ্রদ্ধাঞ্জলি

18/02/2026

📢 জরুরি নোটিশ
বিষয়: রমজান মাসে বিদ্যালয় ছুটি সংক্রান্ত
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত নির্দেশনা অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে সকল নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
এই ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত।
২৭ ও ২৮ মার্চ শুক্রবার ও শনিবার হওয়ায় ২৯ মার্চ রবিবার বিদ্যালয় পাঠদান শুরু হবে।
📌 ছুটিকালীন নির্দেশনা:
১️⃣ সবাই নিজ নিজ পড়াশোনা নিয়মিত চালিয়ে যাবে।
২️⃣ নির্ধারিত সিলেবাস ও হোমওয়ার্ক সম্পন্ন করবে।
৩️⃣ রমজান মাসের পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখবে।
৪️⃣ কোনো জরুরি নোটিশ থাকলে বিদ্যালয়ের অফিসিয়াল মাধ্যম থেকে জানানো হবে।
সবাইকে রমজানের আগাম শুভেচ্ছা।
আল্লাহ আমাদের সকলকে সুস্থ ও নিরাপদ রাখুন।
ধন্যবাদান্তে,
প্রধান শিক্ষক
[রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়]

রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল-২০২৬
03/02/2026

রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল-২০২৬

চলো যাই শিক্ষা সফরে
26/01/2026

চলো যাই শিক্ষা সফরে

04/01/2026

প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুস সোবহান এর জানাজা আজ বাদ জোহর আমবাগান মৎস্যভবন মাঠে অনুষ্ঠিত হবে এবং হাতেম খা গোরস্থানে দাফন কার্য সম্পন্ন হবে।

অত্যন্ত দুঃখের সহিত জানানো যাচ্ছে যে রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুস সোবহান আজ র...
03/01/2026

অত্যন্ত দুঃখের সহিত জানানো যাচ্ছে যে রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুস সোবহান আজ রাত ৮.৩০ মিনিটে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন উনাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন। তার নামাজের জানাজা পরে জানানো হবে।

03/01/2026

৩রা জানুয়ারি,২০২৬
রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুস সোবহান স্যার আজ রাত ৮.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন

Address

Sherusar Para , Rajshahi
Boalia
G.P.O-6000

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi Lokenath High School main Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Rajshahi Lokenath High School main Page:

Shortcuts

Share

Category