24/12/2023
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ২০২৪ সালের ছুটির তালিকা।
Mominul Islam is an English lecturer and expert in English Language Skills, Grammar, Academic English, and Spoken. Wishing you all a happy blogging career.
He works for the development of entrepreneurs. More About Mominul Sir
Mominul Islam
Founder & Author
Mominul is a young Entrepreneur running this site as well as page from his living room. He is a certified Masters in English with a Degree in Information and Communication Technology (ICT) under the National University of Bangladesh. Currently, working as an English Lecturer and Founder
24/12/2023
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ২০২৪ সালের ছুটির তালিকা।
01/03/2023
বাংলাদেশে ফ্রিলেন্সিং কোর্স / প্রশিক্ষণের নামে অনলাইনে এখন তাবিজ বিক্রি শুরু হয়েছে।
সবাই সাবধান, এই তাবিজ কিনে কেউ দক্ষ্য ফ্রিলেন্সার হতে যাবেন না।
তবে দিক নির্দেশনা নিতে পারেন, আর তার কাছেই নিবেন, যে সত্যিই এ লাইনে পারদর্শী। অনেকে বলে তার প্রোফাইল এর লিঙ্ক শেয়ার করা যাবেনা, সমস্যা হয়, আরে ভাই, মার্কেটপ্লেসে একাউন্ট থাকলে সার্চ দিলে এমনিতেই পাওয়া যায়। এটা নিয়ে নয়ছয় করার কিছুই নাই।
অবশ্যই ভেরিফাইড ব্যাক্তির কাছে দিকনির্দেশনা নিবেন, অথবা ইউটিউব এ সার্চ দিন, অনেক ফ্রি এবং ভালো রিসোর্স আছে।
আমি শারীরিকভাবে অসুস্থ্য, সবার কাছে দোআর দরখাস্ত রইল, আমিন।
Fixed Price Job এ যেভাবে apply করবেন। যা কিছু অবশ্যই জানা প্রয়োজন। How to apply fixed Price Job Fixed Price Job এ যেভাবে apply করবেন। যা কিছু অবশ্যই জানা প্রয়োজন। How to apply fixed Price Job
26/01/2023
সবার উপকার হবে আশা করি ।
খুব সহজে নিজেই ফেইসবুক এর পেজ /পোস্ট বুস্ট করুন|| Easily Boost your page /Post yoorself খুব সহজে নিজেই ফেইসবুক এর পেজ /পোস্ট বুস্ট করুন|| Easily Boost your page /Post yoorself
ইংরেজি ভাষা একটি আন্তর্জাতিক ভাষা সুতরাং এ ভাষা শেখার সময় কিছু কথা মনে রাখতে হবে।
সেগুলো কি কি হতে পারে?
সর্ব প্রথম আপনাকে মনে রাখতে হবে ইংরেজি আমাদের দেশের ভাষা নয় এটাকে বলা হয় Queen of Languages! সুতরাং Ornamental way বা অলংকারিক ভাবে তা বলতে ও লিখতে হবে। অর্থাৎ উচ্চারণ ভঙ্গির
দিকে নজর দিতে হবে বা বিদেশীদের মত উচ্চারণ করতে হবে।
28/11/2022
Congratulations সকল SSC পরীক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো রেজাল্ট করেছ।।
যাদের ফলাফল আশানুরূপ ভালো হয়নি, হতাশ হবার কিছুই নাই। এইচ এস সি তে ভালো কিছু করো, আর এর মাঝে বেশ কিছু স্কিলস ডেভলপমেন্ট করে নাও, যেমন, ইংরেজি, কম্পিউটার, ইন্টারনেট, গ্রাফিক্স, মার্কেটিং, ইমেইল ইত্যাদি। দেখবে, ফলাফল কোনো বিষয় নয়, তোমার স্কিল তোমাকে নতুন ও ভালো ফলাফল দিবে ইনশাআল্লাহ।
অনেকেই হয়তো পাশ করতে পারোনি, তবে সেটা তোমার ব্যর্থতার মূল কারণ নয়। ভেঙে না পরে ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে এবার ভালো কিছু করবে এ প্রত্যাশাই করি।
তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তোমরা সবাই আলোকিত মানুষ হও।। নিজে আলোকিত হয়ে সবাইকে আলোকিত করো এই প্রার্থনাই করি।।
06/11/2022
করোণায় পরীক্ষা আক্রান্ত সকল এইচ এস সি পরীক্ষার্থীদের জন্য রইলো অগাধ স্নেহ, ভালোবাসা ও শুভ কামনা।
ফ্রিল্যান্সিং সম্পর্কে ব্যাসিক ধারণা, যা সবার জানা থাকা জরুরি।
👉ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং কি?
👉ফ্রিল্যান্সিং কি চাকুরী বা জব?
👉ট্রেনিং সেন্টার এ যেতে হবে কি?
👉মাসে ১০ হাজার থেকে লাখ টাকা ইনকাম করা কি সম্ভব?
👉👉সবকিছু এক ভিডিওতে সারসংক্ষেপ।👋👋
ইউটিউব ভিডিও লিংক: https://youtu.be/HzKIyyg_U5s
27/10/2022
আমার ছাত্রজীবনের ছাত্র, যখন আমি তার শিক্ষক।
রংপুরে আমার কনিষ্ঠ (একমাত্র সেই ছিল, যাকে আমি ৫ম শ্রেণী থেকে ইন্টার পর্যন্ত পড়িয়েছিলাম) ছাত্র, নাম মেহেদী হাসান মিতুল ( Mitul Hassan ), আমার অত্যন্ত স্নেহের এক ছাত্র। ধীর্ঘদিন ধরে যদিও সাক্ষাৎ হয়নি, শুধু ফোনেই কথা হতো, সেটাও বেশ কিছুদিন হয়নি। বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের একজন ছাত্র।
গতকাল ২২/১০/২০২২, দীর্ঘদিন পরে আমার প্রাণের ক্যাম্পাস Carmichael College Rangpur এ যাচ্ছিলাম। হঠাৎ লালবাগে আমাকে দেখে হঠাৎ সালাম দিয়েই তার অভিযোগ। স্যার, আপনি তাহলে রংপুরে নিয়মিত আসেন, আমাদের এখানে আসেন না, আরো কত কি। আমি টোটালি সারপ্রাইজড। কারণ আমি তাকে এত বড় হয়ে আর মুখের এমন অবয়ব সরসরি কখনোই দেখিনি। তাই কনফার্ম হতে একটু সময় লেগেছিল। যদিও ওর আণ্টি ( Hyumayra Akhter Rina ) তাকে ইনস্ট্যান্ট চিনেছে (পোড়া কপাল আমার, আমি টা পারিনি)।
সেই আলিমে পড়ার সময় থেকেই আমার ইন্টার মিডিয়েট এর স্টুডেন্ট পড়ানো শুরু। রংপুরে পুরো ছাত্র জীবনে অনেক স্টুডেন্ট কে পড়িয়েছি। যার কারণে পড়ানোটা এক সময় নেশায় পরিণত হয়। আর এটিই ছিল আমার একসময়ের প্যাশন।
সেটি বড় কথা নয়, বড় কথা হলো আমার এক উপলব্ধি। ছাত্র শিক্ষকের সম্পর্কের সেকাল আর একাল। হয়তো তখনকার ছাত্র ও অভিভাবকের মাঝে শিক্ষকগণের যে এক আন্তরিকতা ও শ্রদ্ধার সম্পর্ক ছিল, তা আজ অনেকটাই বিলীন হয়ে গেছে। যখন ছাত্র হিসেবে শিক্ষক ছিলাম, অনেক টিউশনি ও কোচিং এর ছাত্রছাত্রী পড়াতাম, তখন ঘন্টার পর ঘন্টা পড়াতেও কখনোই অনীহা আসতনা। আর এখন প্রতিষ্ঠানে, বিশেষ করে কলেজে ছাত্র ছাত্রী ক্লাস করতে চায়না। প্রতিষ্ঠানের বাইরে সম্পর্কের কথা আর কিইবা বলবো। জনসম্মুখে ছাত্র শিক্ষককে দেখে এড়িয়ে যায়। একান্তই মুখের সামনে পড়লে সম্মান দেয়। আর অভিভাবকগণ অনেকটাই তাদের পক্ষেই, যা আমরা এর আগের অনেক ঘটনায় দেখেছি। ছাত্রছাত্রীদের শাসন করার কারণে শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকের আন্দোলন, ফলাফলে শিক্ষকের সাসপেনশন অর্ডার, এমনও উদাহরণ আছে, স্ট্যাম্প দিয়ে পিটিয়েও হত্যা করার মতো ঘটনা।
তাই আবারও সেই দিনের অপেক্ষায় থাকলাম, ছাত্রজীবনের শিক্ষকের মর্যাদার অপেক্ষায় একজন শিক্ষক হিসেবে। আমি আশাবাদী, আমরা শিক্ষক, অভিভাবক যদি একটু আমাদের সন্তানদেরকে কেয়ার করি, তাহলে ঠিকই আমাদের সম্পর্কের উন্নয়ন হবেই ইনশাআল্লাহ্।
ভালোবাসি সকল প্রাণের ছাত্রছাত্রীদেরকে, তোমরা মানুষের মতো মানুষ হও। আমিন।
শিক্ষকগণ জাতির প্রাণ। সমাজের অণুবীক্ষণ জন্য।
12/10/2022
Common mistake:
Inc: Stink to/ at
Corr: Stink of
Keep watching and learning.