VCC Admission Coaching Centre

VCC Admission Coaching Centre "Education is the passport to the future, for tomorrow belongs to those who prepare for it today "

25/10/2023
11/07/2021

আজকে "শব্দের শ্রেণী বিভাগ"থেকে প্রশ্ন দেওয়া হলো,,,,,,,,,

১। গঠনমূলকভাবে শব্দ কত প্রকার ও কি কি?
উঃ২ প্রকার।যথা:মৌলিক ও সাধিত

২৷অর্থমূলকভাবে শব্দ কত প্রকার ও কি কি?
উঃ৩ প্রকার। যথাঃযৌগিক,রুঢ়ি ও যৌগরুঢ়

৩৷উৎসমূলকভাবে শব্দ কত প্রকার ও কি কি?
উঃ৫।যথাঃতৎসম,অর্ধ-তৎসম,তদ্ভব, দেশি,বিদেশি

৫৷কোনগুলো মৌলিক শব্দ?
উঃগোলাপ,নাকি,লাল,তিন।

৬৷সাধিত শব্দ কিভাবে গঠিত হয়ে থাকে?
উঃএকাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে।

৭৷কোনগুলো সাধিত শব্দ?
উঃচাঁদমুখ,নীলাকে,ডুবুরি, চলন্ত, প্রশাসন, গরমিল।

৮৷যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই তাদের কি বলে?
উঃযৌগিক শব্দ।

৯৷কোনগুলো যৌগিক শব্দ?
উঃমিতালী,গায়ক,কর্তব্য, পাঠক,পাগলামি, সুখদ,বাবুয়ানা,মধুর, দৌহিত্র,চিকামারা,রাধুনী।

১০।যৌগরুঢ় শব্দ কোনগুলো?
উঃছেলেধরা,পঙ্কজ, সুহৃদ,রাজপুত্র, মহাযাত্রা, জলদি,অসুখ।

১১৷তৎসম একটি কি শব্দ?
উঃপারিভাষিক শব্দ

১২৷কোনগুলো তৎসম শব্দ?
উঃচন্দ্র,সূর্য, নক্ষত্র, ভবন,ধর্ম,পাত্র,মনুষ্য, জাতি।

১৩৷বাংলা ভাষায় যেসব সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয় তাদেরকে কি বলে?
উঃঅর্ধ-তৎসম।

১৪৷কোনগুলো অর্ধ-তৎসম শব্দ?
উঃজ্যোছনা,ছেরাদ্দ,গিনানী,বোষ্টম, কুচ্ছিত,কেষ্ট, রাত্তির,নেমন্তন,গেরাম।

১৫৷তদ্ভব শব্দ গুলোকে কোন শব্দ বলা হয়?
উঃখাঁটি বাংলা শব্দ।

১৬৷হাত, চামার,চাঁদ, চোখ, বিয়ে, দেওর এগুলো কোন শব্দ?
উঃতদ্ভব শব্দ।

১৭৷কোনগুলো দেশি শব্দ?
উঃকুড়ি,পেট,চুলা,ডাব,

ডাগর,ডিঙ্গা,ঢেঁকি,চালু,ঢোল,কুলায়,গঞ্জ,চোঙা, টোপর ।

১৮৷ডাক্তার-খানা,হেড-মৌলভী মিশ্র শব্দ দুটি কোন কোন শব্দ দ্বারা গঠিত?
উঃ(ইংরেজি+ফারসি)

১৯৷খ্রিস্টাব্দ শব্দটি কোন কোন শব্দ দ্বারা গঠিত?
উঃ(ইংরেজি +তৎসম)

২০৷হেড-পন্ডিত শব্দটি কোন কোন শব্দ দ্বারা গঠিত?
উঃ(ইংরেজি +তৎসম)

২১৷পকেট-মার শব্দটি কোন কোন শব্দ দ্বারা গঠিত?
উঃ(ইংরেজি +বাংলা )

২২৷চৌ-হদ্দি শব্দটি কোন কোন শব্দ দ্বারা গঠিত?
উঃ(ফারসি +আরবি)

২৩৷(হাট-বাজার)শব্দটি কোন কোন শব্দ দ্বারা গঠিত?
উঃ(বাংলা +ফারসি )

২৪৷(রাজা-বাদশা) শব্দটি কোন কোন শব্দ দ্বারা গঠিত?
উঃ(তৎসম+ফারসি )

11/07/2021

ইনশাআল্লাহ এখন থেকে নবম-দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্ন এবং উত্তর পেজে দেওয়া হবে।।
তাই সবাই পেজে লাইক দিয়ে সাথেই থাকবেন।।।ধন্যবাদ

18/02/2020

বিখ্যাত ব্যক্তিদের এই উক্তি গুলো মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে,,,,,,,,,

যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়।– জন সার্কল



“প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক -আব্রাহাম লিংকন।



আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা। – মাইকেল জর্ডান



সত্যকে ভালবাস, কিন্তুভুলকে ক্ষমা কর। -ভলতেয়ার



‘আমি স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নে আস্থা ছিল। আর আমি কাজটা ভালোবাসতাম। ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকত। জীবনে একটা স্বপ্ন থাকতে হয়, সেই স্বপ্নকে ভালোও বাসতে হয়।’ — মার্ক জুকারবার্গ



যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না। -জন এন্ডারসন



এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না , যারা খারাপ মানুষের খারাপ কর্ম



দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে -আইনস্টাইন



নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয় – জন লিভেগেট



যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য ও নেই -উইলিয়াম ল্যাংলয়েড



বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিসহ করে তোলে – মিল্টন



একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না । -জর্জ লিললো

Address

Birganj Dinajpur
Birganj
5200

Telephone

+8801319183600

Website

Alerts

Be the first to know and let us send you an email when VCC Admission Coaching Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category