19/08/2026
শিবপুর হাইস্কুল এলামনাই এসোসিয়েশন কতৃক আয়োজিত SSC 2026 ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার ও উচ্চ শিক্ষা বিষয়ক ওয়েবিনার প্রোগ্রাম গতকাল রাতে আয়োজিত হয়। এই প্রোগ্রামে ২০২৬ ব্যাচের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিভিন্ন ব্যাকগ্রাউন্ড যেমন- মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, টেক্সটাইল, নার্সিং ইত্যাদি থেকে আমাদের স্কুলের ৮ জন এলামনাই জুনিয়রদের উদ্দেশ্যে গুরুত্বপুর্ণ ও গঠনমূলক পরামর্শ প্রদান করেন। বিভিন্ন বিষয়ের মধ্যে ছিল-
১। নিজের জীবনের পছন্দ ও লক্ষ্য নিয়ে ভাবা। সেটার সঙ্গে নিজের সক্ষমতার দিকে খেয়াল রেখে ক্যারিয়ার চুজ করা এবং সেই অনুযায়ী উপযুক্ত ফিল্ডে পড়াশোনা করা।
২। ইন্টারমিডিয়েটে সেরা কলেজ এবং ভালো শহর নির্বাচন করা রেজাল্টের উপর ভিত্তি করে। প্রত্যাশিত কলেজ না পেলেও হতাশ না হয়ে পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাওয়া। কারণ সফলতা কলেজের কাছে না নিজের পরিশ্রমের উপর নির্ভরশীল।
৩। পলিটেকনিক, টেক্সটাইল ও নার্সিং এ ক্যারিয়ার গড়ার সুযোগ, সুবিধা ও চ্যালেঞ্জ। এসব টেকনিকাল ফিল্ডে পড়াশোনা শেষ করেই খুব দ্রুত এবং সহজেই জব সিকিউর করা যায়। পাশাপাশি বিএসসি করার সুযোগ থাকে ডুয়েটে।
৪। ভালো জিপিএ মানেই ইন্টারমিডিয়েটে সায়েন্স নিয়েই পড়াশোনা না। মানবিক ও ব্যবসায় শিক্ষায় রয়েছে অনেক সুযোগ ও সম্ভাবনা।
৫। লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলার এক্টিভিটিস যেমন- বিতর্ক, ক্লাবিং, কুইজিং ইত্যাদির চর্চা করা।
৬। যে মেডিকেলে যাবে সে যেন এখন থেকেই মেডিকেলের প্রশ্নব্যাংক কিনে দেখে সেই অনুযায়ী নিজেকে তৈরি করে। একইভাবে যারা ইঞ্জিনিয়ারিং, বিশ্ববিদ্যালয় ভর্তি, পলিটেকনিক, নার্সিং এ যেতে চাই আগের থেকে যেন নিজেকে প্রস্তুত রাখে।
৭। নিজের লক্ষ্যে এগিয়ে থাকার জন্য সিনিয়রদের সঙ্গে কানেক্ট থাকা ও পরামর্শ নেওয়া। একজন মেন্টর বা গুরু সেট করা যেটাকে বলে।
আলোচনার পরে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন জিজ্ঞাসা শোনা হয় এবং উত্তর দেওয়া হয়। সবশেষে শিক্ষার্থীদের পার্সোনালি কাউন্সেলিং দেওয়া হয় জিপিএ ও ক্যারিয়ার প্ল্যান শুনে।
আলোচক এবং উপস্থিত শিক্ষার্থীদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। শিবপুর হাইস্কুল এলামনাই এসোসিয়েশন ভবিষ্যতেও এধরণের প্রোগ্রাম আয়োজনের ধারা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।