Boran Bindan GPS

Boran Bindan GPS Boran Bindan Govt. Primary School is a glorious almost centennial educational institute situated in Gazipur City Corporation of Bangladesh.

আজ বোরান বিন্দান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন সহকারী জেলা শিক্ষা অফিসার জনাব আবু ইউসুফ খান, সাথে ছিলেন জনাব ...
09/11/2021

আজ বোরান বিন্দান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন সহকারী জেলা শিক্ষা অফিসার জনাব আবু ইউসুফ খান, সাথে ছিলেন জনাব শারমিন শাহী সহকারী উপজেলা শিক্ষা অফিসার, গাজীপুর সদর গাজীপুর। বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। স্যার এবং ম্যাডামকে অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান দিকনির্দেশনা প্রদান করার জন্য।

বোরান বিন্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের বাংলাদেশ বেতারের শিক্ষামূলক অনুষ্ঠান "ঘরে বসে ...
20/08/2020

বোরান বিন্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের বাংলাদেশ বেতারের শিক্ষামূলক অনুষ্ঠান "ঘরে বসে শিখি" তে যুক্ত হ‌ওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। সাধারণ মোবাইলে এফ এম ১০৬ এবং এন্ড্রয়েড মোবাইলে BangladeshBetar app এ ঢাকা-ক থেকে প্রতি রবিবার-বৃহস্পতি বিকেল ৪.০৫-৪.৫০ পর্যন্ত পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী প্রাথমিকের ক্লাস প্রচারিত হচ্ছে।

বাংলাদেশ বেতার ও কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রাথমিক শিক্ষার পাঠ সম্প্রচার কার্যক্রম "ঘরে বসে শিখি" "Ghore Bose Shikhi" প্রথম শ.....

15/08/2020

জুম ক্লাউডে আজ ১৫/০৮/২০২০ ইং বোরান বিন্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ দিবস,জাতীয় শোক দিবস দোয়া মাহফিল,হামদ নাত,কবিতা আবৃত্তি অনুষ্ঠানের মাধ্যমে ভার্চুয়ালি উদযাপন করা হয়।

আজ ১৫/০৮/২০২০ ইং সকালে বোরান বিন্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ দি...
15/08/2020

আজ ১৫/০৮/২০২০ ইং সকালে বোরান বিন্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ দিবস,জাতীয় শোক দিবস দোয়া মাহফিল,হামদ নাত,কবিতা আবৃত্তি আয়োজন এর অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান/সহকারি শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে আগামি ১২আগস্ট হতে ...
09/08/2020

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান/সহকারি শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে আগামি ১২আগস্ট হতে বাংলাদেশ বেতারের মাধ্যমে প্রাথমিক শিক্ষার পাঠ "ঘরে বসে শিখি" শুরু হতে যাচ্ছে। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার বিকেল ৪.০৫ থেকে ৪.৫৫ পর্যন্ত ১ম - ৫ম শ্রেনির পাঠদান সম্প্রচারিত হবে। সাধারণ মোবাইল সেটে সরাসরি এফ এম রেডিও অন করে এবং এন্ড্রয়েড মোবাইল সেটে "bangladeshbetar" আ্যপ ডাউনলোড করে নির্ধারিত এলাকার এফ এম ব্যান্ডে এই অনুষ্ঠান শোনা যাবে।

আজ সকাল ১০টায় Zoom Cloude এ ভার্চুয়াল উপস্থিতিতে কলমেশ্বর ক্লাস্টারের নিয়মিত সাব-ক্লাস্টার পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সভা...
25/07/2020

আজ সকাল ১০টায় Zoom Cloude এ ভার্চুয়াল উপস্থিতিতে কলমেশ্বর ক্লাস্টারের নিয়মিত সাব-ক্লাস্টার পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলার কলমেশ্বর ক্লাস্টারের সুযোগ্য ও সম্মানিত সহকারি উপজেলা শিক্ষা অফিসার জনাব শারমিন হাসান। বিদ্যালয়ের শিক্ষকগণের পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও এসএমসি'র সদস্য বৃন্দ উক্ত সভায় অংশ গ্রহণ করেন। সম্মানিত সহকারি উপজেলা শিক্ষা অফিসার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এসএমসি'র সদস্যদের সাথে পৃথকভাবে মত বিনিময় করেন।

সভায় চলমান সংকটকালীনে প্রাথমিক শিক্ষা অগ্রায়নের বিভিন্ন কার্যক্রম যেমন ১) ফোনে ফোনে অভিভাবক/মায়েদের মাধ্যমে শিশুদের লেখাপড়া নিশ্চিত করা ২)বাড়ীর পাঠ দেয়া তা যাচাই করা ৩) স্থাস্থ্য বিধি মেনে চলার কথা বলা, ৪) ঘরে বসে শিখি কর্মসূচীর অধীনে সংসদ টিভিতে প্রচারিত পাঠ শির্ক্ষাথীদেরকে দেখানোর ব্যবস্থা গ্রহন, ৫) সামাজিক মাধ্যম ব্যবহার করে গণিতসহ অন্যান্য বিষয়ে পাঠদানেরর কথা বলা হয়। তাছাড়া মাননীয় অতিরিক্ত সচিব মহোদয়ের পরিপত্রসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সকল নির্দেশনা বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। উক্ত সভায় কলমেশ্বর ক্লাস্টারের ৭টি বিদ্যালয় অংশ গ্রহণ করে।

গাজীপুর জেলার সম্মানিত ও সুযোগ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোফাজ্জল হোসেন স্যার নিয়মিত জুম ক্লাউড মিটিং এর অংশ হি...
11/07/2020

গাজীপুর জেলার সম্মানিত ও সুযোগ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোফাজ্জল হোসেন স্যার নিয়মিত জুম ক্লাউড মিটিং এর অংশ হিসেবে আজ গাজীপুর সদরের কলমেশ্বর ক্লাস্টারের ৭টি বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষকদের সাবক্লাস্টার মিটিং এ যুক্ত হন। বিদ্যালয় পর্যায়ে আইটি সেল গঠন, টেলিফোনে পাঠ প্রদান এবং ফিডব্যাক গ্রহন, শিক্ষার্থীদের ব্যাক্তিগত স্বাস্থ্যবিধি সহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন। কলমেশ্বর ক্লাস্টারের টেলিফোনে ঘরে বসে শিখি কার্যক্রমের সন্তোষজনক অগ্রগতির জন্য স্যার সকলকে ধন্যবাদ জানান। চলমান করোনাকালীন শিশুদের ভার্চুয়ালী পড়ালেখার অগ্রগতি নিয়ে ফলপ্রসু মোটিভেশান ও মতবিনিময় করেন এবং প্রযোজ্য ক্ষেত্রে জরুরী করণীয় পরামর্শ প্রদান করেন। উক্ত সাব ক্লাস্টারের সম্মানিত সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব শারমিন হাসান সাব ক্লাস্টার মিটিংটি পরিচালনা করেন।

এখন শিক্ষক হিসেবে আমাদের কাজ হলো, স্যারের পরামর্শ ও নির্দেশনা আমাদের সহকারি উপজেলা শিক্ষা অফিসারের সহযোগিতায় দ্রুততম সময়ে বাস্তবায়ন করে শিক্ষার্থীদের পাঠদানে মোটিভেট করা ও নিয়মিত মনিটরিং করে তার রিপোর্ট যথাযথ কর্তৃপক্ষের নিকট দাখিল করা।
এ মিটিং এ সদয় উপস্থিতি ও কার্যকর নির্দেশনা প্রদান করার জন্য শ্রদ্ধেয় স্যারকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সম্মানিত সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব শারমিন হাসান ও বোরান বিন্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের "ঘরে বসে...
07/07/2020

সম্মানিত সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব শারমিন হাসান ও বোরান বিন্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের "ঘরে বসে শিখি" কার্যক্রম এবং অন্যান্য বিষয় নিয়ে আজকের জুম মিটিং। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা সম্মানিত উপজেলা শিক্ষা কর্মকর্তা মহোদয়কে তাঁর সদয় উপস্থিতি ও মূল্যবান বক্তব্যের জন্য।

Address

Bindan

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 14:30
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boran Bindan GPS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Boran Bindan GPS:

Shortcuts

Share

Category