Teachers' Education and Social Information of Bangladesh

Teachers' Education and Social Information of Bangladesh বিজ্ঞাপন,শিক্ষা,এমপিও, ডিজিটাল কন্টে?

06/04/2024

পবিত্র কোরআনের সুরা কদরে বলা হয়েছে,
উচ্চারণ : ইন্না আনযালনাহু ফী লাইলাতিল কদর। অমা আদরা কামা লাইলাতুল কাদর। লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর। তানাযযালুল মালায়িকাতু অররূহু ফীহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরি। সালামুন হিয়া হাত্তামাত্ব লাই’ল ফাজর।
অর্থ : নিশ্চয় আমি এটা (কুরআন) কদর রাতে নাযিল করলাম। আর আপনি কি জানেন, মহিমান্বিত রাত কি? কদর (মহিমান্বিত) রাত, হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সে রাতে প্রত্যেক বরকত পূর্ণ বিষয় নিয়ে ফেরেশতা ও রূহ (জিবরাঈল) (দুনিয়াতে) অবতীর্ণ হয়, স্বীয় রবের নির্দেশে। সে রাতে সম্পূর্ণ শান্তি, ফজর পর্যন্ত বিরাজিত থাকে।
শবে কদরের ফজিলত
মক্কার হেরা গুহায় কদরের রাতে হযরত জিব্রাইলের (আ.) মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর পবিত্র গ্রন্থ আল কোরআন নাযিল করেন মহান আল্লাহ তাআলা। তাই রাতটিকে হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে। রমজানের শেষ দশকের রাতগুলোর মধ্যে কোনো এক বিজোড় রাত হলো লাইলাতুল কদর বা ভাগ্য নির্ধারণের রাত।
পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘রমজান মাসে কোরআন নাজিল হয়েছে মানবের দিশারি ও হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনরূপে’ (সূরা বাকারা, আয়াত ১৮৫)।
শবেকদর এমন এক রাত, যে রাতে সৃষ্টজীবের পূর্ণ এক বছরের ভাগ্য নির্ধারণ করা হয়। প্রত্যেক প্রাণির রিযিক, জীবিকাসহ সর্বপ্রকার কাজ-কর্ম নির্ধারণ করা হয় বলে এই রাতকে লাইলাতুল কদর বা পরিমাপ নির্ধারণী রাত বলা হয়।
হাদিসে উল্লেখ রয়েছে, ‘যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান সহকারে ও আল্লাহর কাছ থেকে বড় শুভফল লাভের আশায় ইবাদতের জন্য দাঁড়িয়ে থাকবে, তার পেছনের সব গুনাহ মাফ হয়ে যাবে’ (বুখারি ও মুসলিম শরিফ)।
প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- ‘ফেরেশতারা এ রাতে রহমত, বরকত ও প্রশান্তি নিয়ে অবতরণ করেন।’
শবেকদরের রাতে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। দুই রাকাত দুই রাকাত করে নফল নামাজ আদায় করতে হয়। এই নামাজগুলোতে কিরাত, রুকু-সেজদায় দীর্ঘ সময় ব্যয় করা উচিত। যাতে আল্লাহর অনুগ্রহ লাভ করা যায়। এই রাতে বেশি বেশি কোরআন পাঠ এবং মহান প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরূদ শরিফ পড়তে হবে।

এ ছাড়া নফল নামাজ, যেমন : তাহিয়্যাতুল অজু, দুখুলিল মসজিদ, আউওয়াবিন, তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, তাওবার নামাজ, সালাতুল হাজাত, সালাতুশ শোকর ও অন্যান্য নফল নামাজ পড়া উচিত। তাওবা-ইস্তিগফার, দোয়া-কালাম, তাসবিহ-তাহলিল, জিকির-আজকার, কবর জিয়ারত করা বিশেষ করে পিতা-মাতার জন্য ও সব মোমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা উচিত। কেননা বান্দা যখন তার প্রভুর কাছে চায়। আল্লাহ এতে ভীষণ খুশি হন।
হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহ তার ওপর রাগ করেন (তিরমিজি শরিফ)। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের পরওয়ারদিগার লজ্জাশীল ও দাতা; লজ্জাবোধ করেন যখন বান্দা তার কাছে দু’হাত ওঠায়, তখন তা খালি ফিরিয়ে দিতে’। (তিরমিজি, আবু দাউদ, বায়হাকি শরিফ)
হজরত আয়েশা সিদ্দিকা (রা.) রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! আমি যদি লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারি, তাহলে আমি ওই রাতে আল্লাহর কাছে কী দোয়া করব? রসুল উত্তর দিলেন; তুমি বলবে, ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া; ফাওফা আন্নি।’ অর্থ : ‘হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন; তাই আমাকে ক্ষমা করে দিন’। (ইবনে মাজাহ শরিফ, সহিহ আলবানি)

কপি

21/02/2024
বিশ্ব পরিবেশ দিবশ উপলক্ষে বৃক্ষ রোপন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
05/06/2023

বিশ্ব পরিবেশ দিবশ উপলক্ষে বৃক্ষ রোপন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

আমি আসব,আপনিও আসবেন।
05/06/2023

আমি আসব,আপনিও আসবেন।

06/10/2019
19/03/2018

ফেসবুক ব্যবহারকারীদের প্রোফাইলের ছবি যাতে কেউ চুরি করতে না পারে, সে ধরনের একটি ফিচার বাংলাদেশে চালু করেছে ফেসবুক। বৃহস্পতিবার ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ টুল ব্যবহারের মাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারী তার প্রোফাইল পিকচার অন্য কোনো ফেসবুক ব্যবহারকারী ডাউনলোড ও শেয়ার করতে পারবেন কিনা, তা নিয়ন্ত্রণ করতে পারবেন।
একটি গবেষণার মাধ্যমে জানা যায়, অনেক ফেসবুক ব্যবহারকারী ফেসবুকে তাদের প্রোফাইল পিকচার যোগ করতে নিরাপদ বোধ করেন না। বিশেষ করে নারীরা তাদের চেহারাসংবলিত কোনো ছবি ইন্টারনেটে যুক্ত করতে চান না। কারণ তারা সবসময় ইন্টারনেটে তাদের সংযুক্ত করা ছবির নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন। তবে এখন থেকে বাংলাদেশিরা এ বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন।
নতুন এ ফিচারে ব্যবহারকারীরা বিশেষ প্রোফাইল পিকচার গার্ড অপশন চালু করার নির্দেশনাবলি দেখতে পাবেন। এই গার্ড ছবিতে ব্যবহার করলে অন্য সব ব্যবহারকারী প্রোফাইল পিকচার ডাউনলোড বা শেয়ার করতে পারবেন না। এ ছাড়া ফেসবুক ফ্রেন্ডলিস্টের বাইরের কোনো ব্যক্তি প্রোফাইল পিকচারে নিজেদের বা অন্য কাউকে ট্যাগ করতে পারবেন না। এ নিরাপত্তাব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকেও ফেসবুক প্রোফাইল পিকচারের স্ক্রিনশট নেয়া যাবে না। নিরাপত্তার সংকেত হিসেবে প্রোফাইল পিকচারে একটি নীল বর্ডার ও শিল্ড দেখানো হবে।
তবে ভারতে ফেসবুকের এ টুলগুলো আগে থেকেই ব্যবহৃত হচ্ছে। এখন ভারতের মতো অন্য দেশগুলোতেও এ টুলগুলো সম্প্রসারণ করার উদ্যোগ নিয়েছে ফেসবুক।

13/09/2017

একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে ব্রয়লার মুরগি শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। আসলে যেভাবে ব্রয়লার মুরগিদের বড় করা হয়, তা একেবারেই সঠিক পদ্ধতি নয়। সর্বোপরি, বৈজ্ঞানিক পদ্ধতির তোয়াক্কা না করেই তাদের ব্রিড করানো হয়, যার সরাসরি প্রভাব পড়ে আমাদের শরীরের উপর। মুরগি মোটাসোটা হবে তো তা থেকে বেশি মাংস পাওয়া যাবে, ফলে লাভ হবে বেশি। এই লোভে যেভাবে মুরগিদের মোটা করা হয় তা একেবারেই স্বাস্থ্যকর নয়। তাই সাবধান!

আসুন জেনে নেওয়া যাক ব্রয়লার মুরগীর বিপদগুলো...

১. ব্রয়লার মুরগির বাচ্চা মাত্র পাঁচ সপ্তাহেই প্রাপ্তবয়স্ক হয়ে যায়! মাত্র এক কেজি আটশো গ্রাম ম্যাশ খাওয়ালেই এক কেজির নিট মাংস! দুই কেজি ওজনের মুরগি জবাইয়ের আগে ম্যাশ খাচ্ছে মাত্র তিন কেজি ছয়শো গ্রাম! রহস্যটা কী? ম্যাশের সঙ্গে মেশানো হচ্ছে ভিটামিন, ক্যালসিয়াম। ইনজেকশন পুশ করে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক। চড়চড় করে বড় হচ্ছে মুরগি, হু হু করে বাড়ছে ওজন। এই ব্রয়লারের মুরগিই বিক্রি হচ্ছে বাজারে। তারপর চেটেপুটে খাচ্ছি আমরা।

কিন্তু জানি কি, পিছনে লুকিয়ে রয়েছে কী ভয়ঙ্কর বিপদ? সাম্প্রতিক একটি গবেষণা বলছে, পোলট্রির মুরগি খেলে একাধিক অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না আমাদের শরীরে।
রোগ প্রতিরোধ ক্ষমতাই ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। ছোটখাটো পেটের রোগ, গ্যাস, অম্বল, সর্দিকাশি, ইনফেকশনের ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না। ফলে রোগ সারাতে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিকের সাহায্য নিতে হবে ডাক্তারদের। যে অ্যান্টিবায়োটিকের একাধিক কুপ্রভাব পড়বে আমাদের শরীরে।

২. কাঁচা মাংসে প্রচুর মাত্রায় ব্যাকটেরিয়া থাকে। আর দোকানে যেভাবে একাধিক মুরগিকে এক সঙ্গে রাখা হয় তাতে দু-পাঁচটার শরীরে সেই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলি প্রবেশ করে না যাওয়াটা কোনও অস্বাভাবিক নয়। আর এমনটা যে হয় না, সে কথা কেউ নিশ্চিত করে বলতে পারে কি? শুধু তাই নয়, যখন মুরগী কাটা হয় তখনও জীবিত মুরগির শরীর থেকে কাঁচা মাংসে ব্যাকটেরিয়া চলে যাওয়ার আশঙ্কা থেকে যায়। আর এই জীবাণু যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে আর রক্ষা নেই।

৩. কয়েকজন বিশেষজ্ঞের মতো মাত্রাতিরিক্ত ব্রয়েলার মুরগি খেলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধা পাওয়ার সঙ্গে সঙ্গে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়। তবে এই যুক্তির স্বপক্ষে এখন পর্যন্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি।

৪. ব্রয়লার চিকেন খেলে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। একাধিক গবেষণয়া দেখা গেছে প্রায় ৬৭ শতাংশ ব্রয়েলার মুরগির শরীরে ই-কোলাই ব্যাকটেরিয়া থাকে, যা কোনও ভাবেই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো নয়।

৫. বাজার থেকে ব্রয়লার মুরগির মাংস কিনে কখনই বাকি খাবার বা সবজির সঙ্গে সেটি রাখবেন না। শুধু তাই নয়, যে ছুরি দিয়ে মাংসটা কাটবেন তা দিয়ে ওই সময় সবজি কাটবেন না। আর যে প্লেটে কাঁচা মাংসটা রাখবেন তা ভালো করে ধুয়ে নিয়ে তবেই অন্য় কাজে লাগাবেন। যেমনটা আগেও বলেছি কাঁচা মাংসে অনেক সময়ই ব্যাকটেরিয়া থাকে। এই নিয়মটা মানলে সেই জীবাণু বাকি খাবারে ছড়িয়ে যাওরা সুযোগ পায় না। ফলে শরীর খারাপ হওয়ার আশঙ্কা কিছুটা হলেও কমে।

দেশি মুরগি কি ক্ষতিকারক নয়?
একেবারেই না। কারণ কি জানেন? দেশি মুরগি একেবারে প্রকৃতির নিয়ম মেনে বড় হয়। ফলে ব্রয়লার মুরগির মতো তাদের শরীরে কোনও কেমিকেলের উপস্থিতি যেমন পরিলক্ষিত হয় না, তেমনি দেশি মুরগি অনেকাংশেই ব্যাকটেরিয়া মুক্ত হয়। ফলে তা থেকে আমাদের শরীর খারাপ হওয়ার আশঙ্কা থাকে না।

04/09/2017

Preposition
প্রিয় শিক্ষার্থী, আজ ইংরেজি ২য় পত্রের ২ নম্বর প্রশ্নের Preposition নিয়ে আলোচনা ।
কিছু বহুল ব্যবহূত Preposition-এর ব্যবহার
At-এর ব্যবহার
7. কোনো বিষয়ে দক্ষতা বা অদক্ষতা বোঝাতে at ব্যবহূত হয়। যেমন:
Rima is good at Mathematices.
Lotush is good at typing.
8. কোনো ব্যক্তির বয়স বা পণ্যের মূল্য বোঝাতে তার আগে at ব্যবহূত হয়। যেমন:
He left school at the age of 15.
Rice sells at taka 45 a kilo.
In এর ব্যবহার
1. দীর্ঘ সময়ের (seasons, months, years, decades) আগে in ব্যবহূত হয়। যেমন:
I was born in March.
Our house was built in the 19th century.
He learnt driving in three months.
He will leave for home in a few hours.
2. দিনের অংশবিশেষ (in the afternoon, in the morning, in the evening) বোঝালে তার আগে in ব্যবহূত হয়। যেমন:
I usually get up from bed early in the morning.
He plays football with his friends in the evening.
3. কোনো কিছুর মধ্যে আছে বোঝালে তার আগে in ব্যবহূত হয়। যেমন:
He lives in a tent.
I live in a room.
Don’t play in the class.
Don’t shout in the classroom.
4. অনেক বেশি আয়তন (cities, states, countries, continents, world, universe) বোঝালে তার আগে in ব্যবহূত হয়। যেমন:
He lives at a village in France but my uncle lives in London.
Everest is the highest mountain in the world.
5. Hospital, church, school, newspapers, magazine ইত্যাদির আগে in ব্যবহূত হয়। যেমন:
I was in a hospital last year.
He wrote an article in the Daily Prothom Alo.
6. কোনো লাইনের অংশবিশেষ বোঝাতে আগে in ব্যবহূত হয়। যেমন:
There is a misprint in the line on page 6.
On-এর ব্যবহার
1. সাধারণত নির্দিষ্ট দিন বা তারিখ ইত্যাদির আগে on ব্যবহূত হয়। যেমন:
We went to a party on Sunday.
Come and see us on Christmas Day.
I have got a meeting on Monday morning.
2. বৈদ্যুতিক সরঞ্জামাদির আগে সাধারণত on ব্যবহূত হয়। যেমন:
He is now talking on phone.
Is there anything good on the television tonight?
3. ডান দিক বা বাঁ দিক বোঝাতে on ব্যবহূত হয়। যেমন:
In England people drive on the left side of the road and not on the right side.

03/09/2017

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত ২০১৫ সালের ডিগ্রি পাস ও ২০১৬ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে পরীক্ষাগুলো স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

স্থগিত এসব পরীক্ষার সংশোধিত সময়সূচি শিগগিরই জানানো হবে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।

Address

Brahmanbaria
Bijoynagar
3450

Telephone

01911182496

Website

Alerts

Be the first to know and let us send you an email when Teachers' Education and Social Information of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Teachers' Education and Social Information of Bangladesh:

Shortcuts

Share

Category