16/03/2023
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির আবেদন ৪ এপ্রিল থেকে শুরু হয়ে ৫ মে পর্যন্ত চলবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির আবেদনের সাধারণ যােগ্যতা
বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে ২০১৯/২০২০ সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং ২০২১/২০২২ সালের HSC ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পরিবে।
বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০১৯/২০২০ সালের SSC ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং ২০২১/২০২২ সালের HSC ও সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোের্ড থেকে শুধুমাত্র i) এইচ.এস.সি. (ভােকেশনাল) ii) এইচ.এস.সি (বিজনেস ম্যানেজমেন্ট) ii) ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১ এর খ নং শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।
প্রার্থীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় পঠিত বিষয়সমূহ থেকে ভর্তি যােগ্য (Eligible) বিষয় নির্ধারণ করা হবে। উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে।
২০১৯/২০২০ সালের 0-Level পরীক্ষায় তিনটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত ০৪ (চার) টি বিষয়ে উত্তীর্ণ এবং ২০২১/২০২২ সালের A-Level পরীক্ষায় একটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত ০২ (দুই)টি বিষয়ে উত্তীর্ণ প্রার্থীরা এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। এ সকল প্রার্থীকে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি আবেদন করতে হবে।
বিদেশী সার্টিফিকেটধারী প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ-এ স্বীকৃত যে কোন শিক্ষা বাের্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক.পর্যায়ের নম্বর পত্রের সমতা নিরূপণ করা হলে তারাও এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। এ সকল প্রার্থীকে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি আবেদন করতে হবে।