Bijoy Korean Language Center ধলীগৌরনগর, মঙ্গলশিকদার, লালমোহন, ভোলা

  • Home
  • Bangladesh
  • Bhola
  • Bijoy Korean Language Center ধলীগৌরনগর, মঙ্গলশিকদার, লালমোহন, ভোলা

Bijoy Korean Language Center ধলীগৌরনগর, মঙ্গলশিকদার, লালমোহন, ভোলা আধুনিক কোরিয়ান ভাষা শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সাফল্যের 16 বছর (01710813145, 01970524602)

09/07/2024
23/04/2024

কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণে অনলাইন প্রাথমিক নিবন্ধন-২০২৪ (লটারি)-এ উত্তীর্ণ প্রার্থীদের অনলাইনে চূড়ান্ত নিবন্ধন সংক্রান্ত নোটিশ

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইপিএস-এর আওতায় দক্ষিণ কোরিয়ার শিল্পখাতে বাংলাদেশি প্রার্থীদের চাকরিতে নিয়োগের লক্ষ্যে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী প্রার্থীগণ গত ৪ মার্চ সকাল ১০ টা হতে ৫ মার্চ ২০২৪ খ্রি. তারিখ বিকাল ৫টা পর্যন্ত বোয়েসেল এর নির্ধারিত নিবন্ধন সাইটে ১,১২,১৬০ জন প্রার্থী সঠিকভাবে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেন। সেমতে দুই ধাপে এইচআরডি কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে ১২৮৯৩+৬১০৭ =১৯০০০ জন প্রার্থীকে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

চলমান কোরিয়ান ভাষা পরীক্ষা (১১তম পয়েন্ট রিক্রুটমেন্ট) ও আসন্ন স্কীল টেস্ট শুরু এবং অন্যান্য প্রেক্ষাপটের কারণে লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিবন্ধন অনলাইনে সম্পন্ন করে প্রবেশপত্র প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট প্রার্থীদের Time, Cost and Visit (TCV) নিশ্চিত হবে।

লটারিতে উত্তীর্ণ ১৯০০০ জন প্রার্থীকে চূড়ান্ত নিবন্ধনের লক্ষ্যে আগামী ২৫ এপ্রিল সকাল ৯ টা হতে বিকাল ৫টার মধ্যে প্রকাশিত নোটিশের বি কলামে প্রার্থীর Submission ID ব্যবহার করে এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত ফি স্কিলটেস্টসহ ২৮ মার্কিন ডলার সমপরিমাণ ৩২২০/- (তিন হাজার দুইশ বিশ) টাকা + বিকাশ চার্জ ৩৭.০৩ (সাইত্রিশ টাকা তিন পয়সা) অফেরতযোগ্য বিকাশ অ্যাপ-এর মাধ্যমে প্রদান সাপেক্ষে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করে বোয়েসেল এর নির্ধারিত নিবন্ধন সাইট eps.boesl.gov.bd হতে কোরিয়ান ভাষা পরীক্ষার প্রবেশপত্র গ্রহণ করতে হবে।

উল্লেখ্য যে, লটারিতে উত্তীর্ণ ১৯০০০ জন প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থীর চূড়ান্ত নিবন্ধন করার সুযোগ নেই। তথ্য গড়মিল করে কোনো প্রার্থী নিবন্ধন করলে নিবন্ধন বাতিল বলে গন্য হবে এবং আগামী ৫ বছরের জন্য কোরিয়ান ভাষা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না মর্মে কালো তালিকাভুক্ত করা হবে।

আরও উল্লেখ্য যে, কোনো প্রার্থী প্রাথমিক নিবন্ধনের সময় পাসপোর্ট নম্বরসহ অন্যান্য তথ্য ভুল দিলে বা ভুল হলে এবং পরিস্কার পাসপোর্ট কপি ও পরিস্কার ছবি (ব্যকগ্রাউন্ড সাদা) না দিলে, প্রার্থীর পাসপোর্ট/ছবির স্থলে অন্য প্রার্থীর পাসপোর্ট/ছবি হলে লটারিতে নাম আসা সাপেক্ষে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করলেও নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। এ ধরনের প্রার্থীকে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না করার পরামর্শ দেয়া হলো। এক্ষেত্রে কোনো ধরণের সুপারিশ বা তদবির গ্রহণযোগ্য নয়। তাছাড়া প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান হবে এবং পরীক্ষার সময় মূল সনদ উপস্থাপন করতে হবে।

বি.দ্র.: পরীক্ষা গ্রহণ ও যাবতীয় বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। দুই সরকারের সম্পাদিত চুক্তি অনুযায়ী চূড়ান্ত নিবন্ধন, কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণ ও উত্তীর্ণ, স্কিল টেস্টে উত্তীর্ণ, রোস্টারে নাম অন্তভুক্তি, শ্রম চুক্তি ইস্যু ও পাসপোর্টে ভিসা ইস্যু-কোনো কিছুই চাকরির নিশ্চয়তা বহন করে না।

18/04/2024

জরুরি নোটিশ

চলমান কোরিয়ান ভাষা পরীক্ষা ও ৭ মে হতে স্কীল টেস্ট শুরু এবং অন্যান্য প্রেক্ষাপটের কারণে লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিবন্ধন অনলাইনে সম্পন্ন করে প্রবেশপত্র প্রদান করা হবে। উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে। এই সংক্রান্ত নোটিশ শীঘ্রই এ পেইজে প্রচার করা হবে। সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার জন্য পরামর্শ দেওয়া হলো।

21/03/2024
21/03/2024

আলহামদুলিল্লাহ , আজ(13 জন)( ২১/০৩/২০২৪ ইং ) তারিখে ভাষা দক্ষতা পরীক্ষায় বিজয় কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে ছাত্র -উজ্জল -১৯০, নকিব-১৮৫, জিহাদ-১৭০ , রায়হান-১৬৫, সাইফুল- ১৬৫, লিমন-১৬০, মিরাজ-১৫০, রমজান-১৪০, জহির-১৪০, রিফাত- ১৩৫, আসফার-১৩০, শামীম -১২০ নম্বর পেয়েছে । তাদেরকে বিজয় কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।

19/03/2024

আলহামদুলিল্লাহ , আজ ( ১৮/০৩/২০২৪ ইং ) তারিখে ভাষা দক্ষতা পরীক্ষায় বিজয় কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারের ছাত্র - জিবন-175, মেহেদী-170 , আশরাফুল-165, রনক- 165, মনির-160, সাকিব-150, আনোয়ার- 150, তনু দত্ত-125, গোলাম রাববী-125, নম্বর পেয়েছে । তাদেরকে বিজয় কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।

09/03/2024

জরুরি নোটিশ (লটারি)

এইচআরডি কোরিয়া ইপিএস সেন্টার ইন বাংলাদেশ-এর তথ্য মোতাবেক ২০২৪ সালে নিবন্ধনকৃত ১,১২,১৬০ জনের তালিকা হতে লটারিতে উত্তীর্ণ ১৯০০০ জনের মধ্যে প্রযুক্তিগত ত্রুটির কারণে ২০১৫ সালে নিবন্ধনকৃত ৬১০৬ জন প্রার্থীর তথ্য অর্ন্তভুক্ত হয়ে যায়। এইচআরডি কোরিয়ার সিদ্ধান্ত মোতাবেক ৬১০৭ জন প্রার্থী লটারি উর্ত্তীর্ণদের অর্ন্তভুক্ত হলেও চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে পারবে না।

এইচআরডি কোরিয়া ইপিএস সেন্টার ইন বাংলাদেশের এ সংক্রান্ত নোটিশের ফেইসবুক লিংক: https://www.facebook.com/story.php?story_fbid=122125444934198157&id=61555944727397&sfnsn=wa&mibextid=RUbZ1f&paipv=0&eav=AfawOIv2BN1-gLdvmy-Z9thOVI-22cZzqRxrl50oIsGpRzamdGU06oHLi20Gt1SP-Cs&_rdr

অপ্রত্যাশিত ও প্রযুক্তিগত কারণে সৃষ্ট সমস্যা দূরীকরণের লক্ষ্যে লটারিতে উত্তীর্ণ ১৯০০০ জনের মধ্যে ২০২৪ সালে নিবন্ধকৃত ১২৮৯৩ জনের নাম বহাল রেখে অবশিষ্ট ৬১০৭ জনকে পুনঃরায় লটারি মাধ্যমে মূল তালিকায় স্থলাভিষিক্ত করা হবে এবং অপেক্ষমাণ তালিকাসহ মোট ১৯০০০ জনকে চূড়ান্ত নিবন্ধন করে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। অর্থাৎ লটারিতে উত্তীর্ণ মোট ১৯০০০ জনকে চূড়ান্ত কোরিয়ান ভাষা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন।

বর্ণিতাবস্থায় আগামী ১১ মার্চ ২০২৪ তারিখ বিকাল ৩ টায় বোয়েসেল অভিবাসি সম্মেলন কক্ষে অবশিষ্ট ৬১০৭ জনকে পুনঃরায় লটারি মাধ্যমে চূড়ান্ত নিবন্ধনের জন্য নির্বাচন করা হবে। উক্ত কার্যক্রমে নিবন্ধনকৃত প্রার্থী হতে আগ্রহীদের উপস্থিত হওয়ার সুযোগ আছে।

বিষয়টি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হলো। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা আবশ্যক।

ইপিএস-এর আওতায় ১১তম পয়েন্ট রিক্রুটমেন্ট সিস্টেমে নিবন্ধনকৃত (মৎস্য, কনস্ট্রাকশন জাহাজ নিমার্ণ শিল্প)-এ কোরিয়ান ভাষা পরীক...
09/03/2024

ইপিএস-এর আওতায় ১১তম পয়েন্ট রিক্রুটমেন্ট সিস্টেমে নিবন্ধনকৃত (মৎস্য, কনস্ট্রাকশন জাহাজ নিমার্ণ শিল্প)-এ কোরিয়ান ভাষা পরীক্ষা গ্রহণের সময়সূচী ঘোষণা

https://boesl.portal.gov.bd/site/notices/902633e0-74db-46cf-9d5c-cf89a9e1caa3

লটারি বিজয়ীদের বিজয়ের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।
08/03/2024

লটারি বিজয়ীদের বিজয়ের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

08/03/2024

রেজিস্ট্রেশন সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি (লটারি)

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এতদ্বারা জানানো যাচ্ছে যে, 4 ও 5 মার্চ 2024 তারিখে ইপিএস প্রোগ্রামের অধীনে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত প্রার্থীদের লটারি আজ বিকাল 3 টায় BOESL এ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে HRD KOREA EPS CENTER এর নিয়ম অনুযায়ী লটারি কার্যক্রম পরিচালনা করে।

বাংলাদেশে HRD KOREA EPS CENTER এর নির্ধারিত সফটওয়্যারে লটারি প্রোগ্রাম করা হয়। প্রতি বছরের মতো এবারও লটারি কার্যক্রম শুরুতে পরীক্ষা নেওয়া হয়। তদনুসারে, 2015 সালের আগের একটি ফাইলের মাধ্যমে অন-টেস্ট সম্পন্ন হয়েছে। লটারি নিবন্ধন কারীদের মধ্যে কয়েকজন প্রার্থী উপস্থিত ছিলেন এবং BOESL ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করেছেন।

2024 সালে নিবন্ধিত 1,12,160 জনের তালিকা থেকে নির্ধারিত সফ্টওয়্যারে নিবন্ধিত প্রার্থীর মাধ্যমে 19000 জনের সংখ্যা নির্ধারণ করে লটারি সম্পন্ন করা হয়। উল্লিখিত তালিকা বোয়েসেল পাঠানোর পরে, এটি BOESL ফেসবুক পেজে প্রকাশিত হয়। সংশ্লিষ্ট প্রার্থীদের অবগতির জন্য। তদনুসারে, কিছু প্রার্থী ইপিএস সেন্টার এবং BOESL জানান যে 2015 সালে উল্লেখিত আবেদনকারীর নাম লটারির তালিকায় উপস্থিত হচ্ছে। উল্লিখিত তালিকাটি পর্যালোচনা করলে দেখা যায় যে 2015 সালের অন টেস্ট লটারিতে কিছু আবেদনকারীর নাম প্রযুক্তিগত ত্রুটির কারণে চূড়ান্ত লটারিতে প্রবেশ করেছে। বিদ্যমান পরিস্থিতিতে, 2015 সালের আবেদনকারীদের নাম বাদ দেওয়ার পরে, বাকি 12,894 জন বিজয়ী 12 তম ইপিএস টপিকের জন্য প্রার্থী হবেন।

লটারি বিজয়ী 19000 জনের মধ্যে 2015সালের তালিকার 6106 জন বিজয়ী হিসাবে স্বীকৃত হবেন না কারণ তারা এই বছর লটারির জন্য আবেদন করেননি৷

Urgent Notice Regarding Registration (Lottery)

For the information of all concerned, it is hereby informed that the lottery of the candidates registered for participation in the Korean language test under the EPS programme on 4th and 5th March 2024 was held today at 3 pm at Boesl. HRD Korea EPS Center in Bangladesh conducted the lottery programme according to the rules of the EPS.

HRD Korea EPS Center in Bangladesh Lottery program is done in prescribed software. Like every year the lottery program is conducted on test at the beginning. Accordingly, the on-test has been completed by an earlier file of 2015. Some of the candidates were present among the lottery registrants and broadcast live on the BOESL page.

The lottery is completed by determining the number of 19000 people through a candidate who has registered in the prescribed software from the list of 1,12,160 people registered in 2024. After the said list is sent to Boesl, it is published on the Boesl page for the information of the concerned candidates. Accordingly, some candidates told EPS Center and boesl that the name of the applicant mentioned in the year 2015 is appearing in the lottery list. A perusal of the said list shows that the names of some applicants of 2015 in the On Test Lottery have entered the Final Lottery due to technical error. In the existing situation, after excluding the names of the applicants of 2015, All 12,894 remaining winners will be candidates for the 12th EPS TOPIK.

That's 94 more than the original 12,800 goal number.

6106 out of 19000 people, or 6106 people from the 2015 list, will not be recognized as winners because they didn't sign up for the lottery in the first place this year.

And to fill the empty reserved seats (waitlist), Boesl and the EPS centre will draw the appropriate number of people.

Sincerely regret and apologize for the unexpected technical issue. In this regard, all concerned are requested to cooperate.

Thank you.

Address

Bhola
8330

Telephone

+8801710813145

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bijoy Korean Language Center ধলীগৌরনগর, মঙ্গলশিকদার, লালমোহন, ভোলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bijoy Korean Language Center ধলীগৌরনগর, মঙ্গলশিকদার, লালমোহন, ভোলা:

Shortcuts

Share