13/08/2026
বরিশাল কিন্ডারগার্টেন ফোরাম আয়োজিত বৃত্তি উৎসব-২০২৬ এ শহীদ আব্দুল হামিদ কিন্ডারগার্টেনের ৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৫ জন বৃত্তি অর্জন করেছে।
এর মধ্যে ৩ জন ট্যালেন্টপুলে এবং ২ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
এই অসাধারণ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাদের প্রিয় শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের এই স্বীকৃতি তাদের ভবিষ্যৎ পথচলায় আরও অনুপ্রেরণা জোগাবে।
গতকাল ১২ আগস্ট বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও প্রাইজমানি তুলে দেন বিদ্যালয়ের সম্মানিত পরিচালক ফরিদা ইয়াসমিন স্বপ্না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
তাসলিমা আরজু, সহকারী শিক্ষিকা, ৫নং চর লামছিপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
রাসেল আলম রাসেল, সহকারী শিক্ষক, ৫৮নং রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবক রেহানা আক্তার সুমি।
সকলের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা আমাদের এই আয়োজনকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলেছে।
অভিনন্দন আমাদের কৃতি শিক্ষার্থীদের!
তোমাদের এই সাফল্য আমাদের গর্বিত করেছে। আগামীর পথচলা হোক আরও সুন্দর, সাফল্যময় ও আলোকিত।
শহীদ আব্দুল হামিদ কিন্ডারগার্টেন পরিবারের পক্ষ থেকে সকল কৃতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
#শহীদ_আব্দুল_হামিদ_কিন্ডারগার্টেন #বৃত্তি_উৎসব #কৃতি_শিক্ষার্থী #সাফল্য #অভিনন্দন #বরিশাল